এক্সপ্লোর

PM Kisan : দীপাবলির আগেই পাবেন ২০০০ টাকা, এই দিন চেক করবেন ব্যাঙ্ক অ্য়াকাউন্ট, সরকার করল ঘোষণা

PM Kisan Samman Nidhi : সম্প্রতি পিএম কিষাণের ২৪তম কিস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার। জেনে নিন, কবে আসবে আপনার কাছে সেই টাকা।

PM Kisan Samman Nidhi : আর কিছুদিনের অপেক্ষা। আগামী সপ্তাহেই আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ২০০০ টাকা। তবে সবার জন্য নয় এই সুবিধা। কেবল পিএম কিষাণ সম্মান নিধির (PM Kisan) যোগ্য ব্যক্তিরাই পাবেন এই সুবিধা। সম্প্রতি পিএম কিষাণের ২৪তম কিস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার। জেনে নিন, কবে আসবে আপনার কাছে সেই টাকা।

কবে আসবে টাকা
নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর এই টাকা সরাসরি যোগ্য কৃষকদের অ্য়াকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-র মাধ্যমে ঢুকে যাবে। এর আগে মনে করা হয়েছিল, দুর্গা পুজোর সময় অ্যাকাউন্টে আসবে এই টাকা। তবে নতুন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দীপাবলীর আগেই এই টাকা চলে আসবে। সম্প্রতি এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। 

পিএম কিষাণে এখন কত টাকা দেওয়া হয়
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় বর্তমানে বছরে ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের। এই ক্ষেত্রে প্রতি ৪ মাস অন্তর ২ হাজার টাকা করে পান চাষিরা। এর আগে পিএম কিষাণের টাকা জুনে দেওয়া হয়েছিল। এবার সেই টাকা ৩০ অক্টোবর দেওয়া হচ্ছে। 

কারা পাবেন না এই সুবিধা
যেহেতু এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই eKYC এই ক্ষেত্রে বাধ্যতামূলক। কোনও কৃষক যদি তাদের বায়োমেট্রিক বা OTP ভিত্তিক eKYC সম্পূর্ণ না করতে পারেন, সেই ক্ষেত্রে এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে না। মনে রাখতে হবে, এই স্কিমের সুবিধা পেতে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করাটা বাধ্যতামূলক। পাশাপাশি আপনার অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)। পাশাপাশি আপনাকে এই স্কিমের সুবিধা নিতে জমি যাচাইকরণের যাবতীয় তথ্য় ল্যান্ড ভেরিফিকেশন পোর্টালে জমা দিতে হবে।  

এখানে প্রকল্পের আওতায় মূলত এমন ছোট ও প্রান্তিক কৃষক পরিবারকে লক্ষ্য করা হয়, যাঁদের নামে চাষযোগ্য জমি নথিভুক্ত রয়েছে। যোগ্য কৃষকদের চিহ্নিত ও যাচাই করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের উপর রয়েছে। তাঁদের যাচাই করা তথ্যের ভিত্তিতেই সুবিধাভোগীর তালিকা তৈরি করা হয়। তারপরই তা সরকারের দফতরে নথিভুক্ত করা হয়। বাকি আপনাকে  DBT অ্য়াক্টিভ করে স্কিমের সুবিধা নিতে হবে।

 

আরও পড়ুন : ১৫ হাজার টাকা প্রতি মাসে রেখে পেতে পারেন ২৫ লাখ, সরকারের রয়েছে এই দারুণ স্কিম

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
Post Office TD : পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
ICICI Credit Card Rules: ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget