এক্সপ্লোর

Fact Check: বাতিল হয়ে যাবে ৫০০ টাকার নোট ? সমাজমাধ্যমে ভিডিয়ো ভাইরাল ! সত্যিটা জানাল PIB

No Ban on Rs 500 Notes: এই ভিডিয়োটি ইতিমধ্যেই ৪.৫ লক্ষ ভিউজ পেয়েছে। ভিডিয়োতে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৬ সাল থেকে ক্রমে ক্রমে বাজারে বন্ধ করে দেবে ৫০০ টাকার নোট।

Rs. 500 Notes Ban: সম্প্রতি একটি ইউটিউব ভিডিয়ো খুবই ভাইরাল হয়ে গিয়েছে। এই ভাইরাল ভিডিয়োতে দাবি করা হচ্ছে যে ভারত সরকার এবারে ২০২৬ সালের মার্চ মাস থেকে ৫০০ টাকার নোট বাতিল করে দেবে। তবে এই তথ্য (Fact Check) সম্পর্কে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট জানিয়েছে (Rs 500 Notes) যে এটি ভুল তথ্য, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনও সিদ্ধান্ত ভারত সরকার নেয়নি।

এই ভিডিয়োটি ইতিমধ্যেই ৪.৫ লক্ষ ভিউজ পেয়েছে। ভিডিয়োতে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৬ সাল থেকে ক্রমে ক্রমে বাজারে বন্ধ করে দেবে ৫০০ টাকার নোট। কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে দেশের সমস্ত ব্যাঙ্ক ও এটিএম অপারেটরদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছিল যাতে এটিএমে ১০০ টাকা ও ২০০ টাকার মত ছোট অঙ্কের নোটের সংখ্যা উপলব্ধ্যতা বাড়ানো হয়। এর পর থেকেই জল্পনা শুরু হয় যে ৫০০ টাকার নোট বাজারে বন্ধ হয়ে যাবে। তবে এই নির্দেশিকা যে ৫০০ টাকার নোট বন্ধ করে দেওয়ার জন্য ছিল তা নয়, বরং ছোট অঙ্কের মুদ্রার ঘাটতি সম্পর্কে মানুষকে অবগত করানোর জারি করা হয়েছিল।

কী জানাল পিআইবি

স্পষ্টভাবে প্রেস ইনফরমেশ ব্যুরো জানিয়েছে যে ৫০০ টাকার নোট বন্ধ করে দেওয়ার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। ৫০০ টাকার নোট এখনও বৈধ ভারতের বাজারে, আর এই নোট আগামী দিনেও ভারতের বাজারে উপলব্ধ থাকবে। প্রেস ইনফরমেশন ব্যুরো সাধারণ নাগরিকদের কোনও তথ্য বা সংবাদ যাচাই না করে বিশেষত সরকারি নীতি বা মুদ্রা সংক্রান্ত বিষয়গুলি বিশ্বাস করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। এই ধরনের গুজব অপ্রয়োজনীয় আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে বলেই জানিয়েছে পিআইবি।

দেশে বেড়েছে জাল ৫০০ টাকার নোটের মাত্রা

দেশে ৫০০ টাকার নোট বন্ধ হয়ে যাবে এই গুজব সম্পূর্ণ মিথ্যে, তবে একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক সমীক্ষায় ৫০০ টাকার নোট নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের ব্যাঙ্কগুলিতে জাল ৫০০ টাকার নোটের পরিমাণ বেড়েছে ৩৭.৩৫ শতাংশ। দেশে ১ লক্ষ ১৭ হাজার ৭২২টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে যা বিগত ৬ বছরে সর্বোচ্চ সংখ্যা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget