এক্সপ্লোর

PM Surya Ghar Muft Bijli Yojana : বিদ্যুতের বিল থেকে মুক্তি, বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই পাবেন ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি

PM Surya Ghar Yojana : ২০২৬ সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই সারা দেশে ২৬.১৯ লক্ষেরও বেশি পরিবার নিজেদের বাড়ির ছাদে এই সোলার সিস্টেম বসিয়ে ফেলেছেন।

PM Surya Ghar Muft Bijli Yojana: গরম পড়তেই বিদ্যুতের বিল (Electricity Bill) নিয়ে চিন্তা বাড়ে আমাদের। বিশেষ করে এই সময় এসি বা কুলারের কারণে আরও যোগ হয় অতিরিক্ত বিদ্যুতের বিল। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা আপনার বিল লাঘব করতে পারে। কীভাবে এই যোজনায় আবেদন করবেন , কী সুবিধা পাবেন, জেনে নিন সবকিছু। 

এতে কী সুবিধা পাবেন আপনি

 বিদ্যুৎ বিলের চিন্তায় নাজেহাল, ঠিক তখনই মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। 'প্রধানমন্ত্রী সূর্য ঘর: বিনামূল্যে বিদ্যুৎ যোজনা' (PM Surya Ghar Muft Bijli Yojana)। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে চালু হওয়া এই রুফটপ সোলার প্রকল্পের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। ২০২৬ সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই সারা দেশে ২৬.১৯ লক্ষেরও বেশি পরিবার নিজেদের বাড়ির ছাদে এই সোলার সিস্টেম বসিয়ে ফেলেছেন। সরকারের লক্ষ্য হলো ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যে ১ কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা।

কী এই 'পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা' ?
'প্রধানমন্ত্রী সূর্য ঘর: বিনামূল্যে বিদ্যুৎ যোজনা'র মূল উদ্দেশ্য হল, সাধারণ পরিবারগুলিকে বিদ্যুৎ বিলের বোঝা থেকে মুক্তি দেওয়া। বাড়ির ছাদে গ্রিড-সংযুক্ত সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া সম্ভব। শুধু তাই নয়, নিজের ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হলে তা নেট মিটারিং (Net Metering) ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে (DISCOM) বিক্রি করে বাড়তি আয়ের সুযোগও রয়েছে।

কত টাকা ভর্তুকি পাবেন আপনি ?
সোলার প্যানেল বসানোর খরচ কমাতে কেন্দ্রীয় সরকার সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা অঙ্কের আর্থিক সহায়তা বা সেন্ট্রাল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স (CFA) প্রদান করছে। ইতিমধ্যেই ভর্তুকি বাবদ ১৭,৯৬৭ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে।

১ কিলোওয়াট (1 kW) সিস্টেমের জন্য: ₹৩০,০০০ ভর্তুকি।

২ কিলোওয়াট (2 kW) সিস্টেমের জন্য: ₹৬০,০০০ ভর্তুকি।
৩ কিলোওয়াট বা তার বেশি (3 kW+) সিস্টেমের জন্য: সর্বোচ্চ ₹৭৮,০০০ পর্যন্ত ফিক্সড ভর্তুকি পাওয়া যাবে।

এ ছাড়াও, বাকি খরচের জন্য ব্যাংক থেকে কোনও জামানত ছাড়াই (Collateral-free) স্বল্প সুদে লোনের সুবিধাও পাওয়া যাচ্ছে।

আবেদনের যোগ্যতা কী কী ?
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে:
১. আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারীকে দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে।
৩. সোলার প্যানেল বসানোর জন্য নিজস্ব বাড়ির ছাদে পর্যাপ্ত ও উপযুক্ত জায়গা থাকতে হবে।
৪. বাড়ির নামে একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
৫. এর আগে সোলার প্যানেল বসানোর জন্য অন্য কোনো সরকারি ভর্তুকি নেওয়া থাকা চলবে না।

কীভাবে আবেদন করবেন ? 
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল এবং সহজ। নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করে আবেদন করতে পারেন:

 ১ প্রথমে পিএম সূর্য ঘর যোজনার অফিসিয়াল পোর্টালে যান।

২ সেখানে 'Consumer' অপশনে গিয়ে 'Apply Now'-এ ক্লিক করুন।

৩ আপনার মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই করুন।
৪ মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে পোর্টালে লগইন করুন।

৫ এবার আবেদনকারীর নাম, ইমেল, ঠিকানা, রাজ্য, জেলা এবং পিন কোড সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে 'Save' করুন।

৬ আপনি চাইলে কোনো নিবন্ধিত ভেন্ডরকে দিয়ে আবেদন করাতে পারেন, অথবা 'Apply for Solar Rooftop' ট্যাবে ক্লিক করে নিজেই স্বাধীনভাবে ফর্মটি পূরণ করে জমা দিতে পারেন।

৭ আবেদন জমা দেওয়ার পর স্থানীয় বিদ্যুৎ বণ্টন সংস্থা (DISCOM) আপনার আবেদনটি খতিয়ে দেখে টেকনিক্যাল অনুমোদন (Feasibility Approval) দেবে। অনুমোদন মিললে পোর্টালে থাকা নিবন্ধিত ভেন্ডর তালিকা থেকে যেকোনো একজনকে বেছে নিন এবং ব্যাঙ্ক ডিটেইলস দিন।

৮ এরপর DISCOM-এর প্রতিনিধি এসে আপনার ছাদ পরিদর্শন করবেন এবং সবকিছু ঠিক থাকলে সোলার প্যানেল ইনস্টলেশন শুরু হবে। কাজ শেষ হলে ভেন্ডর সেই রিপোর্ট পোর্টালে আপলোড করবেন।

৯ সবশেষে DISCOM একটি চূড়ান্ত পরিদর্শন (Final Inspection) করবে এবং নেট মিটারিং চালু করবে।

১০ পরিদর্শন ও সার্টিফিকেট দেওয়ার সাধারণত ৩০ কার্যদিবসের মধ্যে ভর্তুকির টাকা সরাসরি (DBT) আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

আরও পড়ুন : SBI রিওয়ার্ডস পয়েন্টের নামে বড় জালিয়াতি, আপনার কাছে এসেছে এই মেসেজ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget