এক্সপ্লোর

Mahakumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্টদের পরিবারকে কত টাকা, এই ক্ষেত্রে কীভাবে নির্ধারিত হয় ক্ষতিপূরণের পরিমাণ?

Prayagraj Mahakumbh  2025: এই ক্ষেত্রে মহাকুম্ভে ক্ষতিগ্রস্তদের পরিবার কি ক্ষতিপূরণ পাবে ? জেনে নিন, সরকারি নিয়ম কী বলে।



Prayagraj Mahakumbh  2025: ভোররাতে মহাকুম্ভে পদপিষ্টের (Mahakumbh Stampede) খবরে ঘুম ভাঙে দেশবাসীর। যোগী রাজ্যের প্রশাসন জানাচ্ছে, ইতিমধ্যেই পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে মহাকুম্ভে ক্ষতিগ্রস্তদের পরিবার কি ক্ষতিপূরণ পাবে ? জেনে নিন, সরকারি নিয়ম কী বলে।

মৌনী অমাবস্যা ঘিরেই বিপুল ভক্তের সমাগম
 উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত এই মহাকুম্ভে ইতিমধ্যেই কোটি কোটি ভক্ত এসেছেন। যোগী সরকারের ধারণা, আরও কোটি কোটি ভক্তের সমাগম হবে মহাকুম্ভে। আজ, অর্থাৎ 29 জানুয়ারি, মৌনী অমাবস্যার পবিত্র সময় কোটি কোটি ভক্ত স্নান করতে প্রয়াগরাজ পৌঁছেছিলেন। কিন্তু ভোরবেলা ভক্তদের জন্য এল দুঃসংবাদ। প্রয়াগরাজ মহাকুম্ভে পদপিষ্টি হয়ে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। এখন প্রশ্ন উঠছে, এই পদপিষ্টি হয়ে মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে কি ? এই ধরনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে কি? 

মহাকুম্ভের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হবে ?
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে আজ মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাই শোক প্রকাশ করেছেন। উত্তরপ্রদেশ সরকার পদপিষ্ট হয়ে নিহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা করে দেওয়া হবে।

কী রয়েছে নিয়ম
 একই সঙ্গে নিহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল। কোনও পাবলিক প্লেসে এ ধরনের ঘটনা ঘটলে সরকার ক্ষতিপূরণ দিয়ে থাকে। গত বছর হাথ্রাসে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষ মারা যায়। সেই ঘটনার পরও নিহতদের পরিবারকে সরকারি তরফে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

ক্ষতিপূরণের পরিমাণ কীভাবে নির্ধারণ করা হয়
 কোনও দুর্ঘটনা ঘটলে সরকার অনেক বিষয় বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করে। যেমন ক্ষতিগ্রস্থদের কত ক্ষতি হয়েছে। তাদের চিকিৎসার খরচ কত হতে পারে। কেউ মারা গেলে শেষকৃত্যের খরচ ও বাড়ির প্রয়োজনের কথা মাথায় রেখে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করে সরকার।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথায় উঠে এসেছে গা-শিউরে ওঠা ছবি। তখন রাত ১ টা থেকে ২ টো।  সঙ্গমের কাছে ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড। মানুষ তখন দিশাহীন ভাবে এগোচ্ছে স্রোতের মতো। একেবারে উত্তাল ঢেউয়ের গতিতে।কে-কোনদিকে যাবেন, দিকনির্দেশ ছিল না। আর তাই হঠাৎই পড়ে যায় হুড়োহুড়ি। আর তখনই পদপিষ্ট হন বহু মানুষ। সূত্রের খবর, পায়ের নিচে পিষে মৃত্যু হয়ে থাকতে পারে অন্তত ১০ জনের। 

কোটি কোটি মানুষ স্নান করে ফেলেছেন ১ দিনেই। ব্যবস্থাও ছিল ভিড় সামলানোর, দাবি প্রশাসনের। তাহলে এমনটা ঘটল কীভাবে। একেকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য একেক রকম। কেউ জানাচ্ছেন, স্নানের সময়ের আগে, পথে শুয়ে থাকা পুন্যার্থীদের ডেকে তোলে পুলিশ ! বলে, 'স্নানের সময় হয়ে গিয়েছে'। আর তখনই মানুষ একসঙ্গে উঠে পড়ে দিশাহীন ভাবে ঠ্যালাঠেলি শুরু করে , আর তার থেকেই এই দুর্ঘটনা। 

Viral Video : বিয়ের মণ্ডপে সাত মহিলাকে সিঁদুর পরালেন বর, বাদ গেল না শ্যালকও !

সেরা শিরোনাম

Investment Tips : ৪০-এর পরে বিনিয়োগ করলেও গড়তে পারবেন বড় ফান্ড ? এই ৫ বিষয় মাথায় রাখুন
৪০-এর পরে বিনিয়োগ করলেও গড়তে পারবেন বড় ফান্ড ? এই ৫ বিষয় মাথায় রাখুন
EPFO WhatsApp Service : এবার হোয়াটসঅ্য়াপেই PF ব্যালেন্স, কী কী EPFO পরিষেবা পাবেন আপনি ? ফোনেই সবকিছু
এবার হোয়াটসঅ্য়াপেই PF ব্যালেন্স, কী কী EPFO পরিষেবা পাবেন আপনি ? ফোনেই সবকিছু
8th Pay Commission : ৬৭ শতাংশ ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? অষ্টম বেতন কমিশনের আগে এটাই শেষ বৃদ্ধি ?
৬৭ শতাংশ ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? অষ্টম বেতন কমিশনের আগে এটাই শেষ বৃদ্ধি ?
PM Fasal Bima Yojana : ফসলের ক্ষতি হলে টাকা দেবে সরকার, রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ফসলের ক্ষতি হলে টাকা দেবে সরকার, রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, কী কী সুবিধা পাবেন আপনি ?

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget