এক্সপ্লোর

LPG New Rules : ফের রান্নার গ্যাসের দাম বাড়বে ? ১ মে থেকে হবে এই ৫ পরিবর্তন

5 LPG Rules Changes : ফের মে মাসের প্রথম দিন থেকেই বদলে যেতে পারে আপনার হেঁশেলের বাজেটের অঙ্ক। বদলে যেতে পারে LPG-র বুকিং এবং ডেলিভারির নিয়মেও।

দিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ সরাসরি প্রভাব ফেলেছে হেঁশেলে! দিন যত এগিয়েছে LPG নিয়ে বেড়েছে উদ্বেগ। কিন্তু আগের তুলনায় বর্তমানে গ্যাস সঙ্কট কিছুটা কাটিয়ে উঠলেও, পুরোপুরি মুক্তি মেলেনি এর থেকে। আবার কিছু কিছু পরিবর্তন মানুষকে এখনও সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। এর মাঝে ফের মে মাসের প্রথম দিন থেকেই বদলে যেতে পারে আপনার হেঁশেলের বাজেটের অঙ্ক। বদলে যেতে পারে LPG-র বুকিং এবং ডেলিভারির নিয়মেও।

বিশ্বজুড়ে যেভাবে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে তাতে চিন্তিত সকলেই। আর এই আবহে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম-এর মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের ডেলিভারি ও বুকিং পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে। মে মাসের ১ তারিখ থেকেই এই নিয়মগুলি কার্যকর হবে বলে জানা গিয়েছে। মূলত ৫টি পরিবর্তন হতে চলেছে এই মাসে। সেগুলো কী কী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 

কী কী পরিবর্তন হবে?

১. দামে পরিবর্তন 

আমেরিকা-ইজরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেল বিপণনকারী সংস্থাগুলো ভারতজুড়ে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়িয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক মাসে তিনবার বেড়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসের জন্য মেট্রো শহরগুলিতে এর দাম ১৯৬ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা করা হয়েছে। এর আগে ৭ই মার্চ সিলিন্ডার প্রতি ১১৪.৫ টাকা দাম বাড়ানো হয়েছিল, তার আগে ২০২৬ সালের ১লা মার্চ ২৮ টাকা থেকে বাড়িয়ে ৩১ টাকা করা হয়েছিল। ১ মে থেকে নতুন করে দাম বাড়তে পারে বলে সূত্রের খবর। বিশ্ব বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে সিলিন্ডারের দাম বাড়তে পারে।

২. বুকিং-এর নিয়মে পরিবর্তন

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ইতিমধ্যেই বুকিং কাঠামোয় বড় পরিবর্তন আনছে। শহরাঞ্চলে আগে ২১ দিনের ব্যবধানে গ্যাস বুক করা যেত, যা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ব্যবধান ৪৫ দিন। অর্থাৎ, গ্যাস শেষ হওয়ার অনেক আগে থেকেই আপনাকে পরিকল্পনা করে নিতে হবে। আর এই নিয়মে কোনও পরিবর্তন হবে না। 

৩. ওটিপি ডেলিভারি

বর্তমানে গ্যাস ডেলিভারি ওটিপি-ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থাটি স্থায়ী থাকবে, এর কোনও পরিবর্তন নাও হতে পারে। ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের অপব্যবহার রোধ করার লক্ষ্যে অনলাইন এলপিজি বুকিং প্রায় ৯৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে ডেলিভারি অথেন্টিকেশন কোড-ভিত্তিক ডেলিভারি প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে। কালোবাজারি রোধ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

৪. আধার ই-কেওয়াইসি

সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য আধার-ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণীকরণ বা E-KYC বাধ্যতামূলক করতেই হবে।  যারা এখনও পর্যন্ত এটি সম্পন্ন করেননি, তাদের তাড়াতাড়ি করে নিতে হবে। যাঁদের ই-কেওয়াইসি আগে থেকেই করা আছে, তাঁদের আর করতে হবে না। তবে ভর্তুকির পদ্ধতি বজায় রাখতে এই আপডেট যাচাই করে রাখা জরুরি।

৫. PNG-তে জোর

কেন্দ্রের তরফে জানান হয়েছে, যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে পিএনজি (PNG) সংযোগ পৌঁছে দেওয়া হচ্ছে, সেই সব এলাকার গ্রাহকদের দ্রুত এলপিজি সিলিন্ডার ছেড়ে PNG ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই পরিবর্তন না করা হয়, তবে সংশ্লিষ্ট গ্রাহকদের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Sukanya Samriddhi Yojana : সুকন্যা সমৃদ্ধি যোজনায় তোলা যায় ৫০ শতাংশ পর্যন্ত টাকা, কখন নিতে পারবেন সুবিধা, কী রয়েছে নিয়ম
সুকন্যা সমৃদ্ধি যোজনায় তোলা যায় ৫০ শতাংশ পর্যন্ত টাকা, কখন নিতে পারবেন সুবিধা, কী রয়েছে নিয়ম
8th pay Commission : ৭ শতাংশ ইনক্রিমেন্ট হলেই ১০ বছরে বেসিক পে ছাড়াবে ১,০০,০০০ টাকা, কীভাবে জানেন ?
৭ শতাংশ ইনক্রিমেন্ট হলেই ১০ বছরে বেসিক পে ছাড়াবে ১,০০,০০০ টাকা, কীভাবে জানেন ?
Best Mutual Fund : ৫ বছরে এই পাঁচ স্মল ক্যাপ ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন, কাদের নাম রয়েছে ?
৫ বছরে এই পাঁচ স্মল ক্যাপ ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন, কাদের নাম রয়েছে ?
SBI Customer Alert : সাবধান ! বিদ্যুতের বিলের নামে হচ্ছে নতুন প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল SBI
সাবধান ! বিদ্যুতের বিলের নামে হচ্ছে নতুন প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল SBI

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget