এক্সপ্লোর

SBI Data Leak : স্টেট ব্যাঙ্কে চুরি গেছে প্রায় ৪ হাজার গ্রাহকের তথ্য, ঘুম ছুটেছে কাস্টমারদের, কী বলছে SBI ?

SBI Data Leak Cyberattack : ডেটা লিক (SBI Data Leak) বা সাইবার হামলার বিষয়ে স্বাকীর করে নিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যা স্বাভাবিকভাবেই আরও উদ্বেগ বাড়িছে কাস্টমারদের।

SBI Data Leak Cyberattack : স্টেট ব্যাঙ্কে (SBI) তথ্য চুরির ঘটনায় চিন্তা বাড়ছে গ্রাহকদের। ডেটা লিক (SBI Data Leak) বা সাইবার হামলার বিষয়ে স্বাকীর করে নিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যা স্বাভাবিকভাবেই আরও উদ্বেগ বাড়িছে কাস্টমারদের। সবার মুখেই এখন একটা প্রশ্ন, তবে কি তাদের অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত নেই ?

এই নিয়ে কী বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ?
শুক্রবারই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে SBI । ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ''সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় অতি অল্প সংখ্যক গ্রাহক প্রভাবিত হয়েছেন। আমরা আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে- এরফলে ব্যাঙ্কের তথ্য়প্রযুক্তি ও মূল ব্যাঙ্কিং কার্যক্রম, আর্থিক ফলাফল বা ব্যবসায়িক ধারাবাহিকতার ওপর কোনও কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। গ্রাহকদের অ্যাকাউন্টে জমা অর্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। আমরা গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। ব্যাঙ্কের প্রতি গ্রাহকদের বিশ্বাস অক্ষুন্ন রাখা আমাদের অগ্রাধিকারের মধ্য়ে পড়ে। ''

এ ছাড়াও ব্যাঙ্ক আলাদাভাবে সব গ্রাহকদের জানিয়েছে, যাদের ডেটা সাইবার হামলার ফলে প্রাভাবিত হয়েছে বলে চিহ্নিত করা গেছে, ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক তাদের সঙ্গে যোগাযোগ করেছে। 

আগেই সাইবার হামলার বিষয়ে স্বীকার করে নিয়েছে স্টেট ব্যাঙ্ক । SBI জানিয়েছে, ৩৮৯৭ জন গ্রাহকের ডেটা চুরি করে ডার্ক ওয়েবে দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাহকের নাম , ফোন নম্বর, পরিচয়পত্র, ঋণের বিবরণের মতো তথ্য। 

কী বলা হয়েছে ব্যাঙ্কের তরফে
সম্প্রতি ব্যাঙ্কের নথি চুরির বিষয় স্বীকার করে নিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সংস্থার তরফে জানানো হয়েছে, সাইবার হামলার ফলে ব্যাঙ্কের গ্রাহক নথি প্রকাশ্যে চলে এসেছে। স্টক এক্সচেঞ্জে ব্যাঙ্ক জানিয়েছে, তাদের অনুমান ৩৮৯৭ জন গ্রাহকের ডেটা চুরি করে ডার্ক ওয়েবে দিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তিগত সনাক্তকরণের তথ্য় রয়েছে এই চুরি যাওয়া নথির মধ্যে। ব্যাঙ্ক জানিয়েছে, এই সাইবার হামলার ফলে তাদের কাজ, আর্থিক ক্ষমতা বা ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখার ওপর কোনও প্রভাব পড়বে না। 

নথিপত্র বলছে, ফাঁস হওয়া এই রেকর্ডের মধ্য়ে ব্যাঙ্কের শাখার তথ্য, কাস্টমার ইনফরমেশন ফাইল, CIF সনাক্তকারী নম্বর, লিড আইডি, লোন সংক্রান্ত তথ্য় ছাড়াও প্রাসঙ্গিক ফাইলের যাবতীয় তথ্যও রয়েছে।

তবে সাইবার হামলার বিষয়ে স্বীকার করলেও কোন গোষ্ঠী এই হ্যাক করেছে তার নাম বলেনি ব্যাঙ্ক। যদিও 'সিরিউসিম' নামে একটি হ্যাকার গোষ্ঠী দাবি করে , স্টেট ব্যাঙ্কের ৩,৭৫,০০০টি নথি হ্যাক করেছে তারা। 

আরও পড়ুন : হাজার-হাজার গ্রাহকের তথ্য় চুরি গেছে, স্টেট ব্যাঙ্কে হয়েছে সাইবার হামলা, গ্রাহকদের কী ক্ষতি ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
RBI New Rules : ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
BOB FD Rates : ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget