এক্সপ্লোর

SBI FD Scheme : স্টেট ব্যাঙ্কে ৩৬৪ দিনের জন্য ২ লাখ টাকা রাখলে কত সুদ পাবেন ? এখানে রইল হিসেব

State Bank Of India FD Interest Rates: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI-এর ৩৬৪ দিনের ২ লাখ টাকার ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) আপনাকে কত দেবে জানেন ?    

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শেয়ার বাজারের অস্থিরতার মাঝে SBI-এর ৩৬৪ দিনের FD একটি ভাল বিকল্প।
  • এই মেয়াদের FD-তে সাধারণ নাগরিকরা পাবেন ৫.৯০% সুদ।
  • প্রবীণ নাগরিকরা সুদে পাবেন ৬.৪০% থেকে ৬.৭৫% পর্যন্ত।
  • ২ লক্ষ টাকা জমা রাখলে মেয়াদ শেষে প্রায় ১২,০৩০ টাকা সুদ।
  • অসংরক্ষিত বিনিয়োগের জন্য SBI-এর FD একটি নিরাপদ স্থান।

State Bank Of India FD Interest Rates: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দামে অস্থিরতা তৈরি হওয়ায় প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market)। যে কারণে পড়েই চলেছে ইন্ডিয়ান স্টক মার্কেট (Share Market)। এরকম একটা সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD) হতে পারে আপনার ভাল রিটার্নের জায়গা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI-এর ৩৬৪ দিনের ২ লাখ টাকার ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) আপনাকে কত দেবে জানেন ?    

কেন স্টেট ব্যাঙ্কের ওপর ভরসা করে দেশবাসী
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হওয়ায় দেশের সাধারণ মানুষ এই ব্যাঙ্ককে ঝুঁকিহীন বিনিয়োগের সেরা জায়গা মনে করেন। বহু বছর ধরে নিজের নাম ও গুণে সঞ্চয় ও বিনিয়োগের অন্যতম বিশ্বস্ত নাম হয়ে উঠেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসেবে এসবিআই-এর ওপর কোটি কোটি মানুষের ভরসা রয়েছে। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ব্যাঙ্ক সর্বনিম্ন ৭ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) বা স্থায়ী আমানতের সুবিধা দিয়ে থাকে।

স্টেট ব্যাঙ্কে ২ লাখ রাখলে কত পাবেন
একটি বিষয় মাথায় রাখবেন, আপনার জমানো টাকা স্টেট ব্যাঙ্কে ৩৬৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে রাখলে ভাল সুদ দেয় স্টেট ব্যাঙ্ক। যদি আপনি এই ৩৬৪ দিনের মেয়াদে ২,০০,০০০ (২ লাখ) টাকা জমা রাখেন, তবে ম্যাচুরিটিতে (মেয়াদ শেষে) সুদে-আসলে কত টাকা ফেরত পাবেন, তা জেনে নিন এখানে।

৩৬৪ দিনের এফডি-তে কত সুদ দিচ্ছে এসবিআই ?
মনে রাখবেন, সব মেয়াদের জন্য সমান সুদ দেয় না স্টেট ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন মেয়াদের জন্য আলাদা আলাদা সুদের হার অফার করে। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ২১১ দিন থেকে শুরু করে ১ বছরের কম (৩৬৪ দিন) মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ গ্রাহকদের ৫.৯০% থেকে শুরু করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৬.৪০% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।

২ লাখ টাকার বিনিয়োগে মেয়াদ শেষে কত রিটার্ন পাবেন ?
এই ক্ষেত্রে ব্যাঙ্ক গ্রাহকদের বয়স, ক্যাটাগরি অনুযায়ী ২ লাখ টাকার আমানতের ওপর ৩৬৪ দিন ওপর সুদ দিয়ে থাকে। 
সাধারণ নাগরিকদের জন্য (General Public): কোনও সাধারণ নাগরিক যদি ৩৬৪ দিনের এফডি স্কিমে ২ লাখ টাকা জমা রাখেন, তবে তিনি মেয়াদ শেষে মোট ₹১২,০৩০ টাকা নির্দিষ্ট সুদ পাবেন। অর্থাৎ, ম্যাচুরিটির পর তিনি সুদে-আসলে মোট ₹২,১২,০৩০ টাকা ফেরত পাবেন।

সিনিয়র সিটিজেনদের জন্য (Senior Citizens - ৬০ বছর বা তার বেশি): প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি থাকে। ২ লাখ টাকা জমা রাখলে প্রবীণ নাগরিকরা ৩৬৪ দিন পর ₹১৩,০৭৩ টাকা সুদ পাবেন। ম্যাচুরিটিতে তাঁদের মোট প্রাপ্তি হবে ₹২,১৩,০৭৩ টাকা।

অতি প্রবীণ নাগরিকদের জন্য (Super Senior Citizens - ৮০ বছর বা তার বেশি): যেসব গ্রাহকদের বয়স ৮০ বছর বা তার বেশি, তাঁরা এই ৩৬৪ দিনের স্কিমে ২ লাখ টাকা জমা রাখলে সবচেয়ে বেশি লাভ পাবেন। মেয়াদ শেষে তাঁরা ₹১৩,২৮৩ টাকা সুদ পাবেন। ফলে ম্যাচুরিটিতে তাঁদের মোট প্রাপ্য টাকার পরিমাণ দাঁড়াবে ₹২,১৩,২৮৩ টাকা।

গ্রাহকের বিভাগ জমার পরিমাণ ৩৬৪ দিন পর প্রাপ্য সুদ মোট ম্যাচুরিটি অ্যামাউন্ট
সাধারণ নাগরিক ₹২,০০,০০0 ₹১২,০৩০ ₹২,১২,০৩০
সিনিয়র সিটিজেন (৬০+ বছর) ₹২,০০,০০0 ₹১৩,০৭৩ ₹২,১৩,০৭৩
অতি প্রবীণ নাগরিক (৮০+ বছর) ₹২,০০,০০0 ₹১৩,২৮৩ ₹২,১৩,২৮৩

ভারতের মতো দেশে নিরাপদ বিনিয়োগ ও নিশ্চিত আয়ের জন্য স্টেট ব্যাঙ্কের এই স্বল্পমেয়াদি ফিক্সড ডিপোজিট প্ল্যানটি সাধারণ মানুষের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় বিকল্প হতে পারে। গ্রাহকরা তাঁদের নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে অথবা নেট ব্যাঙ্কিং ও 'YONO' অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এই এফডি অ্যাকাউন্ট খুলতে পারেন।

আরও পড়ুন : শেয়ার বাজারে ঝুঁকি ! স্টেট ব্যাঙ্কের এই স্কিমে ১ লক্ষ রাখলেই পাবেন ৬৪,২২৭ টাকা পর্যন্ত সুদ 

Frequently Asked Questions

স্টেট ব্যাঙ্কের ৩৬৪ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা কত টাকা সুদ পাবেন?

সাধারণ নাগরিকরা ৩৬৪ দিনের ফিক্সড ডিপোজিটে ২ লাখ টাকা জমা রাখলে মেয়াদ শেষে মোট ₹১২,০৩০ টাকা সুদ পাবেন। মোট ফেরত পাবেন ₹২,১২,০৩০ টাকা।

প্রবীণ নাগরিকরা (৬০ বছর বা তার বেশি) স্টেট ব্যাঙ্কের এই স্কিমে কত সুদ পাবেন?

প্রবীণ নাগরিকরা ৩৬৪ দিন পর ₹১৩,০৭৩ টাকা সুদ পাবেন। ম্যাচুরিটিতে তাঁদের মোট প্রাপ্তি হবে ₹২,১৩,০৭৩ টাকা।

অতি প্রবীণ নাগরিকরা (৮০ বছর বা তার বেশি) কত টাকা সুদ পাবেন?

অতি প্রবীণ নাগরিকরা মেয়াদ শেষে ₹১৩,২৮৩ টাকা সুদ পাবেন। তাঁদের মোট প্রাপ্য টাকার পরিমাণ দাঁড়াবে ₹২,۱۳,২৮৩ টাকা।

স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে কত মেয়াদের জন্য টাকা রাখা যায়?

গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ব্যাঙ্ক সর্বনিম্ন ৭ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের সুবিধা দিয়ে থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget