এক্সপ্লোর

PNB FD : PNB-তে ১.৫ লাখ টাকা রাখলে পাবেন ১ লক্ষের বেশি সুদ, জেনে নিন হিসেব

Punjab National Bank : সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সবার জন্যই রয়েছে আকর্ষক স্কিম।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৩%-৭.৪০% সুদ দিচ্ছে।
  • ৪৪৪ দিনের বিশেষ FD স্কিমে গ্রাহকরা আকর্ষণীয় সুদ পাবেন।
  • ৮ বছরের FD-তে সাধারণ নাগরিকরা ১.৫ লক্ষ টাকায় পাবেন ২,৮৫,৯০১ টাকা।
  • প্রবীণ নাগরিকরা ১.৫ লক্ষ টাকায় মেয়াদ শেষে পাবেন ২,৫৭,২৫৪ টাকা।

Punjab National Bank : শেয়ার বাজারের (Indian Stock Market) অস্থিরতার কথা মাথায় রাখলে এই সময় ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) পথে হাঁটতে পারেন আপনি। সেই ক্ষেত্রে কোনও ঝুঁকি ছাড়াই নিশ্চিত ভাল রিটার্ন পেতে পারেন। আপনার জন্য সুখবর নিয়ে এসেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। বর্তমানে ফিক্সড ডিপোজিটের (FD) ওপর দারুণ সুদ অফার করছে এই ব্যাঙ্ক। সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সবার জন্যই রয়েছে আকর্ষক স্কিম।

কত টাকা সুদ পাবেন আপনি
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বর্তমানে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর ৩ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা ৭ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছর মেয়াদের জন্য FD অ্যাকাউন্ট খুলতে পারেন। 

৪৪৪ দিনের বিশেষ স্কিম
ব্যাঙ্কের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় স্কিমটি হল ৪৪৪ দিনের বিশেষ FD। এই স্কিমে গ্রাহকদের ক্যাটাগরি অনুযায়ী ৬.৬০ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে, ৫ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার রাখা হয়েছে ৬.০০% থেকে ৬.৮০%।

১,৫০,০০০ টাকা জমা করলে কত পাবেন ?
আপনি যদি PNB-র ৮ বছরের দীর্ঘমেয়াদি স্কিমে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে মেয়াদ শেষে রিটার্ন কেমন পাবেন তা নিচে দেওয়া হল:

সাধারণ নাগরিকদের জন্য: সাধারণ নাগরিকরা ৮ বছরের জন্য ১.৫ লক্ষ টাকা জমা রাখলে মেয়াদ শেষে মোট ২,৮৫,৯০১ টাকা পাবেন। যার মধ্যে শুধুমাত্র নিশ্চিত সুদের পরিমাণই হল ৮৫,৯০১ টাকা।

প্রবীণ নাগরিকদের জন্য (Senior Citizens): ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা এই স্কিমে ১.৫ লক্ষ টাকা রাখলে ম্যাচুরিটির পর মোট ২,৫৭,২৫৪ টাকা ফেরত পাবেন। যার মধ্যে ফিক্সড ইন্টারেস্ট বা সুদ বাবদই মিলবে ১,০৭,২৫৪ টাকা।

অতি-প্রবীণ নাগরিকদের জন্য (Super Senior Citizens): ৮০ বছর বা তার বেশি বয়সী অতি-প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও এই একই হিসেব প্রযোজ্য হবে। অর্থাৎ, ১.৫ লক্ষ টাকার ডিপোজিটে সুদ হিসেবে ১,০৭,২৫৪ টাকা সহ মোট ২,৫৭,২৫৪ টাকা পাওয়া যাবে।

মনে রাখবেন, ১০ বছরের দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রবীণ ও অতি-প্রবীণ,উভয় শ্রেণির গ্রাহকদের জন্যই সমান সুদের হার বজায় রেখেছে।

রেকর্ড মুনাফায় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
ব্যাকিং পরিষেবায় দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাঙ্কটি তাদের আর্থিক পরিকাঠামোও মজবুত করেছে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে (Q4) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কনসোলিডেটেড নিট মুনাফা (Net Profit) বার্ষিক ভিত্তিতে ১২.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,২২৫.১২ কোটি টাকায় পৌঁছেছে।

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, ৪০০০ কর্মী নিয়োগ করবে কোম্পানি, এই কাজ করতে হবে

Frequently Asked Questions

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার কত?

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বর্তমানে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর ৩% থেকে ৭.৪০% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।

PNB-র ৪৪৪ দিনের বিশেষ FD স্কিমে কী সুবিধা পাওয়া যায়?

এই বিশেষ স্কিমে গ্রাহকদের ক্যাটাগরি অনুযায়ী ৬.৬০% থেকে ৭.৪০% পর্যন্ত সুদের সুবিধা দেওয়া হচ্ছে।

১.৫ লক্ষ টাকা ৮ বছরের জন্য PNB-তে জমা রাখলে সাধারণ নাগরিকরা কত টাকা ফেরত পাবেন?

সাধারণ নাগরিকরা ৮ বছরের জন্য ১.৫ লক্ষ টাকা জমা রাখলে মেয়াদ শেষে মোট ২,৮৫,৯০1 টাকা পাবেন, যার মধ্যে সুদ বাবদ ৮৫,৯০1 টাকা।

প্রবীণ নাগরিকরা (৬০ বছর বা তার বেশি) PNB-র ৮ বছরের FD স্কিমে কত টাকা ফেরত পাবেন?

প্রবীণ নাগরিকরা এই স্কিমে ১.৫ লক্ষ টাকা রাখলে ম্যাচুরিটির পর মোট ২,৫৭,২৫৪ টাকা ফেরত পাবেন, যার মধ্যে সুদ বাবদ ১,০৭,২৫৪ টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget