এক্সপ্লোর

IT Rule Changes : সরকার-বিরোধী কনটেন্ট করলেই 'কোপ' ? আরও কড়া হচ্ছে আইটি রুল ! ১৪ এপ্রিল পর্যন্ত পরামর্শের সময় দিল মন্ত্রক

Online Content New Rule : এবার যা দূর করতে প্রকাশ্য মুখ খুলল মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MEITY)। 

Online Content New Rule: সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বন্ধ করে দেওয়া হবে ক্রিয়েটরদর কনটেন্ট (Content Creators) ! হাজারো চেষ্টা করলেও অনলাইনে দেখা যাবে না সরকার-বিরোধী কোনও বিষয়বস্তু ? সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নতুন তথ্য়প্রযুক্তি নিয়ম (IT Rule) নিয়ে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি। এবার যা দূর করতে প্রকাশ্য মুখ খুলল মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MEITY)। 

বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমা
সম্প্রতি অনলাইন কনটেন্ট নিয়ে মুখ খুলেছে সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে,তথ্য় প্রযুক্তি আইন ২০২১-এ সংশোধনী আনছে সরকার। এর জন্য ইতিমধ্যেই একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। কীভাবে অনলাইনে কনটেন্টে খবর ও সাম্প্রতিক ঘটনা দেখানো উচিত, তার ওপর ভিত্তি করেই এই সংশোধন করা হবে। তবে এটি কোনও সরকার-বিরোধী পোস্টে কোপ নয়, খোদ দেশবাসীর পরামর্শে তৈরি করা হবে এই নতুন রুল। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই বিষয়ে পরামর্শ দিতে জনগণের কাছে আহ্বান করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, এই পরামর্শ বা সুপারিশের দিনক্ষণ আরও বাড়ানো যাবে বলে জানিয়েছে, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MEITY) ।

সমালোচকদের কী বললেন মন্ত্রকের সচিব
এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সচিব এস কৃষ্ণ বলেছেন, ''সরকার বিরোধী কনটেন্ট করলেই তা অনলাইন প্লাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে। এই ধরনের ভাবনা পুরোপুরি 'মিথ'। এরসঙ্গে বাস্তরের কোনও মিল নেই। সরকার বিধিবন্ধ নীতিমালার মধ্যে আবদ্ধ। সংবিধানের বাইরে গিয়ে কোনও পদক্ষেপ করবে না।'' 

নতুন সংশোধনীতে কোন চার বিষয় রাখা হয়েছে
অনলাইন কনটেন্ট নিয়ে নতুন খসড়ায় চারটি প্রধান বিষয় রাখা হয়েছে। কী কী থাকছে সেখানে ? ইলেকট্রনিক মন্ত্রকের সচিব বলেছেন, ডেটা ও তথ্য সংরক্ষেণর প্রয়োজনীয়তা, বর্তমান আইন মেনে চলা, মূল বিষয়গুলির আরও স্পষ্ট সংজ্ঞা ও এই সব নিয়মের পরিকাঠামোগত সংশোধন করতে চাইছে সরকার। আইটি আইনের ৭৯(২)সি) ধারার একটি নির্দিষ্ট বিধান নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। যেখানে খবর ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কনটেন্টে ঠিক থাকবে সেই বিষয়টি সংজ্ঞায়িত করা হয়েছে।

যা নিয়ে মূল বিতর্ক
এই নতুন খসড়া সংশোধনীতে একটি বিষয় আনছে সরকার। যেখানে নিউজ বা খবরের বিষয়ের ওপর আংশিক তদারকির ব্যবস্থা করা। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যেখানে বলা হচ্ছে, এই নতুন সংশোধনীর ফলে সরকার বিরোধী কনটেন্ট করলেই তা অনলাইন প্লাটফর্ম থেকে সরিয়ে দেবে সরকার। যদিও সরকার বলছে, এই বিষয়ে যাবতীয় ক্ষমতা ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MEITY) -র কাছেই থাকবে। কেবল নিউজ কনটেন্টের কিছু বিভাগ তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গে শেয়ার করা হবে।

   

সেরা শিরোনাম

8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Mutual Fund Tips : প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
EPFO Correction Details : EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  
EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget