এক্সপ্লোর

Mobile Phone Security : ফোন চুরি গেছে ? কীভাবে বাঁচাবেন আপনার টাকা ও ডেটা, এখানে রইল ৫টি ধাপ

Digital Scam : একবার আপনার স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে মারাত্মক ফল ভোগ করতে হতে পারে আপনাকে। সেই ক্ষেত্রে কীভাবে বাঁচাবেন আপনার টাকা ও ডেটা, এখানে রইল প্রতিটি ধাপ।

Digital Scam : ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) এখন আপনার স্পার্টফোনই আপনার ব্যাঙ্কের চাবিকাঠি। এর মধ্যে লুকিয়ে থাকে সব গোপন তথ্য় ছাড়াও পাসওয়ার্ড, এমপিন (Password)। তাই একবার আপনার স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে মারাত্মক ফল ভোগ করতে হতে পারে আপনাকে। সেই ক্ষেত্রে কীভাবে বাঁচাবেন আপনার টাকা ও ডেটা, এখানে রইল প্রতিটি ধাপ।

এখন আমাদের ফোনে থাকে কী কী গুরুত্বপূর্ণ বিষয়
বর্তমানে আমাদের ফোনই একপ্রকার আমাদের ব্য়াঙ্ক। UPI থেকে বিভিন্ন ওয়ালেট , ব্যাঙ্ক অ্য়াকাউন্টের তথ্য় এখানেই থাকে। এর বাইরে ইমেল, পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য় ছাড়াও অন্য়ান্য সংবেদনশীল ডেটা থাকে ফোনে। একবার এই ফোন হাতছাড়া হলেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে আপনাকে। যদি আপনার ফোন কোনও প্রতারক বা ভুল হাতে চলে যায়, তাহলে আর্থিক প্রতারণার মুখে পড়তে হতে পারে আপনাকে। মুহূর্তে খালি হতে পারে আপনার অ্য়াকাউন্ট। সেই ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিলে বেঁচে যাবেন আপনি।

প্রথম কয়েকটা মিনিটই খুব গুরুত্বপূর্ণ
আপনার সঙ্গেও যদি ফোন চুরি বা হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে, তাহলে প্রথম কয়েকটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে ভয় পাবেন না। এই সময় মাথা ঠান্ডা রাখুন। না হলে প্রতারকদের শিকার হবেন আপনি। প্রথমেই এই ৫টি কাজ করুন।

১ সিম ব্লক করুন : একবার ফোন হারিয়েছে বা চুরি গেছে বুঝলেই প্রথম টেলিকম অপারেটরকে বলে সিম কার্ড ব্লক করুন। এই কাজ করলেই আপনি OTP ভিত্তিক প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।

২ ফোন লক করুন : আপনি যদি অ্য়াপল 'ফাইন্ড মাই আইফোন' বা অ্যান্ড্রয়েডের ইউজার হয়ে থাকেন, তাহলে গুগলে 'ফাইন্ড মাই ডিভাইসের' মাধ্যমে আগে ফোন খুঁজুন। এর মাধ্যমে আপনার ব্যক্তিগত ডেটা, মেল ও পাসওয়ার্ডের তথ্য় প্রতারকদের হাতে চলে যেতে পারে। তাই 'রিমোটলি' এর তথ্য় মুছে দেওয়ার ব্যবস্থা করুন।

৩ আগে UPI, ব্যাঙ্কিং অ্য়াপ ব্লক করুন : ফোন চুরির কয়েক মিনিটের মধ্য়ে UPI, ব্যাঙ্কিং অ্য়াপ ব্লক করুন। না হলে আপনার টাকা অন্য কেউ হাতিয়ে নিতে পারে। আপনার তহবিলও অন্যের কাছে চলে যেতে পারে।

৪ পাসওয়ার্ড বদল করুন: এই ধরনের পরিস্থিতি বুঝতে পারলেই আগে ইমেল, ব্য়াঙ্কিংয়ের পাসওয়ার্ড চেঞ্জ করুন।  
৫ পুলিশে অভিযোগ ও IMEI জমা দিন: এই ধরনের প্রতারণার থেকে বাঁচতে অবশ্যই পুলিশে অভিযোগ করতে হবে আপনাকে। ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (IMEI) নম্বর পুলিশে অভিযোগপত্রে দিয়ে দিন। এই ১৫ সংখ্যার নম্বর অভিযোগপত্রে রাখা উচিত আপনার।   

আরও পড়ুন : আপনি কি গিগ ওয়ার্কার, ক্যাব চালক, দোকান চালান ? এবার প্রভিডেন্ট ফান্ডের কোন সুবিধা আপানার জন্য

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget