এক্সপ্লোর

Train Travel Tips : রেলে যুগলদের জন্য বিশেষ সুবিধা ! ট্রেনের মধ্যেই পাবেন 'প্রাইভেসি', জেনে নিন বুকিংয়ের উপায়

Indian Railways : দীর্ঘ পথের যাত্রায় দম্পতিরা একটু বাড়তি ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির খোঁজ করেন। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেলের এসি ফার্স্ট ক্লাস কোচে রয়েছে এক দুর্দান্ত সুবিধা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারতীয় রেল এসি ফার্স্ট ক্লাসে কুপ সুবিধা দেয়।
  • কুপে দুইজন যাত্রী নিরিবিলিতে ভ্রমণ করতে পারেন।
  • IRCTC ওয়েবসাইটে টিকিট কাটার সময় কুপ পছন্দ করুন।
  • টিকিট নিশ্চিত হওয়ার পর চার্ট প্রকাশের সময় জানা যাবে।

Indian Railways :  ট্রেন যাত্রায় (Train Travel Tips) ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি (Privacy) চাইলে ভারতীয় রেল (Railways) দিচ্ছে আপনাকে এক বিশেষ সুবিধা। এখানে দম্পতিরা আলাদা করে সময় কাটাতে পারবেন। জেনে নিন, কোথায় কীভাবে এর জন্য আপানাকে ট্রেনের টিকিট (Ticket Booking) কাটতে হবে।

ট্রেনে কোথায় পাবেন এই বিশেষ সুবিধা

দেশের বৃহত্তম যাত্রী পরিষেবা দেওয়ার কারণে ভারতীয় রেলকে ভারতের 'লাইফলাইন' বলা হয়। এর অন্যতম কারণ, কম খরচে স্বচ্ছন্দে যাতায়াতের সেরা মাধ্যম ইন্ডিযান রেলওয়ে, এর কোনও বিকল্প নেই। আপনিও স্ত্রীকে নিয়ে এখানে দীর্ঘ যাত্রা করতে চান, তবে পাবেন প্রাইভেসির সুবিধা।  দম্পতিরা একটু বাড়তি ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির খোঁজ করলে ভারতীয় রেলের এসি ফার্স্ট ক্লাস (AC 1st Class) কোচ রয়েছে। এখানে থাকে প্রাইভেসির সুবিধা। 

কেবিন ও কুপের মধ্যে পার্থক্য কী ?
সাধারণত এসি ফার্স্ট ক্লাস কোচে দুই ধরনের বসার ব্যবস্থা থাকে:
১ কেবিন (Cabin): যেখানে ৪টি বার্থ বা আসন থাকে।
২ কুপ (Coupe): যেখানে মাত্র ২টি বার্থ থাকে।

কুপে দম্পতি বা যুগলদের জন্য সবথেকে পছন্দের স্থান। কারণ, এখানে বাইরের কোনও মানুষের হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ নিরিবিলিতে ভ্রমণ করা যায়। দীর্ঘ সময়ের যাত্রার ক্ষেত্রে তাই দম্পতি বা যুগলরা কুপে বেছে নেন।

রেলের ক্ষত্রে কীভাবে অনলাইনে কুপ বুক করবেন ?
একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে কুপেতে ভ্রমণ করতে চান, তবে এই ধাপগুলি মেনে চলুন।

১ প্রথমে লগ-ইন করুন : প্রথমে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করুন।

২ এবার আসছে টিকিট বুকিং: এবার আপনাকে 'E-ticket booking' পেজে গিয়ে গন্তব্য ও তারিখ নির্বাচন করতে হবে।

৩ এখানে দিতে হবে যাত্রীর তথ্য: আপানকে যাত্রীর নাম, বয়স এবং লিঙ্গ সঠিকভাবে পূরণ করতে হবে।

৪ ফর্মে প্রেফারেন্স (Preference): টিকিট বুক করার সময় 'Preference' অপশনে গিয়ে 'Coupe' বিকল্পটি বেছে নিন।

৫ শেষে থাকছে পেমেন্ট : এবার শেষে গিয়ে সব তথ্য ঠিক থাকলে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।

৬ মনে রাখবেন : টিকিট বুক করার সঙ্গে সঙ্গে আপনি কুপ পাবেন কি না তা নিশ্চিত হওয়া যায় না। ট্রেনের চার্ট তৈরির সময় (যাত্রার কয়েক ঘণ্টা আগে) রেল কর্তৃপক্ষ আসন বণ্টন করে। আপনার ভাগ্যে কুপ জুটেছে কি না, তা চার্ট প্রকাশের পরই জানা যাবে।

এই ক্ষেত্রে অতিরিক্ত কত খরচ পড়ে ?
একটা বিষয় এই ক্ষেত্রে আমাদের মাথায় ঘোরে। অনেকেই মনে করেন কুপ বুক করলে হয়তো বাড়তি টাকা গুনতে হবে। কিন্তু আদতে তা নয়। এসি ফার্স্ট ক্লাসের সাধারণ ভাড়ার বাইরে কুপের জন্য কোনও অতিরিক্ত চার্জ দিতে হয় না। অর্থাৎ, সাধারণ ভাড়াতেই আপনি পেতে পারেন প্রিমিয়াম প্রাইভেসির সুবিধা।

এই বিষয়টি যাত্রীদের অবশ্যই মনে রাখতে হবে
এই ধরনের কুপে সুবিধা সব ট্রেনে পাওয়া যায় না। শুধুমাত্র যে সকল ট্রেনে এসি ফার্স্ট ক্লাস (1A) কোচ রয়েছে, সেখানেই কুপ বুক করার সুযোগ থাকে। তাই টিকিট কাটার আগে ট্রেনের কোচ ডিটেইলস অবশ্যই দেখে নেবেন।

পরের বার সঙ্গীকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে, ভারতীয় রেলের এই বিশেষ সুবিধার কথা মাথায় রাখতে পারেন। আরামদায়ক ও ব্যক্তিগত সফরের জন্য কুপ হতে পারে আপনার সেরা পছন্দ।

আরও পড়ুন : ওয়েটিং লিস্টে আটকে টিকিট ? IRCTC দিচ্ছে নিশ্চিত সিটের অপশন, কীভাবে বুক করবেন ? 

Frequently Asked Questions

ভারতীয় রেলে ব্যক্তিগত গোপনীয়তা পেতে কোন কোচ ব্যবহার করা যেতে পারে?

ভারতীয় রেলে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি চাইলে এসি ফার্স্ট ক্লাস (AC 1st Class) কোচ ব্যবহার করা যেতে পারে। এখানে দম্পতিরা একটু বাড়তি ব্যক্তিগত গোপনীয়তার সুবিধা পান।

এসি ফার্স্ট ক্লাস কোচে কয় ধরনের বসার ব্যবস্থা থাকে?

এসি ফার্স্ট ক্লাস কোচে দুই ধরনের বসার ব্যবস্থা থাকে: কেবিন (Cabin), যেখানে ৪টি বার্থ থাকে এবং কুপ (Coupe), যেখানে মাত্র ২টি বার্থ থাকে।

কুপে ভ্রমণ করার সুবিধা কী?

কুপে দম্পতি বা যুগলদের জন্য সবথেকে পছন্দের স্থান। এখানে বাইরের কোনও মানুষের হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ নিরিবিলিতে ভ্রমণ করা যায়।

অনলাইনে কীভাবে কুপ বুক করা যায়?

IRCTC-র ওয়েবসাইটে লগ-ইন করে, গন্তব্য ও তারিখ নির্বাচন করে, যাত্রীর তথ্য দেওয়ার সময় 'Preference' অপশনে 'Coupe' বেছে নিন। তবে, আসন বণ্টনের উপর নির্ভর করে কুপ পাওয়া যায়।

কুপ বুক করার জন্য কি অতিরিক্ত টাকা লাগে?

না, কুপ বুক করার জন্য এসি ফার্স্ট ক্লাসের সাধারণ ভাড়ার বাইরে কোনও অতিরিক্ত চার্জ দিতে হয় না। সাধারণ ভাড়াতেই প্রিমিয়াম প্রাইভেসির সুবিধা পাওয়া যায়।

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget