এক্সপ্লোর

LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন

Gas Cylinder Delivery Scam : OTP নিয়ে বড় জালিয়াতি শুরু করেছে প্রতারকরা। একবার ফাঁদে পা দিলেই সর্বস্বান্ত হবেন আপনি। সব টাকা নিমেষে উধাও হবে অ্যাকাউন্ট থেকে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে প্রতারণা, ওটিপি চুরি করে জালিয়াতি হচ্ছে।
  • ভুয়ো লিঙ্ক বা ফোন করে কেওয়াইসি আপডেট করিয়ে নেয় প্রতারকরা।
  • কাজের অছিলায় ওটিপি বা ডিটেইলস চেয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করছে।
  • প্রতারিত হলে দ্রুত ১৯৩০ নম্বরে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Gas Cylinder Delivery Scam : গ্যাসের ডেলিভারি (LPG Delivery Scam) নিয়েও শুরু হয়ে গেল প্রতারণা চক্র। OTP নিয়ে বড় জালিয়াতি শুরু করেছে প্রতারকরা। একবার ফাঁদে পা দিলেই সর্বস্বান্ত হবেন আপনি। সব টাকা নিমেষে উধাও হবে অ্যাকাউন্ট থেকে। জানুন, কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন আপনি।  
 
সতর্ক করছে তেল কোম্পানিগুলি
সম্প্রতি এলপিজি গ্রাহকদের কাছে ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) পাঠাচ্ছে ডেলিভারি বয়রা। মূলত, রান্নার গ্যাসের সিলিন্ডারে কালোবাজারি রোধেই এই প্রক্রিয়া শুরু করেছে কোম্পানি। যদিও ভাল উদ্দেশ্যে করা এই কাজই কাল হয়েছে সরকারের। কারণ, এই ওটিপি হাতিয়েই গ্রাহকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে জালিয়াতরা। যে কারণে রান্নার গ্যাসের গ্রাহকদের সতর্ক করতে এবার কড়া বার্তা দিল ইন্ডিয়ান অয়েল (IOCL), এইচপি (HPCL) ও ভারত পেট্রোলিয়াম (BPCL)।

কীভাবে কাজ করছে এই প্রতারণাচক্র ?
তেল সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতারকরা মূলত তিনটি ধাপে আপনার ক্ষতি করতে পারে:
১ ভুয়ো মেসেজেই রয়েছে বার্তা : তেল সংস্থাগুলির জানিয়েছে, আপনার ফোনে হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এর মাধ্যমে ভুয়ো লিঙ্ক পাঠাচ্ছে প্রতারকরা। যেখানে বলা হচ্ছে, আপনার কেওয়াইসি (KYC) আপডেট করা প্রয়োজন।

২ আপনাকে ভয় দেখাবে জালিয়াতরা : এই পর্বে অনেক সময় প্রতারকরা গ্যাস এজেন্সির আধিকারিক সেজে আপনাকে ফোন করবে। তারা বলবে, আপনার আধার লিঙ্ক করা নেই অথবা কেওয়াইসি পেন্ডিং রয়েছে, তাই দ্রুত আপডেট না করলে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরপরই লিঙ্ক পাটাবে তারা।

৩ এখন করছে ওটিপি চুরি : এই আপডেট বা কানেকশন বাঁচানোর অছিলায় তারা আপনার কাছে আসা ওটিপি (OTP) বা ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) জানতে চায়। একবার এই কোড হাতে পেলেই তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে।

এই প্রতারণা থেকে বাঁচতে তেল সংস্থাগুলি দিচ্ছে গুরুত্বপূর্ণ পরামর্শ
HPCL (এইচপি গ্যাস) : তেল সংস্থা জানিয়েছে, অফিসিয়াল মেসেজ শুধুমাত্র 'VM-HPGASC-S' নামেই আসবে। ডেলিভারির সময় ৪ সংখ্যার ওটিপি লাগে। তবে ফোনের মাধ্যমে বা কোনও লিঙ্কে ক্লিক করে ওটিপি শেয়ার করতে বারণ করা হয়েছে।

Indian Oil (ইন্ডেন) : সিলিন্ডার আপনার দরজায় পৌঁছালে তবেই ৬ সংখ্যার DAC কোড ডেলিভারি ম্যানকে দিন। তার আগে কাউকে ফোনে এই কোড দেবেন না।

BPCL (ভারত গ্যাস) : একটা বিষয় মাথায় রাখবেন, ওটিপি শুধুমাত্র ডেলিভারির সময়েই প্রযোজ্য, অন্য কোনও ক্ষেত্রে নয়।

কীভাবে নিজেকে এই ফাঁদ থেকে সুরক্ষিত রাখবেন
প্রতারণা এড়াতে তেল সংস্থাগুলি কেবলমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছে:
IndianOil ONE
HP Pay
Hello BPCL

মনে রাখবেন: হোয়াটসঅ্যাপে কোনও অজানা নম্বর থেকে আসা লিঙ্ক বা মেসেজ বিশ্বাস করবেন না। কোনও আধিকারিক ফোনে আপনার কাছে ওটিপি বা আধার ডিটেইলস চাইবেন না।

বার থেকে প্রতারিত হলে কী করবেন ?
যদি ভুলবশত আপনি ওটিপি শেয়ার করে ফেলেন বা জালিয়াতির শিকার হন, তবে এক মুহূর্ত দেরি না করে ১৯৩০ (1930) নম্বরে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইনে যোগাযোগ করুন। দ্রুত অভিযোগ জানালে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

আরও পড়ুন : এবার থেকে রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প ? মোদির জ্বালানি বাঁচানোর আহ্বানে সাড়া !

Frequently Asked Questions

গ্যাস সিলিন্ডার ডেলিভারির নামে কী ধরনের প্রতারণা হচ্ছে?

প্রতারকরা ভুয়ো লিঙ্ক পাঠিয়ে অথবা গ্যাস এজেন্সির আধিকারিক সেজে গ্রাহকদের ফোন করে। এরপর তারা কেওয়াইসি আপডেট বা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে ওটিপি (OTP) বা ডেলিভারি অথেনটিকেশন কোড (DAC) চায়।

এই প্রতারণা থেকে বাঁচতে তেল সংস্থাগুলি কী পরামর্শ দিচ্ছে?

এইচপি গ্যাস (HPGASC-S) ছাড়া অন্য কোনো নাম থেকে আসা মেসেজ বিশ্বাস করবেন না। সিলিন্ডার হাতে পেলে তবেই ৬ সংখ্যার DAC কোড ডেলিভারি ম্যানকে দিন। ফোন বা লিঙ্কে ক্লিক করে ওটিপি শেয়ার করবেন না।

কোন কোন অ্যাপ ব্যবহার করে গ্যাস সিলিন্ডারের ব্যাপারে তথ্য যাচাই করা যেতে পারে?

প্রতারণা এড়াতে তেল সংস্থাগুলি কেবলমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছে, যেমন - IndianOil ONE, HP Pay, Hello BPCL।

যদি ভুলবশত ওটিপি শেয়ার করে ফেলি বা প্রতারণার শিকার হই, তাহলে কী করা উচিত?

এক মুহূর্ত দেরি না করে ১৯৩০ (1930) নম্বরে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইনে যোগাযোগ করুন। দ্রুত অভিযোগ জানালে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
Advertisement

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget