এক্সপ্লোর

SBI FD : স্টেট ব্যাঙ্কের FD স্কিম, ২ লাখ টাকা ৫৫৫ দিনের জন্য রাখলে কত পাবেন ? রইল পুরো সুদের চার্ট

State Bank FD Interest : স্টেট ব্যাঙ্কের (SBI FD) এই ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit) আপনাকে দেয় ঝুঁকিহীন লাভের (Profit সুবিধা)। জেনে নিন, সাধারণ ছাড়াও প্রবীণ নাগরকিরা এখানে থেকে কত পাবেন। 

State Bank FD Interest : শেয়ার বাজার পড়ার দিনে আপনিও যদি নিশ্চিত রিটার্ন পেতে চান, তাহলে দেখতে পারেন এই স্কিমের দিকে। স্টেট ব্যাঙ্কের (SBI FD) এই ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit) আপনাকে দেয় ঝুঁকিহীন লাভের (Profit সুবিধা)। জেনে নিন, সাধারণ ছাড়াও প্রবীণ নাগরকিরা এখানে থেকে কত পাবেন। 

নিশ্চিত রিটার্ন পেতে বিনিয়োগ
শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রবণতা যতই বাড়ুক না কেন, এদেশের একটা বড় অংশের মানুষের কাছে এখনও সবচেয়ে নির্ভরযোগ্য এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম হল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD)। কোনও রকম ঝুঁকি ছাড়া নির্দিষ্ট সময়ে নিশ্চিত রিটার্ন পাওয়ার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিক—সবারই প্রথম পছন্দ এফডি।

২ লাখ রাখলে কত পাবেন
বর্তমানে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) গ্রাহকদের বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৩.০৫% থেকে ৭.১৫% পর্যন্ত সুদ দিচ্ছে। আজ আমরা দেখে নেব, আপনি যদি এসবিআই-এর ৫৫৫ দিনের স্কিমে ২,০০,০০০ (২ লক্ষ) টাকা জমা রাখেন, তবে মেয়াদ শেষে সুদে-আসলে মোট কত টাকা হাতে পাবেন।

৫৫৫ দিনের কোনও বিশেষ স্কিম কী আছে ?
 স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে সরাসরি "৫৫৫ দিন" মেয়াদের কোনও বিশেষ বা আলাদা ফিক্সড ডিপোজিট স্কিম নেই। এই মেয়াদের বিনিয়োগটি ব্যাঙ্কের সাধারণ "১ বছর থেকে ২ বছরের কম" সময়সীমার ব্র্যাকেটের আওতায় পড়ে। এই নির্দিষ্ট মেয়াদের জন্যই ব্যাঙ্ক তার বর্তমান সুদের হার নির্ধারণ করেছে।

বয়স অনুযায়ী সুদের হার:
সাধারণ নাগরিক (৬০ বছরের কম): ৬.২৫ শতাংশ (6.25%) সুদ।

প্রবীণ নাগরিক (৬০ বছর বা তার বেশি): ৬.৭৫ শতাংশ (6.75%) সুদ।

অতি-প্রবীণ নাগরিক (৮০ বছর বা তার বেশি): ৬.৮৫ শতাংশ (6.85%) সুদ।

২ লক্ষ টাকা জমা করলে কী পাবেন
আপনি যদি ২ লক্ষ টাকা ৫৫৫ দিনের মেয়াদে স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেন, তবে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী মেয়াদ ফুরনোর পর কার পকেটে কত টাকা আসবে, তা নিচে দেওয়া হল:

গ্রাহকের শ্রেণী সুদের হার (p.a.) মোট প্রাপ্ত সুদ মেয়াদ শেষে মোট রিটার্ন 
সাধারণ নাগরিক ৬.২৫% ₹ ১৯,১৫৬ ₹ ২,১৯,১৫৬
প্রবীণ নাগরিক (Senior Citizens) ৬.৭৫% ₹ ২০,৭২৬ ₹ ২,২০,৭২৬
অতি-প্রবীণ নাগরিক (Super Senior) ৬.৮৫% ₹ ২১,০৪১ ₹ ২,২১,০৪১

এই ক্ষেত্রে একজন সাধারণ নাগরিক ২ লক্ষ টাকা জমা রেখে ঘরে তুলবেন ২,১৯,১৫৬ টাকা। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৫০% সুদের সুবিধা পাওয়ায় মোট পাবেন ২,২০,৭২৬ টাকা। আর ৮০ বছরের ঊর্ধ্বের অতি-প্রবীণ নাগরিকরা পাবেন সবচেয়ে বেশি অর্থাৎ ২,২১,০৪১ টাকা।

নিরাপদ ও গ্যারান্টেড আয়ের জন্য SBI-এর এই মেয়াদের ফিক্সড ডিপোজিটটি মধ্যমেয়াদি সঞ্চয়ের জন্য একটি অত্যন্ত চমৎকার বিকল্প হতে পারে। বিনিয়োগ করার আগে নিকটবর্তী শাখায় বা ব্যাঙ্কের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে বর্তমান সুদের হারটি আরও একবার যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

আরও পড়ুন : শেয়ার বাজারে ঝুঁকি ! স্টেট ব্যাঙ্কের এই স্কিমে ১ লক্ষ রাখলেই পাবেন ৬৪,২২৭ টাকা পর্যন্ত সুদ 

সেরা শিরোনাম

Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
Bank Holidays : আগামী সপ্তাহে ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে ছুটি ? এখানে রইল পুরো লিস্ট
আগামী সপ্তাহে ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে ছুটি ? এখানে রইল পুরো লিস্ট

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget