এক্সপ্লোর

Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ

How To Buy Jaggery : জেনে নিন, কীভাবে ঘরেই সামান্য চেষ্টাতেই ধরতে পারবেন গুড়ের ভেজাল। সম্প্রতি এই বিষয়ে 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'(FSSAI) একটি টিপস দিয়েছে।

How To Buy Jaggery : চিনির পরিবর্তে এখন ভারতের রান্নাঘরে ঢুকে পড়েছে গুড়। প্রাকৃতিক গুণে ভরপুর এই খাবার পায়েস থেকে শুরু করে অনেক কিছুতেই ব্যবহার করি আমরা। তবে বাজারে গুড়ের ব্য়বহার বাড়তে দেখেই এরসঙ্গে ভেজাল মেশাচ্ছে অনেক অসাধু ব্য়বসায়ী। যেখানে গুড়ের রং পরিবর্তন থেকে শুরু করে এর ওজন ভারী করা হচ্ছে। জেনে নিন, কীভাবে ঘরেই সামান্য চেষ্টাতেই ধরতে পারবেন গুড়ের ভেজাল। সম্প্রতি এই বিষয়ে 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'(FSSAI) একটি টিপস দিয়েছে।

কীভাবে পরীক্ষা করবেন গুড়ের ভেজাল ?
গুড়ের এই ভেজাল ধরতে 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'(FSSAI) একটি টেস্টের কথা বলেছে। যেটা আপনি সহজেই ঘরে বসে করে ফেলতে পারবেন। এতে বুঝে যাবেন গুড়ে বেকিং সোডার মতো উপাদান দেওয়া হয়েছে কিনা ? উপভোক্তাদের সচেতন করতে এই নতুন উদ্যোগ নিয়েছে FSSAI । গুড়ের মধ্য়ে ঠিক কী ব্যবহার করলে সহজেই চেনা যাবে ভেজাল, এখানে রইল টিপস। 

এই অ্য়াসিড আপনার কাছে আছে ?
প্রথমে গুড়ের ভেজাল চিনতে আপনাকে তা গুড়ো করে নিতে হবে। এরপর একটি গ্লাসের বা টেস্ট টিউবের এক চুতুর্থাংশ গুড়ের গুড়োর মধ্যে হাইড্রোক্লোরিক অ্য়াসিড মেশাতে হবে। 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'(FSSAI) জানিয়েছে, এর মধ্যে ৩ এমএল HCL ঢাললেই বুঝতে পারবেন গুড় ভেজাল না আসল। যদি গুড়ের দ্রবণ থেকে বাবল বা ফেনা উঠতে শুরু করলে বুঝবেন, এর মধ্য়ে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট মেশানো হয়েছে। তবে ফেনা না উঠলে বুঝবেন এতে এই ধরনের কিছু মেশানো হয়নি। 

কোন কেমিস্ট্রির কারণে এই ঘটনা ঘটে
সাধারণত আমরা জানি, সোডিয়াম বাই কার্বোনেট সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। যে কারণে গুড়ে ভেজাল থাকলে বাবল বা ফেনা উঠতে দেখা যায়। সহজেই যা আপনি বাড়িতে পরীক্ষা করে দেখতে পারেন।

কেন গুড়ের সঙ্গে বেকিং সোডা মেশানো হয়
মূলত, গুড়ের ওজন বাড়াতে এই ধরনের উপাদান মেশানো হয়। বেকিং সোডা ছাড়াও আরও কম দামি উপাদান গুড়ের মধ্যে মেশায় অসাধু ব্যবসায়ীরা। তাই গুড় কেনার আগে যদি ভাল দেখতে কোনও গুড়ে কিউব পান তাহলেই কিনে নেবেন না। কারণ সব ভাল দেখতে জিনিস আসল হয় না। 

আরও কী পরামর্শ দিচ্ছে FSSAI
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, গুড়ের ভেজালের সব পরীক্ষা ঘরে সম্ভব নয়। তাই আপনার যদি গুড়ে কোনও ধরনের মিশ্রণ আছে মনে হয়, তাহলে FSSAI ল্য়াবে পাঠাতে পারেন। ল্য়াবে পরীক্ষার পরই এই ধরনের ভেজাল বোঝা সম্ভব হয়। মনে রাখবেন, গুড় কেনার আগে তাতে FSSAI চিহ্ণ দেওয়া রয়েছে কিন তা দেখে নেবেন।

আরও পড়ুন : বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার


 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Gold Price Prediction : ১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
FD Interest Rates : সাধারণের জন্য ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি, প্রবীণদের জন্য আরও বেশি ? বড় ব্যাঙ্কে কত পাবেন
সাধারণের জন্য ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি, প্রবীণদের জন্য আরও বেশি ? বড় ব্যাঙ্কে কত পাবেন
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget