এক্সপ্লোর

EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার

Pension News Update : দীর্ঘদিনের আশা পূর্ণ হবে এবার ? সোমবার যা নিয়ে সংসদে মুখ খুলল সরকার। তবে কি ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ?

Pension News Update : এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে কর্মীদের পেনশন (Pension Hike) ! দীর্ঘদিনের আশা পূর্ণ হবে এবার ? সোমবার যা নিয়ে সংসদে মুখ খুলল সরকার। তবে কি ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ?

কারা তুলেছে এই দাবি
EPS-95 ন্যাশনাল অ্য়াজিটেশন কমিটি দীর্ঘদিন ধরে কর্মীদের ন্যূনতম পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০০ করার দাবি তুলেছে। পাশাপাশি মহার্ঘ ভাতাও বৃদ্ধির কথা বলেছে কমিটি। সম্প্রতি এই নিয়ে প্রশ্ন ওঠে সংসদে। লোকসভায় এই প্রশ্নের লিখিত জবাব দেন শ্রম ও কংর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে। তিনি বলেন, ইতিমধ্যেই ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়ে অনেক দাবি উঠেছে। তবে সরকার এখনও এই পেনশন বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। বর্তমানে 'এমপ্লয়িজ পেনশন স্কিম EPS ১৯৯৫' অনুসারে ১০০০ টাকা ন্যূনতম পেনশন পান কর্মীরা। 

সরকার কবে ন্যূনতম পেনশন বৃদ্ধি করবে ?
এই বিষয় নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, কর্মীদের সামাজিক সুরক্ষা নিয়ে সরকার সবসময় ইতিবাচক চিন্তা করে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সদস্যদের আর্থিক সুরক্ষা শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে কবে ন্যূনতম পেনশন বৃদ্ধি পেতে পারে সেই নিয়ে কোনও আশ্বাসবাণী শোনাননি মন্ত্রী।  

বিনিয়োগকারীদের সরকার থেকে কী প্রত্যাশা ছিল ?
দীর্ঘদিন ধরেই ভারতের শেয়ার বাজারে Long Term Capital Gain Tax বা দীর্ঘমেয়াদি মূলধনী লাভের কর কমানোর কথা বলে আসছিলেন বিনিয়োগকারীরা। খুচরো বিনিয়োগকারীরা ছাড়াও  সরকারের কাছে এই দাবি জানিয়েছিল বড় ফান্ডহাউজগুলিও। যা নিয়ে সোমবার সংসদে মুখ খুলেছে সরকার।

কী বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে 
এদিন সংসদে দীর্ঘমেয়াদি মূলধনী লাভের কর সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঞ্কজ চৌধুরী বলেন, শেয়ার বাজারে তালিকাভুক্ত ইক্যুইটির ওপর যে Long Term Capital Gain Tax নেওয়া হয়, তা তুলে নেওয়ার কোনও প্রস্তাব বা ভাবনা সরকারের নেই। খুচরো বা ডমেস্টিক ইনভেস্টারদের ক্ষেত্রে আগের দীর্ঘমেয়াদি মূলধনী লাভ করই প্রযোজ্য থাকবে। অনেকদিন ধরেই বাজারে বিনিয়োগকারীদের স্বস্তি দিতে এই দাবি তোলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। যদিও এদিন মন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে গেল সবকিছু।

বর্তমানে কত চলছে LTCG Tax ?
আপনি যদি শেয়ার বাজারে স্টক অথবা ইক্যুইটি কেন্দ্রিক মিউচুয়াল ফান্ডে এক বছর ধরে বিনিয়োগ করে থাকেন, তবে দীর্ঘমেয়াদি মূলধনী লাভ কর আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনার শেয়ার বাজারে বিনিয়োগ থেকে আয় যদি ১.২৫ লাখ অতিক্রম করে তবেই এই ট্য়াক্সের আওতায় পড়বেন আপনি। সেই ক্ষেত্রে আপনাকে আয়ের ওপর ১২.৫ শতাংশ সুদ দিতে হবে। মনে রাখবেন, আয় যদি ১.২৫ লাখ টাকার মধ্য়ে হয় তাহলে কোনও LTCG Tax দিতে হবে না আপনাকে।

আরও পড়ুন : শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনার জন্য 'খারাপ খবর' ! সংসদে সরকার বলল এই কথা

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Gold Price Prediction : ১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget