এক্সপ্লোর

Jio, Airtel, Vi, BSNL দাম বাড়াল মোবাইল রিচার্জের, কোন প্ল্যানে কত টাকা বৃদ্ধি ?

JIo Airtel Vi BSNL Recharge Plans: জেনে নিন, Jio, Airtel, Vi, BSNL-এর নতুন রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি।

JIo Airtel Vi BSNL Recharge Plans: আগের দামে পাবেন না একই সুবিধা। কোনও ক্ষেত্রে সরাসরি প্রিপেড প্ল্য়ানের দাম (Prepaid Plan) কমিয়েছে টোলিকম কোম্পানি। কোথাও আবার কমিয়ে দেওয়া হয়েছে ভ্যালিডিটি পিরিয়ড। জেনে নিন, Jio, Airtel, Vi, BSNL-এর নতুন রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি।

Jio-র ক্রিকেট ডেটা প্ল্যান ধাক্কা দিয়েছে গ্রাহকদের
রিলায়েন্স জিও তারা ক্রিকেট ডেটা প্ল্যানের মেয়াদ ৯০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করে দিয়েছে। ১৯৫ টাকার এই প্ল্যান বড় ধাক্কা দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে এই ক্ষেত্রে ডেটা কোটা ১৫ জিবি রেখে দিয়েছে কোম্পানি। এটা রাতারাতি ওইসব গ্রাহকদের প্রিপেড রিচার্জের খরচ তিন গুণ করে দিয়েছে, আগে এরাই জিওর এই দীর্ঘমেয়াদি প্ল্যানের জন্য এই প্যাক নিতেন। এই প্ল্যানে গ্রাহকরা কেবল ডেটা পেতেন, এতে কল বা এসএমএসের কোনও সুবিধা আগেও ছিল না। তবে এতে ৯০ দিনের জিওহটস্টার সাবসক্রিপশন রয়ে গেছে।

অন্য কী প্ল্যানে বদল
জিওর আরও ক্রিকেট নির্ভর প্ল্যানেও বদল আনা হয়েছে। জিওর ১০০ টাকার প্ল্যানে ৩০ দিনের মেয়াদে এখন ৬ জিবি ডেটা দেওয়া হচ্ছে, আগে যা ৫ জিবি ছিল। এতে পাবেন জিও হটস্টার সাবসক্রিপশন। ৭৯ টাকার প্যাকে আপনি পাবেন ৩০ দিনের জন্য ৩ জিবি ডেটা। পাশাপাশি ১৪৯ টাকার প্ল্যানে ৯০ দিনের JioHotstar সাবস্ক্রিপশনসহ ১০ জিবি ডেটা দিচ্ছে কোম্পানি। মনে রাখবেন, Jio-র ডেটা প্যাক পোর্টফোলিওতে এখন ৩০ দিনই হল সর্বোচ্চ মেয়াদ। 

এয়ারটেল ৮৪-দিনের প্ল্যান এখন ৮৯৯ টাকা করেছে
বর্তমানে এয়ারটেল কোম্পানির ৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। ৮৫৯ টাকার 'ট্রুলি আনলিমিটেড' প্ল্যানটির দাম বাড়িয়ে ৮৯৯ টাকা করেছে। সংশোধিত এই প্ল্যানটিতে ৮৪ দিনের মেয়াদসহ প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে দৈনিক ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের গতি কমে ৬৪ Kbps হয়ে যাবে।

আগে 'RewardsMini' সাবস্ক্রিপশনের মাধ্যমে উপকৃত হতেন গ্রাহকরা। সেগুলি প্রতি মাসে ৮০ টাকা ক্যাশব্যাকের সুবিধা দিত। এবার নতুন ৮৯৯ টাকার প্ল্যানে সেই সুবিধা আর পাবেন না। এই সুবিধা বন্ধ করার বিষয়ে এয়ারটেল কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

BSNL-ও বাজেট প্ল্য়ানের মেয়াদ কমিয়ে দিয়েছে
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তার দুটি অত্যন্ত জনপ্রিয় ও সাশ্রয়ী প্ল্যানের বৈধতা কমিয়ে দিয়েছে। ১০৭ টাকার প্ল্যানটির মেয়াদ ২২ দিন থেকে কমিয়ে ২০ দিন করা হয়েছে। আগে এই প্ল্যানের বৈধতা ৩৫ দিন ছিল। ক্রমশ এই মেয়াদ কমিয়ে দিচ্ছে কোম্পানি। 

পাশাপাশি কোম্পানি ১৯৭ টাকার প্ল্যানের মেয়াদ ৪২ দিন থেকে কমিয়ে ৩৫ দিন করেছে। যদিও এতে ডেটার পরিমাণ সামান্য বাড়িয়ে ৪ জিবি থেকে ৫ জিবি করা হয়েছে। উভয় প্ল্যানেই উচ্চ-গতির ডেটা কোটা শেষ হয়ে যাওয়ার পর কমে যাওয়া গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে। 

Vodafone Idea বিভিন্ন সার্কেলে প্ল্যানের দাম বাড়াল ও সুবিধা কমিয়ে দিল
Vodafone Idea তাদের প্ল্যানগুলিতে বেশকিছু ব্যাপক পরিবর্তন এনেছে। অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও রাজস্থানসহ বেশ কয়েকটি সার্কেলে ৬৪৯ টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে ৬৭০ টাকা করা হয়েছে। চেন্নাই-এর জন্য নির্দিষ্ট একটি প্ল্যানের দাম ১০২০ টাকা থেকে বাড়িয়ে ১০৫০ টাকা করা হয়েছে।

কোম্পানি বেশকিছু প্ল্যানকে "NonStop Hero" থেকে "Hero Unlimited" ক্যাটাগরিতে নামিয়ে এনেছে। আগে যেখানে এই প্ল্য়ানগুলিতে প্রতিদিন আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা ছিল, এখন তার পরিবর্তে প্রতিদিনের ডেটা ব্যবহারের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে এই সীমা প্রতিদিন মাত্র ২ জিবি; এই সীমা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের গতি কমে ৬৪ Kbps হয়ে যায়। নির্দিষ্ট কিছু সার্কেলে ৬৯৬, ৭৯৫, ৯৭৯, ৯৯৪, ৯৯৬, ৯৯৮ এবং ১১৯৮ টাকার প্ল্যানগুলি এই পরিবর্তনের আওতাভুক্ত হয়েছে। Vi তাদের ১,১৯৭ টাকার 'NonStop Hero' প্ল্যানটি অধিকাংশ সার্কেল থেকে সরিয়ে নিয়েছে এবং নির্বাচিত কিছু অঞ্চলে এর পরিবর্তে ১,০০৫ টাকার একটি বিকল্প প্ল্যান চালু করেছে, যা ৮৪ দিনের জন্য আনলিমিটেড ডেটা সুবিধা প্রদান করে।

 


    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

8th Pay Commission: শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
SBI Clerk Recruitment : স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget