এক্সপ্লোর

PPF Investment : PPF-এ টাকা রেখে হতে পারেন কোটিপতি ! এভাবে করতে হবে বিনিয়োগ, কতদিন লাগবে ?

PPF News Update : মনে রাখবেন, চক্রবৃদ্ধি হারে (Compound Interest) এই সুদ পাওয়ার কারণে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন আরও দ্রুত পূরণ হবে।

PPF News Update :  আপনি যদি শেয়ার বাজারের (Share Market) অস্থিরতার ঝুঁকি না নিয়ে কোটিপতি (Crorepati) হতে চান, তাহলে আপনার রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (Public Provident Fund) মতো স্কিম। যেখানে সরকারি নিরপত্তার সঙ্গে পাবেন নিশ্চিত রিটার্ন। মনে রাখবেন, চক্রবৃদ্ধি হারে (Compound Interest) এই সুদ পাওয়ার কারণে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন আরও দ্রুত পূরণ হবে।

এখন কত সুদ পাওয়া যায় PPF-এ
এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য সম্প্রতি সুদের হার ঘোষণা করেছে সরকার। যেখানে স্বল্প সঞ্চয়ে সুদের হার একই রেখে দিয়েছে সরকার। যার অর্থ, এবারও আপনি পিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। এই সুদই আপনাকে কোটিপতি করতে পারে। সেই ক্ষেত্রে মেনে চলতে হবে নির্দিষ্ট সূত্র।

PPF-এ বিনিয়োগের যোগত্যা, বিনিয়োগের ন্যূনতম অর্থ
সুদের হার কীভাবে পাবেন - আপনি এই স্কিমে ৭.১ শতাংশ হারে বছরে চক্রবৃদ্ধি হারে বা কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ পাবেন।
বছরে কত টাকা -এই স্কিমে আপনি বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা রাখতে পারেন।
কত বছর রাখতে পারে -পিপিএফে মোট ১৫ বছর বিনিয়োগ করা যেতে পারে। এটাই লক ইন পিরিয়ড। তবে আপনি ৫ বছর করে এরপর তিনবার বাড়াতে পারেন বিনিয়োগের মেয়াদ।
কত ছাড় আয়কর- এখানে ৮০সি ধারা অনুযায়ী পুরনো আয়কর নিয়মে ১.৫ লক্ষ টাকা ছাড় পাবেন আপনি।
কারা বিনিয়োগের যোগ্য-ভারেতের যেকোনও নাগরিক এখানে বিনিয়োগ করতে পারেন। এমনকি নাবালকদের নামেও এই অ্যাকাউন্ট খোলা যায়।
তবে মনে রাখতে হবে, এখানে কেবল একজনই একটি পিপিএফ অ্য়াকাউন্টে বিনিয়োগ করতে পারবেন।

পিপিএফ সঞ্চয় ও আয়ের হিসাব (সুদ ৭১.%)
সময়সীমা (বছর) বার্ষিক বিনিয়োগ         মোট জমা                  আনুমানিক ম্যাচুরিটি*
১৫ বছর               ১.৫ লক্ষ টাকা        ২২.৫ লক্ষ টাকা           - ৪০ লক্ষ টাকা
২০ বছর               ১.৫ লক্ষ টাকা        ৩০ লক্ষ টাকা               - ৬৬ লক্ষ টাকা
২৫ বছর               ১.৫ লক্ষ টাকা        ৩৭.৫ লক্ষ টাকা            - ১.০৩ কোটি টাকা
৩০ বছর               ১.৫ লক্ষ টাকা        ৪৫ লক্ষ টাকা               - ১.৫ কোটি টাকা

কেন এখানে কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ থাকে
১ মনে রাখতে হবে প্রথম ১৫ বছরের বিনিয়োগে আপনি কোটিপতি হতে পারবেন না।
২ তবে ২৫ বছর পর্যন্ত এই মেয়াদ বাড়ালে আপনি কোটিপতি হতে পারবেন
৩ মূলত, দীর্ঘ মেয়াদে বিনিয়োগ ও কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়ার জন্যই এখানে বিনিয়োগ করেন অনেকে
৪ এখানে ধৈর্য ধরে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ

PPF-এরও রয়েছে কিছু সীমাবদ্ধতা
স্বল্প সময়ের জন্য় নয়: আপনাকে মনে রাখতে হবে , পিপিএফ কখনোই স্বল্প সময়ের জন্য় বিনিয়োগ করার জায়গা নয়। এখানে রিটার্ন নিশ্চিত হলেও অনেক ধীর গতিতে হয়। সেই ক্ষেত্রে মূল্যবৃদ্ধির সঙ্গে পাঞ্জা কষতে পারেন না বিনিয়োগকারীরা। সেই কারণে কম সময়ে বেশি টাকা রিটার্ন চাইলে আপনার এখানে বিনিয়োগ করা উচিত নয়।
সহজে তোলা যায় না- এর ১৫  বছরের লকইন পিরিয়ড থাকায় আপনি টাকা যখন তখন তুলতে পারবেন না।
 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget