এক্সপ্লোর

LPG Subsidy Cut : আর পাবেন না রান্নার গ্যাসের ভর্তুকি ! নির্দিষ্ট টাকার বেশি আয় হলেই বাতিল নাম ? ৭ দিনের মধ্যে বন্ধ

LPG Subsidy News Update : আগামী সাত দিনের মধ্যে বন্ধ হতে পারে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Subsidy Update) ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নির্দিষ্ট আয়ের বেশি ব্যক্তিদের রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ।
  • ১০ লক্ষের বেশি বার্ষিক আয় হলে ভর্তুকি বাতিল হবে।
  • সাত দিনের মধ্যে পদক্ষেপ না নিলে ভর্তুকি বন্ধ।
  • ভুল নোটিস পেলে টোল-ফ্রি নম্বরে অভিযোগ জানান।

LPG Subsidy News Update : শীঘ্রই নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে রান্নার গ্য়াসের ভর্তুকি (LPG Subsidy Cut)। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে উচ্চ আয়ের গ্রাহকদের LPG ভর্তুকি থেকে বাতিলের প্রক্রিয়ায় এবার জোর দেওয়া হয়েছে। এই বিষয়ে আপডেট পেতে আপনার মোবাইলে আসা SMS-এর দিকে নজর দিন। আগামী সাত দিনের মধ্যে বন্ধ হতে পারে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Subsidy Update) ।

কীভাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে
বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। আয়কর দফতরের তথ্যের সঙ্গে গ্যাস সংযোগের তথ্য মিলিয়ে দেখে ইতিমধ্যেই ওএমসি (OMC) বা তেল বিপণন সংস্থাগুলিকে গ্রাহকদের চূড়ান্ত নোটিস পাঠাতে বলা হয়েছে। সেই অনুযায়ী SMS পাঠানো হবে আপনার মোবাইলে।

কাদের নাম থাকছে বাদের তালিকায় ?
অতীতে এই বিষয়ে একটি নিয়ম থাকলেও সরকার ভর্তুকির বিষয়টি স্বেচ্ছায় ত্যাগের মধ্যে রেখেছিল। এবার নিয়ম মেনে যাদের পরিবারের যেকোনও সদস্যের আয় ১০ লাখ টাকার বেশি হবে তাদের ভর্তুকির তালিকা থেকে বাদ দেওয়া হবে। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার নিয়ম করেছিল, যেসব গ্রাহক বা তাঁদের পরিবারের কোনও সদস্যের (যেমন স্বামী বা স্ত্রী) বার্ষিক করযোগ্য আয় ১০ লক্ষ টাকার বেশি, তাঁরা রান্নার গ্যাসে ভর্তুকি পাবেন না। এতদিন এটি মূলত 'গিভ ইট আপ' বা স্বেচ্ছায় ত্যাগের বিষয় ছিল। কিন্তু এখন সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। সরাসরি আয়কর দফতরের রেকর্ডের সঙ্গে এই টাকার তথ্য যাচাই শুরু করেছে।

আপনি কি এই SMS পেয়েছেন ?
ইন্ডিয়ান অয়েল (IOCL), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হচ্ছে, "আয়কর দফতরের রেকর্ড অনুযায়ী আপনার (অথবা আপনার পরিবারের সদস্যের) বার্ষিক আয় ১০ লক্ষ টাকার বেশি। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিলে আপনার এলপিজি (LPG) ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।"

সাত দিনের সময়সীমা দেওয়া হচ্ছ গ্রাহকদের
নিয়ম অনুসারে, এসএমএস পাওয়ার পর গ্রাহকরা মাত্র ৭ দিন সময় পাবেন হাতে। এই সময়ের মধ্যে কোনও পদক্ষেপ না নিলে 'পহল' (PAHAL) প্রকল্পের আওতায় আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা আসা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

১০ লক্ষের কম আয় হলেও নোটিস পেয়েছেন, কী করবেন ?
এরকম পরিস্থিতিও আপনার সঙ্গে হতে পারে। তাই এই বিষয়টি জেনেন নিন।
যদি আপনার আয় নির্ধারিত সীমার কম হওয়া সত্ত্বেও এই নোটিশ আপনার কাছে পৌঁছয়, তবে আপনি অভিযোগ জানাতে পারবেন।

টোল-ফ্রি হেল্পলাইন: ১৮০০-২৩৩৩-৫৫৫ (1800-2333-555) নম্বরে কল করুন।

অনলাইন পোর্টাল: সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির (Indane, HP, বা Bharat Gas) নিজস্ব ডিজিটাল পোর্টালে গিয়ে অভিযোগ নথিভুক্ত করুন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনার ভর্তুকি বন্ধ হলেও আপনি বর্তমান বাজার দরে সিলিন্ডার কিনতে পারবেন। তবে সরকার থেকে রিফান্ড বা ভর্তুকির টাকা আর অ্যাকাউন্টে আসবে না।

আরও পড়ুন : রান্নার গ্য়াসের নিয়মে বড় বদল, জুনের মধ্যেই করতে হবে এই কাজ, না হলে সিলিন্ডার পাবেন না !

Frequently Asked Questions

রান্নার গ্যাসের ভর্তুকি কাদের জন্য বন্ধ করা হচ্ছে?

যাদের পরিবারের কোনও সদস্যের বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি, তাদের ভর্তুকির তালিকা থেকে বাদ দেওয়া হবে।

ভর্তুকি বন্ধ করার আগে কি কোনো নোটিশ পাঠানো হবে?

হ্যাঁ, গ্রাহকদের মোবাইলে SMS-এর মাধ্যমে নোটিশ পাঠানো হবে। এই নোটিশ পাওয়ার পর ৭ দিন সময় থাকবে।

যদি আমার আয় ১০ লাখের কম হয় তবুও নোটিশ পাই, তাহলে কী করব?

আপনি টোল-ফ্রি হেল্পলাইন নম্বরে (১৮০০-২৩৩৩-৫৫৫) কল করতে পারেন বা গ্যাস কোম্পানির ডিজিটাল পোর্টালে অভিযোগ জানাতে পারেন।

ভর্তুকি বন্ধ হলে কি গ্যাস সিলিন্ডার কেনা যাবে না?

ভর্তুকি বন্ধ হলেও আপনি বর্তমান বাজার দরে সিলিন্ডার কিনতে পারবেন। তবে সরকার থেকে ভর্তুকির টাকা আর অ্যাকাউন্টে আসবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
Free Scooty For Girls : ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
PM RAHAT Scheme : রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম
রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম
Advertisement

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget