এক্সপ্লোর

LPG Gas Crisis: LPG নিয়ে নয়া পদক্ষেপ ! পরিযায়ী শ্রমিক ও পড়ুয়ারা পাবেন এই সুবিধা, কী জানাচ্ছে কেন্দ্র?

LPG Cylinder: ৫ কেজির এলপিজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এই ৫ কেজি এফটিএল সিলিন্ডারগুলি রাজ্য সরকার বা রাজ্যের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ় ডিপার্টমেন্টের অধীনে থাকবে।

দিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আর এর খারাপ প্রভাব পড়ছে সারা বিশ্বে। বর্তমানে গ্যাসের সঙ্কটের চিত্র বিশ্বের বহু দেশে দেখা দিয়েছে। টান পড়েছে এলপিজি-র জোগানেও। যদিও কেন্দ্র সরকার গ্যাস নিয়ে গ্রাহকদের চিন্তা করতে বারণ করেছে। ভারতে এলপিজির মজুত থাকার কারণে এই মুহূর্তে কোনও বড় সমস্যা দেখা দিচ্ছে না। তবে, এই আবহে সারা দেশে কর্মরত পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে আবারও বড় পদক্ষেপ কেন্দ্রের।

সারা দেশের পরিযায়ী শ্রমিকদের স্বস্তি দিতে ৫ কেজির এলপিজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ২ ও ৩ মার্চের মধ্যে সরবরাহ করা গড় দৈনিক সিলিন্ডারের সংখ্যার উপর ভিত্তি করে পরিযায়ী শ্রমিকদের দেওয়া ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা করেছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৫ কেজি এফটিএল সিলিন্ডারগুলি (FTL cylinder) রাজ্য সরকার বা রাজ্যের ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ় ডিপার্টমেন্টের (state’s Food/Civil Supplies Department) অধীনে থাকবে। এই বিভাগ সরকারি তেল বিপণন সংস্থাগুলির সাহায্যে শুধুমাত্র নিজের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সিলিন্ডার সরবরাহ করবে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '' ২০২৬ এর ২-৩ মার্চ, সময়কালে পরিযায়ী শ্রমিকদের গড় দৈনিক সিলিন্ডার সরবরাহের উপর ভিত্তি করে প্রতিটি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মধ্যে বিতরণের জন্য ৫ কেজি এফটিএল সিলিন্ডারের দৈনিক পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে।"

কারা পাবেন এই সুবিধা?

আগে LPG সিলিন্ডার নেয়ার ক্ষেত্রে ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে পরিচয়পত্র এবং সেল্ফ ডিক্ল্যারেশন দিতে হত। তবে, এই ফ্রি ট্রেড এলপিজি কেনার ব্যাপারে কিছু শর্ত রেখেছে কেন্দ্র। কোন কোন শ্রেণীর লোকেরা এই সুবিধা পাবে সেই বিষয়েও স্পষ্ট জানান হয়েছে। সেগুলো হল - 
১. এই ধরনের সিলিন্ডার কেনার জন্য কোনও ঠিকানার নথি লাগবে না। 
২. পরিযায়ী শ্রমিকরা এই সুবিধা পাবেন। 
৩. পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি, অন্য রাজ্যে পড়াশোনা করা পড়ুয়ারাও এই সুবিধা পাবেন। 
৪. এই সুবিধা পাবেন দিনমজুররাও। 

গ্যাস সঙ্কট নিয়ে কী জানাচ্ছে সরকার ?
কেন্দ্রীয় সরকারের তরফে বার বার আশ্বাস দেওয়া হয়েছে যে, দেশে এলপিজির সঙ্কট নেই। দেশের মানুষদের ও গ্রাহকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা বা অপ্রয়োজনীয় LPG বুকিং না করার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি কোনও ভুয়ো খবরে কান না দিয়ে তথ্যের জন্য শুধুমাত্র সরকারি সূত্র ও ওয়েবসাইটের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে।

সেরা শিরোনাম

চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
চলন্ত বাস থেকে মহিলা যাত্রী ঠেলে দিয়েছিলেন বলে অভিযোগ, কন্ডাক্টরের মৃত্যু হাসপাতালে
Donald Trump: আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget