এক্সপ্লোর

Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার

Bike Booking Rules : অ্যাপ ক্যাবগুলির যাত্রার আগেই অতিরিক্ত টাকা দেওয়ার অপশন এবার তুলে দিতে বলল সরকার। যাত্রীদের সুবিধায় নতুন পদক্ষেপ নিল সড়ক পরিবহণ মন্ত্রক।

Bike Booking Rules : যাত্রা শুরু হওয়ার আগেই টিপস দিতে বলছে অ্যাপ ক্যাব ? বাইক রাইড শুরু হওয়ার আগেও ঘটছে একই ঘটনা। অ্যাপ ক্যাবগুলির যাত্রার আগেই অতিরিক্ত টাকা দেওয়ার অপশন এবার তুলে দিতে বলল সরকার। যাত্রীদের সুবিধায় নতুন পদক্ষেপ নিল সড়ক পরিবহণ মন্ত্রক।

কী করছে এই প্যাসেঞ্জার বুকিং অ্যাপগুলি ?
বর্তমানে অনেক অ্যাপ ক্যাবে রাইড বুক করার আগেই অতিরিক্ত টিপ দেওয়ার অপশন আসে। যেখানে বলা হয়, এই অতিরিক্ত টাকা দিলে আরও দ্রুত রাইড বুক করতে পারবেন আপনি। এরফলে যাত্রীদের অতিরিক্ত টাকা দিয়ে ক্যাব বুক করার প্রবণতা বাড়ায় কোম্পানিগুলি। এবার প্যাসেঞ্জার অ্যাপগুলির এই প্রি-মোড টিপসের অপশন বন্ধ করে দিতে বলেছে সরকার।

ধমক দিয়ে সরকার কী বলেছে
এই বিষয়টি নিয়ে সরব হয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক। সরকারের তরফে বলা হয়েছে, গাড়ির এই অ্যাপগুলি থেকে অবিলম্বে সরাতে হবে এই প্রি-মোড ফিচার। এটি মোট ভিহিক্যাল অ্য়াগ্রিগেটর গাইডলাইনের বিরোধী। রিপোর্ট বলছে, এর মধ্যে অনেক অ্যাপে প্রি-রাইড মেসেজ দেখানো হচ্ছে। যেখানে রাইড শুরু হওয়ার আগেই টিপ দিতে বলছে অ্যাপ। মূলত, 'Advance Tip', 'Choose an add On'-এর মতো ফিচার বাদ দিতে বলেছে সড়ক পরিবহণ মন্ত্রক। সরকারের তরফে বলা হয়েছে, এই অ্যাপের ফিচার দেখে মনে হচ্ছে, রাইডের আগে বেশি টাকা দিলে দ্রুত সেই ব্যক্তি চালক পাবেন বা সে আরও ভাল পরিষেবা পাওয়ার যোগ্য হবেন। এটা কখনোই কাম্য নয়। 

এই বিষয়ে আইন কী বলছে
মোটর ভিহিক্যাল অ্য়াগ্রিগেটর গাইডলাইন ২০২৫-এর ১৪.১৫ ধারা বলছে, একমাত্র যাত্রা পুরো হওয়ার পরই কোনও ব্যক্তি চালককে টিপ হিসেবে অতিরিক্ত টাকা দিতে পারে। সেই টাকা পুরোপুরি তার প্রাপ্য। এই টাকার কোনও অংশ যেন অ্যাগ্রিগেটর বা অ্যাপ কতৃপক্ষের কাছে না যায়। কোনও অ্যাগ্রিগেটর এই ধরনের কাজ করলে তা বিভ্রান্তিমূলক এবং ক্রেতা সুরক্ষা আইন ২০১৯-এর বিরোধী।

কেন এই নির্দেশ দিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক
সম্প্রতি সেন্ট্রাল কমজুমার প্রোটেকশন অথরিটি রাইডার প্লাটফর্মগুলিকে এই ধরনের ফিচার বাদ দিতে বলে। অথরিটির তরফে বলা হয়, একমাত্র কোনও যাত্রা রাইড শেষ হওয়ার পরই ইচ্ছে হলে চালককে খুশি হয়ে টিপ বাবদ টাকা দিতে পারে। এই টাকা কোনওভাবেই দ্রুত রাইড পাওয়া বা যাত্রার পরিষেবা ভাল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে নেওয়া ঠিক নয়। 

আরও পড়ুন : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?


    
 

    

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
Bank Holidays : আগামী সপ্তাহে ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে ছুটি ? এখানে রইল পুরো লিস্ট
আগামী সপ্তাহে ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে ছুটি ? এখানে রইল পুরো লিস্ট
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget