এক্সপ্লোর

PM Kisan 20th Installment: এই মাসেই অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা ! মোদি সরকার দেয় সুবিধে- আপনিও পাবেন ?

PM Kisan Sammannidhi Yojana: এর মধ্যে ১৯টি কিস্তির টাকা দেওয়া হয়েছে সরকারের তরফে। এই বছর ফেব্রুয়ারি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯তম কিস্তির টাকা দেন।

PM Kisan Yojana: দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য মোদি সরকার একটি বিশেষ যোজনা বা প্রকল্প চালু করেছিল অনেক আগেই। এর নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা। এর মাধ্যমে দেশের (PM Kisan Yojana) কৃষিব্যবস্থার উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদকদের আয়-রোজগার বাড়ানোর চেষ্টা করা হয় সরকারের তরফে। এই যোজনার অধীনে বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেক কৃষককে। এই টাকা বছরে মোট তিনটি কিস্তিতে (PM Kisan 20th Installment) পাওয়া যায়। অর্থাৎ প্রতি চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে ২ হাজার টাকা করে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকা ঢোকে।

এর মধ্যে ১৯টি কিস্তির টাকা দেওয়া হয়েছে সরকারের তরফে। এই বছর ফেব্রুয়ারি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯তম কিস্তির টাকা দেন। এর মাধ্যমে দেশের ৯.৮ কোটি কৃষক উপকৃত হন যাদের মধ্যে আবার ২.৪ কোটি মহিলাও আছেন। এর আগে ১৮তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আগের বছর অক্টোবর মাসে এবং ১৭তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ২০২৪ সালের জুন মাসে।

কী এই পিএম কিষাণ যোজনা

২০১৯ সালে শুরু হয়েছিল এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, সেই বছর অন্তর্বর্তীকালীন বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল এই যোজনার প্রস্তাব রেখেছিলেন। আর এই পিএম কিষাণ যোজনা এখন বিশ্বের মধ্যে সবথেকে বড় ডিবিটি স্কিম। এর অধীনে প্রতি চার মাস অন্তর যোগ্য নথিভুক্ত কৃষকরা ২ হাজার টাকা করে পান। মূলত এপ্রিল থেকে জুলাই, অগাস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে ঢোকে।

পিএম কিষাণের ২০তম কিস্তির টাকা সম্ভবত এই মাসে অর্থাৎ জুন মাসে ঢুকবে অ্যাকাউন্টে। তবে এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ বলা হয়নি সরকারের তরফে। সমস্ত কৃষকদের বলা হয়েছে যাতে তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই-কেওয়াইসি করিয়ে রাখেন, তাদের বেনিফিসিয়ারি স্ট্যাটাস যাচাই করে নেন। যদি তারা এখনও আবেদন না করেন তাহলে তাদের সত্বর আবেদন করে নেওয়ার জন্য বলা হয়েছে সরকারের তরফে।  

কীভাবে যাচাই করবেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস

এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে www.pmkisan.gov.in ওয়েবসাইটে।

Know You Status ট্যাবে ক্লিক করতে হবে এরপরে।

নিজের রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড লিখে ক্লিক করুন 'Get Data' ট্যাবে।

আপনার বেনিফিসিয়ারি স্ট্যাটাস স্ক্রিনেই দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget