এক্সপ্লোর

JIo VS Airtel VS VI : সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান দিচ্ছে কোন কোম্পানি, জিও এয়ারটেল, ভি-র মধ্যে কে এগিয়ে ?

Cheapest Mobile Recharge Plan : জেনে নিন, কোন কোম্পানি দিচ্ছে সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান (Recharge Plan)। কীভাবে আমাদের রিচার্জ প্ল্যানে (Yearly Recharge Plan) বেশি টাকা খরচ হয় ?

Cheapest Mobile Recharge Plan : মোবাইল রিচার্জ (Mobile Recharge) করতে গিয়ে অনেকেই এই কাজ করে থাকি। যেখানে সাময়িক পয়সা বাঁচাতে গিয়ে বেশি টাকা গুণতে হয় আমাদের। জেনে নিন, কোন কোম্পানি দিচ্ছে সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান (Recharge Plan)। কীভাবে আমাদের রিচার্জ প্ল্যানে (Yearly Recharge Plan) বেশি টাকা খরচ হয় ?

এভাবে বেশি টাকা খরচ হয়
ধরুন আপনি প্রতি মাসে প্রিপেইড রিচার্জ প্ল্য়ানে ৩০০ টাকা খরচ করছেন, তাহলে বছরে আপনার খরচ হচ্ছে ৩৬০০ টাকা। এর পাশাপাশি হঠাৎ করে প্ল্যান শেষ হয়ে গেলে বাড়ছে সমস্যা। সঙ্গে ডেটা স্পিড কমে যাওয়ার চিন্তাও ভোগাতে পারে আপনাকে। সেই ক্ষেত্রে সারা বছরের রিচার্জ একবার করলে সুবিধা পেতে পারেন আপনি। সঙ্গে বাজেটও অনেকটাই কমে আসবে।

জিও দেয় বছরের জন্য কী প্ল্যান
এক বছরের রিচার্জে জিও ৩৫৯৯ টাকার প্ল্যান নিয়ে এসেছে। প্রতিদিনের ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান খুবই সাশ্রয়ী হতে পারে। যাতে আপনি আনলিমিটিডে কলিং ছাড়াও প্রতিদিন ২.৫ জিবি ডেটার সুযোগ পাবেন। পাশাপাশি রয়েছে ১০০টি এসএমএস-এর সুবিধা। কোনও ব্যক্তি যদি ৫জি কভারেজ এলাকার মধ্য়ে থাকেন, তাহলে তিনি সত্যিই আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। অপেক্ষাকৃত ধীর গতির নেটওয়ার্কে ডেটার সীমা ফুরিয়ে গেলেও আপনি ব্রাউজিংয়ের সুবিধা পাবেন।

এই প্ল্যানে আপনি জিও টিভি ও জিও মুভির সুবিধা পাবেন। যদি কেউ প্রতি মাসে ৩০০-৩৫০ টাকার রিচার্জে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এই বছরের প্ল্যান তার জন্য সাশ্রয়ী হবে। 

এয়ারটেলের সাশ্রয়ী বছরের প্ল্যান
এই ক্ষেত্রে সবথেকে সস্তা প্ল্যান দিচ্ছে এয়ারটেল। যেখানে আপনি ১৮৪৯ টাকা প্ল্যান পাচ্ছেন এক বছরের জন্য। যাতে আপনার পড়ছে ১৫৪ টাকা প্রতি মাস। এখানে আপনি পাবেন আনলিমিটেড কলিং ছাড়াও ৩৬০০টি এসএমএস সারা বছরে।

তবে এতে মোবাইল ডেটার সুবিধা পাবেন না আপনি। তাই বাড়িতে ওয়াইফাই থাকলে এই প্ল্যান হতে পারে দারুণ কার্যকরী। এখানে আপনি এয়ারটেল হ্যালো টিউনস ছাড়াও এআই সাবসক্রিপশন পাবেন। বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন থাকলে ও সেকেন্ডারি সিম হোল্ডারদের জন্য এই প্ল্যান আপনার কাজে লাগতে পারে। বাড়ির প্রবীণদের জন্যও এই রিচার্জ অনেক সুবিধা দেয়।

ভি-তে কত সস্তায় পাচ্ছেন বছরের প্ল্যান
ভোডাফোন আইডিয়া অবশ্য় বছরের প্ল্যানে আপনাকে দিচ্ছে দুটি আলাদা সুবিধা। একটিতে আপনি কেবল ডেটার সুবিধা পাবনে। যার দাম পড়বে ১১৮৯ টাকা। মাসে মাসে পড়ছে ১০০ টাকা । যেখানে আপনি বছরে ৫০ জিবি ডেটা পাবেন। 
পাশাপাশি কেউ কলের জন্য প্ল্যান নিলে, তাকে ১৮৪৯ টাকা দিতে হবে, একদম এয়ারটেলের মতো। যাতে আপনি সীমাহীন কলিং ছাড়াও প্রতিদিন এসএমএস-এর সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে মাসের হিসাবে আপনার পড়ছে মাত্র ১৫৪ টাকা।

 

   
 

সেরা শিরোনাম

Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget