এক্সপ্লোর

LPG Fraud Alert : এলপিজি গ্রাহকরা সাবধান ! সতর্ক করল ইন্ডিয়ান অয়েল, ভুল করলেই ফাঁকা হবে পকেট

LPG Scam : এই পরিস্থিতিতে গ্রাহকদের সতর্ক করতে একটি জরুরি নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

LPG Scam : রান্নার গ্যাসের (Cooking Gas) কানেকশন নিয়ে শুরু হয়ে নতুন প্রতারণা। বিশেষ করে এই সময়টাকে কাজে লাগাচ্ছে বিভিন্ন প্রতারণাচক্র। গ্রাহকদের সচেতন করতে এবার পরামর্শ বার্তা দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation)।

জরুরি নির্দেশিকা জারি

আপনার মোবাইলেও কি এসেছে গ্যাস কানেকশন বা কেওয়াইসি (KYC) সংক্রান্ত কোনও মেসেজ এসেছে ? তাহলে এখনই সাবধান হোন। একটু অসতর্ক হলেই বড়সড় আর্থিক প্রতারণার শিকার হতে পারেন আপনি। সম্প্রতি রান্নার গ্যাস সিলিন্ডার ও পিএনজি (পাইপড ন্যাচারাল গ্যাস) সংযোগের নিয়ম পরিবর্তনের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একদল সাইবার প্রতারক। এই পরিস্থিতিতে গ্রাহকদের সতর্ক করতে একটি জরুরি নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

ঠিক কী উপায়ে চলছে প্রতারণা ?
যেসব বাড়িতে ইতিমধ্যেই পিএনজি (PNG) বা পাইপলাইনের গ্যাস সংযোগ চলে এসেছে, তাদের এলপিজি সিলিন্ডারের কানেকশন সারেন্ডার বা জমা করার আবেদন জানানো হয়েছে। এই সরকারি নির্দেশকে হাতিয়ার করেই ময়দানে নেমেছে প্রতারকরা।

গ্রাহকদের বিশ্বাস অর্জনের চেষ্টা

এই ক্ষেত্রে প্রথমেই গ্রাহকদের মোবাইলে ইন্ডিয়ান অয়েলের নাম করে ভুয়ো মেসেজ বা ইমেল পাঠানো হচ্ছে। সেখানে নতুন কানেকশন দেওয়া, পুরনো কানেকশন রিনিউ করা বা কেওয়াইসি আপডেট করার নাম করে টাকা দাবি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কোম্পানির ভুয়ো লোগো ব্যবহার করে গ্রাহকদের বিশ্বাস অর্জনের চেষ্টাও করছে এই প্রতারকেরা।

ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল বার্তা
আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, গ্রাহকদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে জনসাধারণকে সতর্ক করেছে।

তেল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, "আপনাদের বিশ্বাস আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। প্রতারকদের হাতে এই বিশ্বাসের অপব্যবহার হতে দেবেন না। আমাদের কাছে তথ্য এসেছে যে, কিছু প্রতারক ব্যক্তি নতুন এলপিজি সংযোগ এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবার নাম করে গ্রাহকদের কাছ থেকে টাকা দাবি করছে। এই ধরনের ব্যক্তিদের থেকে অত্যন্ত সাবধানে থাকুন।"

সংস্থাটি আরও স্পষ্ট করে দিয়েছে যে, যেকোনও তথ্যের সত্যতা যাচাই করার জন্য শুধুমাত্র অফিসিয়াল চ্যানেল বা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে এবং সমস্ত রকমের আর্থিক লেনদেন কেবল মাত্র অনুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমেই করা উচিত।

সুরক্ষিত থাকতে গ্রাহকদের কী করণীয় ?
১ মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না: লটারি জেতা, গ্যাস কানেকশন কেটে দেওয়া বা কেওয়াইসি আপডেটের ভয় দেখিয়ে কোনো মেসেজ বা ইমেলে লিংক পাঠানো হলে, তাতে ভুলেও ক্লিক করবেন না।

২ সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ: গ্যাস সিলিন্ডার সংক্রান্ত কোনো সন্দেহ থাকলে সরাসরি আপনার নিকটবর্তী গ্যাস এজেন্সিতে যান অথবা ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল কাস্টমার কেয়ার নম্বরে কথা বলুন।

৩ অননুমোদিত পেমেন্ট নয়: কোনও থার্ড-পার্টি অ্যাপ বা অপরিচিত ব্যক্তির অ্যাকাউন্টে গ্যাস বুকিং বা অন্যান্য পরিষেবার নামে টাকা পাঠাবেন না। ইন্ডিয়ান অয়েলের নিজস্ব অ্যাপ বা অফিসিয়াল পোর্টাল ব্যবহার করুন।

 প্রতারণার শিকার হলে কী করবেন : ইন্ডিয়ান অয়েলের পরামর্শ, যদি কোনো গ্রাহক ইতিমধ্যেই এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়ে থাকেন, তবে সময় নষ্ট না করে দ্রুত স্থানীয় থানায় অথবা কেন্দ্রীয় সরকারের জাতীয় সাইবার ক্রাইম পোর্টাল (cybercrime.gov.in) বা হেল্পলাইন নম্বর ১৯৩০-এ যোগাযোগ করে অভিযোগ দায়ের করুন।

আরও পড়ুন : রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget