এক্সপ্লোর

TCS Job Offers : ২৫ হাজার ফ্রেসার নেবে TCS, চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর, কবে থেকে নিয়োগ ?

Tata Consultancy Services : আগামী দিনে ২৫ হাজার ফ্রেসারের চাকরি (Jobs) হবে টিসিএসে। কবে থেকে এই চাকরি, তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলল কোম্পানি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • টিসিএস ২০২৭ অর্থবর্ষে ২৫,০০০ নতুন কর্মী নিয়োগ করবে।
  • প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের মাঝে টিসিএস-এর নতুন নিয়োগ।
  • নতুনদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানোর উপর জোর দিচ্ছে টিসিএস।
  • অভিজ্ঞদের বদলে নতুনদের নিয়োগের কারণ কাঠামোগত চিন্তাধারা।

Tata Consultancy Services : টেক সেক্টরে চাকরি ছাঁটাইয়ের (Layoffs) দিনে এবার টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS) শোনাল সুখবর। আগামী দিনে ২৫ হাজার ফ্রেসারের চাকরি (Jobs) হবে টিসিএসে। কবে থেকে এই চাকরি, তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলল কোম্পানি। জেনে নিন, আপনার কবে শিঁকে ছিঁড়বে।

এবার থেকে চাহিদা অনুযায়ী চাকরি
কোম্পানির তরফে জানানো হয়েছে, ২০২৭ অর্থবর্ষে টিসিএস ২৫,০০০ নতুন কর্মী নিয়োগ করবে। ফ্রেসারদের জন্য খোলা হবে এই উইন্ডো। এর আগে ২০২৬ সালে ৪৪ হাজার কর্মী নিয়েছিল কোম্পানি, যা নিয়ে উঠছে প্রশ্ন। চাকরিপ্রার্থীরা বলছেন, তবে কি আগের মতো আর কর্মী নেবে না টিসিএস। এই বিষয়ে কোম্পানির তরফে বলা হয়েছে, এরকম নয় যে- কোম্পানি আর কর্মী নিয়োগ করছে না। ইতিমধ্যেই ২৫ হাজার কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। কর্মীদের জন্য দরজা এখনও বন্ধ হয়নি। সংবাদ সংস্থা PTI কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন কোম্পানির চিফ এক্সকিউটিভ ও ম্যানেজিং ডিরেক্টর। 

নিয়োগের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে টিসিএস
সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট বলছে, ২০২৬ অর্থবর্ষে কোম্পানি ৪৪,০০০ নতুন কর্মী নিয়োগ করেছিল। পরিসংখ্যান বলছে, ভারতের বেসরকারি খাতে এটি ছিল অন্যতম সবথেকে বেশি নিয়োগ। প্রযুক্তি খাতে যখন সবাই কর্মী ছাঁটাইয়ের দিকে ঝুঁকছে, সেখানে টিসিএসের এই নিয়োগ বেশ গুরুত্বপূর্ণ। কারণ টানা কিছু বছর ধরে ৪০,০০০-এর বেশি কর্মী নিয়োগ করে চলেছে কোম্পানি। 

অভিজ্ঞ কর্মীদের চেয়ে নতুন কর্মীরা কেন বেশি গুরুত্ব পাচ্ছে
অনেকেই বলছেন, টিসিএস এখন কর্মী নিয়োগের ক্ষেত্রে 'ল্যাটারাল রিক্রুট' বা অভিজ্ঞ পেশাদারদের থেকে সরে আসছে। এই প্রসঙ্গে কোম্পানির চিফ এক্সকিউটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কে ক্রিতিবাশন বলেন, কোম্পানির মূল কাজের ধরনের বা নিয়োগের পদ্ধতিতে কোনও বদল করা হয়নি। বাস্তবে, নতুন কর্মীরা কোনও 'লাইভ' প্রকল্পে যোগদানের আগে তাদের পিছনে যথেষ্ট সময় বিনিয়োগ করতে হয়। একজন নতুন কর্মী কাজের মূল পরিবেশে যোগ দেওয়ার আগে তাকে প্রায় নয় মাস পর্যন্ত প্রশিক্ষণ নেয়।

অন্যদিকে একজন অভিজ্ঞ কর্মী নিয়োগের পরপরই কাজ শুরু করে দিতে পারেন। তবে মনে রাখতে হবে, এটা কোনও অসাবধানতাবশত পদক্ষেপ নয়; বরং এটি কোম্পানির কাঠামোগত বা মৌলিক চিন্তাধারার একটি প্রতিফলন। এখানে নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।


  

 

 

Frequently Asked Questions

টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) আগামী দিনে কতজন নতুন কর্মী নিয়োগ করবে?

টিসিএস ২০২৭ অর্থবর্ষে ২৫,০০০ নতুন ফ্রেসার কর্মী নিয়োগ করবে। এটি কোম্পানিকে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের দিনে একটি সুখবর দিচ্ছে।

TCS-এর নতুন নিয়োগের পরিকল্পনা কি আগের বছরের তুলনায় কম?

টিসিএস বলছে যে তারা এখনও কর্মী নিয়োগ করছে। সম্প্রতি ২৫,০০০ নতুন কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে এবং কোম্পানি তাদের জন্য দরজা বন্ধ করেনি।

TCS কেন অভিজ্ঞ কর্মীদের চেয়ে নতুন কর্মীদের বেশি গুরুত্ব দিচ্ছে?

টিসিএস নতুন কর্মীদের কাজের মূল পরিবেশে যোগ দেওয়ার আগে প্রায় নয় মাস পর্যন্ত প্রশিক্ষণ দেয়। এটি কোম্পানির কাঠামোগত চিন্তাধারার একটি প্রতিফলন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget