Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Post Office Recurring Deposit : পোস্ট অফিসে এই স্কিমের সুবিধা নিতে আপনাকে করতে হবে এই কাজ। ন্যূনতম কত টাকা রাখতে হবে এখানে।

Post Office Recurring Deposit : ব্যাঙ্কের মতো ভাল সুদ পেতে পারেন সরকারি এই স্কিমে। মাসে-মাসে টাকা জমিয়ে আপনি পাবেন ৬ শতাংশের বেশি ইন্টারেস্ট। সেই ক্ষেত্রে পোস্ট অফিসে এই স্কিমের সুবিধা নিতে আপনাকে করতে হবে এই কাজ। ন্যূনতম কত টাকা রাখতে হবে এখানে।
ব্যাঙ্কের RD-র থেকে কোথায় পার্থক্য
ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটের তুলনায় অনেকটাই আলাদা পোস্ট অফিসের এই রেকারিং ডিপোজিট। ব্যাঙ্কে আপনি চাইলেই যখন-তখন এই রেকারিংয়ের টাকা তুলে নিতে পারবেন। তবে পোস্ট অফিসে আপনি অ্য়াকাউন্ট খোলার ৩ বছরের আগে RD-ভাঙতে পারবেন না।
কত টাকা সুদ,ন্যূনতম কত টাকা দিতে হয়
আপনি যদি পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করেন, তাহলে ৬.৭ শতাংশ সুদ পাবেন। এই স্কিমে আপনি ন্যূনতম মাসে মাসে ১০০ টাকা রাখতে পারেন। এই স্কিমের মেয়াদ ৫ বছর রাখা হয়েছে। তবে আপনি চাইলে আরও ৫ বছর এর মেয়াদ বাড়াতে পারেন। তবে মেয়াদ শেষের আগে টাকা তুলে নিলে ইন্টারেস্ট কাটা যাবে।
পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম
আপনি যদি নিশ্চিত রিটার্নের পাশাপাশি ঝুঁকিহীন তহবিল জমাতে চান তাহলে দেখতে পারেন পোস্ট অফিসের এই স্কিম। এখানে শেয়ার বাজারের মতো অস্থিরতা পাবেন না আপনি। এর নাম পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম। একেবারে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো কাজ করে এই স্কিম। এখানে আপনি ১-৫ বছরের জন্য টাকা রাখতে পারবেন।
এই পোস্ট অফিস টার্ম ডিপোজিটের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এখানে প্রতিটি টার্মের জন্য আলাদা-আলাদা ফিক্সড ডিপোজিটের সু দপাবেন আপনি। তা সে ১ বছর, ৩ বছর হোক বা সর্বোচ্চ ৫ বছর। এখানে ৫ লাখের হিসেবে কত বছরে কত সুদ পাবেন, তার একটা হিসেব দেওয়া হল।
এখানে আপনি ৫ লাখ টাকার এফডি করলে কত পেতেন ?
১ বছরের টার্ম ডিপোজিট : এখানে ৫ লাখ টাকা রাখলে আপনি পাবেন ৩৩,৩০১ টাকা সুদ পেতেন। সেই ক্ষেত্রে মেয়াদ শেষে মোট টাকার পরিমাণ হবে ৫,৩৩,৩০১ টাকা।
৩ বছরের টার্ম ডিপোজিট : এখানে ৫ লাখ টাকা রাখলে আপনি পাবেন ১,১৭,৫৩৮ টাকা সুদ। সব মিলিয়ে মেয়াদ শেষে আপনার কাছে আসবে ৬,১৭,৫৩৮ টাকা ।
৫ বছরের টার্ম ডিপোজিট : এখানে ৫ লাখ টাকা রাখলে আপনি পাবেন ২,২৪,৯৭৪ টাকা সুদ। মেয়াদ শেষে আপনার হাতে আসবে ৭,২৪,৯৭৪ টাকা।
আরও পড়ুন : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?























