Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Small Saving Schemes: একেবারে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো কাজ করে এই স্কিম। এখানে আপনি ১-৫ বছরের জন্য টাকা রাখতে পারবেন।

Small Saving Schemes: আপনি যদি নিশ্চিত রিটার্নের পাশাপাশি ঝুঁকিহীন তহবিল জমাতে চান তাহলে দেখতে পারেন পোস্ট অফিসের এই স্কিম। এখানে শেয়ার বাজারের মতো অস্থিরতা পাবেন না আপনি। এর নাম পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম। একেবারে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো কাজ করে এই স্কিম। এখানে আপনি ১-৫ বছরের জন্য টাকা রাখতে পারবেন।
এই পোস্ট অফিস টার্ম ডিপোজিটের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এখানে প্রতিটি টার্মের জন্য আলাদা-আলাদা ফিক্সড ডিপোজিটের সু দপাবেন আপনি। তা সে ১ বছর, ৩ বছর হোক বা সর্বোচ্চ ৫ বছর। এখানে ৫ লাখের হিসেবে কত বছরে কত সুদ পাবেন, তার একটা হিসেব দেওয়া হল।
কত বছরের জন্য কত টাকা সুদ হিসেবে পাবেন ?
১ বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে আপনি পাবেন ৬.৯ শতাংশ বার্ষিক সুদ।
২ বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে আপনি পাবেন ৭ শতাংশ বার্ষিক সুদ।
৩ বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে আপনি পাবেন ৭.১ শতাংশ বার্ষিক সুদ।
৪ আপনি ৫ বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ৭.৫ শতাংশ বার্ষিক সুদ পাবেন।
এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে ত্রৈমাসিক ভিত্তিতে কম্পাউন্ড ইন্টারেস্টের হিসেব হয়, তবে সুদ দেওয়া হয় বার্ষিক ভিত্তিতে।
এখানে আপনি ৫ লাখ টাকার এফডি করলে কত পেতেন ?
১ বছরের টার্ম ডিপোজিট : এখানে ৫ লাখ টাকা রাখলে আপনি পাবেন ৩৩,৩০১ টাকা সুদ পেতেন। সেই ক্ষেত্রে মেয়াদ শেষে মোট টাকার পরিমাণ হবে ৫,৩৩,৩০১ টাকা।
৩ বছরের টার্ম ডিপোজিট : এখানে ৫ লাখ টাকা রাখলে আপনি পাবেন ১,১৭,৫৩৮ টাকা সুদ। সব মিলিয়ে মেয়াদ শেষে আপনার কাছে আসবে ৬,১৭,৫৩৮ টাকা ।
৫ বছরের টার্ম ডিপোজিট : এখানে ৫ লাখ টাকা রাখলে আপনি পাবেন ২,২৪,৯৭৪ টাকা সুদ। মেয়াদ শেষে আপনার হাতে আসবে ৭,২৪,৯৭৪ টাকা।
কারা খুলতে পারেন এই অ্য়াকাউন্ট
১০০০ টাকা দিয়ে এই টার্ম ডিপোজিট খুলতে পারবেন আপনি।
এখানে আপনার জন্য কোনও সর্বোচ্চ বিনিয়োগের সীমা নেই।
এখানে সিঙ্গল ও জয়েন্ট অ্য়াকাউন্ট খোলার সুবিধা রয়েছে।
৫ বছরের টার্ম ডিপোজিটে কর ছাড়ের সুবিধা পাবেন আপনি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে






















