এক্সপ্লোর

Hawkins Job Offer : বছরে পাবেন ১৪ লাখ টাকা, এই কোম্পানি করছে নিয়োগ, কী যোগ্যতা লাগবে ?

Jobs News Update: প্রশিক্ষণ শেষ হওয়ার পর তা বেড়ে দাঁড়াবে বার্ষিক ৭ লক্ষ থেকে ১৪ লক্ষ টাকা।

Jobs News Update: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। গহস্থলির সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা হকিন্স (Hawkins) করছে বহু পদে নিয়োগ। আপনিও যদি এই ধরনের কাজে আগ্রহী হন তাহলে, জেনে নিন বিস্তারিত বিবরণ। বছরে আপনার যোগ্যতা অনুযায়ী ১৪ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেবে কোম্পানি।

কোন পদে নিয়োগের ঘোষণা

বর্তমানে ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কোম্পানি। প্রশিক্ষণ চলাকালীন বার্ষিক বেতন হবে ৫ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পর তা বেড়ে দাঁড়াবে বার্ষিক ৭ লক্ষ থেকে ১৪ লক্ষ টাকা।

প্রায় সব পদেই আবেদন করতে পারেন
কোন কোন বিভাগে নিয়োগ : হকিন্সের তরফে বলা হয়েছে, বর্তমানে সেলস- মার্কেটিং, টেকনিক্যাল- রিসার্চ, হিউম্যান রিসোর্স (HR) ও অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, অডিট , আইটি ও সিস্টেমস বিভাগে নিয়োগ করছে কোম্পানি।

কী যোগ্যতা লাগবে : এই পদে সদ্য স্নাতকরা আবেদন করতে পারবেন। তবে যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে বা যারা নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেছেন, তারা উচ্চতর পদে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন।

 কতদিনের ট্রেনিং নিতে হবে : এই কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামটি ১৮ মাসের রাখা হয়েছে। এই নির্দিষ্ট সময়ে ট্রেনিরা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন। এই প্রজেক্টে সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে কোম্পানি। 

বর্তমানে এই কোম্পানির পরিচিতি ও আর্থিক অবস্থা:
১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হকিন্স একটি পেশাদারভাবে পরিচালিত পাবলিক লিমিটেড কোম্পানি। বিজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়কালে কোম্পানির সেলস হয়েছে ১,১৯৪ কোটি টাকার। কর পরবর্তী মুনাফা (Profit After Tax) হয়েছে ১২৬ কোটি টাকা। ভারতের প্রেসার কুকার বাজারে হকিন্স শীর্ষস্থানে রয়েছে ও বর্তমানে তারা কুকওয়্যার, ইলেকট্রিক কিচেন সামগ্রী ও গ্যাস স্টোভের ব্যবসাতেও প্রসার ঘটিয়েছে।

কোথায় হবে আপনার কাজের জায়গা
হকিন্স-এর অফিস রয়েছে মুম্বাইয়ের কাফ প্যারেড ও মাহিম-এ। এছাড়া মুম্বাইয়ের কাছে থানে, পঞ্জাবের হোশিয়ারপুর এবং উত্তরপ্রদেশের সাতারিয়ায় তাদের কারখানা রয়েছে।

ইন্টার্নশিপ বা সামার অ্যাসাইনমেন্ট রয়েছে কোম্পানির
কোম্পানি তাদের ব্যবসায়িক প্রকল্পের জন্য সামার অ্যাসাইনমেন্টের (Summer Assignments) সুযোগ দিচ্ছে, যেখানে প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়ার সুযোগ পাবেন আপনি। 

কীভাবে আবেদন করতে পারবেন আপনি
আগ্রহী প্রার্থীরা হকিন্স-এর অফিসিয়াল জব পোর্টাল www.hawkins.in/jobs-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে আবেদনের বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। 

আরও পড়ুন : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget