এক্সপ্লোর

LPG New Rules : রান্নার গ্য়াসে নয়া নিয়ম, কোড না বললে পাবেন না সিলিন্ডার ! শুরু হয়েছে কি ?

LPG DAC Code : এবার থেকে আপনার মোবাইলে কোড পাঠাবে কোম্পানি। ডেলিভারি এজেন্টকে সেই সংখ্য়া দিলেই পাবেন সিলিন্ডার। 

LPG DAC Code : পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বেড়েছে রান্নার গ্য়াসের দাম। LPG-র দাম বৃদ্ধি হওয়ায় দেশজুড়ে অনেকাংশে শুরু হয়েছে কালোবাজারি (LPG Fraud)। প্রতারণা রুখতে এবার নতুন নিয়ম শুরু করল গ্যাস কোম্পানিগুলি। এবার থেকে আপনার মোবাইলে কোড পাঠাবে কোম্পানি। ডেলিভারি এজেন্টকে সেই সংখ্য়া দিলেই পাবেন সিলিন্ডার। 

কী নতুন নিয়ম নিয়ে এসেছে কোম্পানিগুলি
বর্তমানে এই পদ্ধতি শুরু হয়ে গিয়েছে সব জায়গায়। ৯২ শতাংশ সিলিন্ডার ডেলিভারি এই নয়া নিয়ম মেনেই হচ্ছে। প্রতারণা রুখতে এই নতুন নিয়মে আপনাকে একটি কোড দেবে কোম্পানি। একে বলা হচ্ছে DAC (ডেলিভারি অথেন্টিকেশন কোড)। এই কোড মোবাইল থেকে দিলেই আপনাকে LPG ডেলিভারি দেবে কোম্পানি।

কীভাবে আপনি DAC নম্বর পাবেন ?
১ প্রথমে আপনার গ্যাস কোম্পানির IVRS-এ কল করে সিলিন্ডার বুকিং করুন। আপনি চাইলে কোম্পানির ওয়েবসাইট বা SMS-এর মাধ্যমেও এই গ্যাস বুকিং করতে পারেন।
২ একবার গ্যাস বকিং নিশ্চিত হলে DAC নম্বরের জন্য অপেক্ষা করুন। এই নম্বরটি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে চলে যাবে।
৩ মনে রাখবেন, এই কোড ডেলিভারি এজেন্ট ছাড়া অন্য কাউকে দেবেন না। এটা একটা OTP তাই এজেন্ট ছাড়া কারও কাছে জানাবেন না। 
৪ ডেলিভারি পার্সন সিলিন্ডার নিয়ে এলে তবেই তাকে কোড দিন। এই OTP বা এই DAC নম্বর দিলে তবেই আপনি সিলিন্ডার পাবেন। 

রান্নার গ্য়াসের দেশে এখন কোনও ঘাটতি নেই
ইথিমধ্যেই দেসের রান্নার গ্য়াসের জোগান নিয়ে বিবৃতি দিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালি এলপিজি (LPG) সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। দেশে গ্য়াসের কোনও ঘাটতি নেই। তিনি জানিয়েছেন, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, একটি সুসংহত বুকিং ব্যবস্থা চালু করা ও 'DAC'-এর পরিধি সম্প্রসারণের মতো পদক্ষেপগুলি গ্রাহকদের আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধি করবে। এর ফলে গ্রাহকদের ভোগান্তিও কমবে।

প্রযুক্তিগত ত্রুটির কথা মেনে নিয়েছে সরকার
সরকারের তরফে জানানো হয়েছে, আগে 'DAC' ব্যবস্থায় একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল। রিপোর্ট বলছে, অনেক গ্রাহক বুকিং সম্পন্ন করে টাকা দিলেও 'অথেন্টিকেশন কোড' (যাচাইকরণ সংকেত) পাচ্ছিলেন না। যার ফলে সিলিন্ডার সংগ্রহ করতে গিয়ে তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এই সমস্যার মূল কারণ ছিল, ব্যবস্থার টেকনিক্যাল ত্রুটি। যার ফলে বুকিংয়ের জন্য গ্রাহক যে ডিভাইসই ব্যবহার করুন না কেন, 'DAC' কোডটি কেবল গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরেই যেত। তবে এখন থেকে বুকিংয়ের সময় এই কোডটি গ্রাহকের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ইমেইলের মাধ্যমে পাঠানো হবে।

 

   

সেরা শিরোনাম

PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget