এক্সপ্লোর

LIC New Policy : LIC নিয়ে এল বিমা প্ল্যাটিনাম পলিসি, কী কী সুবিধা, কত রিটার্ন পাবেন আপনি ?

LIC Bima Platinum Policy : বিমা প্ল্যাটিনাম, জীবন রক্ষা পলিসি নামের এই দুই পলিসি এনেছে রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থা। এর মধ্য়ে বিমা প্ল্যাটিনাম সঞ্চয়ের পাশাপাশি দেবে সুরক্ষা।

LIC Bima Platinum Policy :  কোম্পানির ৭০তম প্রতিষ্ঠাবির্ষিকী উপলক্ষ্যে দুটি নতুন বিমা পলিসি নিয়ে এল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। বিমা প্ল্যাটিনাম, জীবন রক্ষা পলিসি নামের এই দুই পলিসি এনেছে রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থা। এর মধ্য়ে বিমা প্ল্যাটিনাম সঞ্চয়ের পাশাপাশি দেবে সুরক্ষা। তবে জীবন রক্ষা পলিসিতে থাকবে পুরো লাইফ কভারেজ। এই দুটি পলিসির সঙ্গে শেয়ার বাজারের কোনও যোগ নেই বলে জানিয়েছে সংস্থা।

LIC বিমা প্ল্যাটিনাম পলিসি আসলে কী ?
LIC বিমা প্ল্যাটিনাম পলিসি আসলে একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান। এখানে সঞ্চয়ের সঙ্গে আর্থিক সুরক্ষা পাবেন আপনি। এখানে প্রিমিয়াম দেওয়ার মেয়াদের মধ্যে প্রতি ১০০০ টাকার প্রিমিয়ামে আপনি নিশ্চিত ৭০ টাকা বোনাস পাচ্ছেন। যার অর্থ, আপনি যদি বছরে ১০০০ টাকা প্রিমিয়াম দেন, তাহলে কোম্পানি আপনাকে অতিরিক্ত বোনাস বাবদ ৭০ টাকা করে দিতে থাকবে। যা আপনি পলিসির মেয়াদ শেষ হওয়ার পর পাবেন।

বুস্টার ইনকাম বেনিফিট
এতে আপনি পাচ্ছেন বুস্টার ইনকাম বেনিফিট। LIC-র দাবি, যদি বিমার প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষে পঞ্চম বছরেও যদি পলিসিহোল্ডার জীবিত থাকেন, তাহলে বেসিক সাম অ্য়াসিওর্ড বা বিমা অঙ্কের ৭০ শতাংশ এককালীন পাবেন তিনি। ধরুন, আপনি ১২ বছরের প্রিমিয়াম দেওয়ার অপশন নিয়েছেন।সেই ক্ষেত্রে আপনার মূল বিমার অঙ্ক হল ১০ লাখ টাকা। সেই ক্ষেত্রে ১৭ বছর পর পলিসিহোল্ডার জীবিত থাকলে এককালীন ৭ লাখ টাকা (১০ লাখের ৭০ শতাংশ) পাবেন।

নিয়মিত আয় পাবেন 
এই পলিসিতে আপনি পলিসির প্রিমিয়ামের মেয়াদ শেষ হওয়ার পরে ও পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে প্রতি বছর মূল বিমা অঙ্কের বা বেসিক সাম অ্যাসিওর্ডের ১০ শতাংশ করে প্রতি বছর ফেরত পাবেন। ধরুন, আপনার ২০ বছরের পলিসি নেওয়া আছে। সেখানে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষ হচ্ছে ১২ বছরে। সেই ক্ষেত্রে আপনি ৮ বছর প্রতি বর্ষে মূল বিমা অঙ্কের ১০ শতাংশ করে পাবেন।

প্রিমিয়াম দেওয়ার মেয়াদের অপশন
এই পলিসিতে আপনি প্রিমিয়াম দেওয়ার মেয়াদ বেছে নিতে পারবেন। এই ক্ষেত্রে ৭,১০,১২,১৫,১৮ বছর আপনি প্রিমিয়াম দেওয়ার মেয়াদ হিসাবে বেছে নিতে পারেন।

কমপক্ষে কত টাকা বিমা নিতে হবে
LIC বিমা প্ল্যাটিনাম পলিসিতে আপনাকে ন্যূনতম বিমা রাশির পরিমাণ বা সাম অ্য়াসিওর্ড ৩ লাখ টাকার বিমা নিতে হবে। তবে এই ক্ষেত্রে বিমা নেওয়ার কোনও সর্বোচ্চ পরিমাণ নেই। আপনি চাইলে বিমার পরিমাণ প্রতি ধাপে সর্বনিম্ন ১০,০০০ টাকা করে বাড়াতে পারেন। যেমন ধরুন ৩,১০,০০০ টাকা বা পরে ৩,২০,০০০ টাকা এভাবে।

বয়সের কী নিয়ম রয়েছে
কোনও শিশুকে এই পলিসিতে অন্তর্ভুক্ত করতে চাইলে তার বয়স ন্যূনতম ৩০ দিন হতে হবে। এই ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৫ বছর রাখা হয়েছে। তবে আপনি কত বছরের প্রিমিয়াম নিচ্ছেন, তার ওপর আবেদনকারীর সর্বোচ্চ বয়স বিবেচিত হবে। মনে রাখবেন পলিসির মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ বয়স এখানে ৭৫ বছরের বেশি হবে না। 

আরও পড়ুন : অবসরের পরে বেতনের মতো আয়, বছরে ১ লাখ টাকা, LIC-র রয়েছে এই পলিসি

  

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Gold Price Prediction : ১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget