এক্সপ্লোর

PPF Income : PPF দিতে পারে মাসে ৬১ হাজার টাকা পেনশন, কীভাবে হাতে আসবে এত টাকা ?

Public Provident Fund : তবে দীর্ঘমেয়াদে এই সুদের হারই আপনাকে অবসরকালে (Retirement Benefits) স্বস্তি দিতে পারে। যেখানে আপনি পেতে পারেন মাসে ৬১ হাজার টাকা। 

Public Provident Fund : শেয়ার বাজারের (Stock Market) বিপুল আয়ের পথে হাঁটতে হবে না। সরকারি নিশ্চিত রিটার্ন পেতে চাইলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হতে পারে দারুণ বিনিয়োগের (Investment) জায়গা। যেখানে ৭.১ শতাংশ হারে সুদ (Interest Rate) পাবেন আপনি। তবে দীর্ঘমেয়াদে এই সুদের হারই আপনাকে অবসরকালে (Retirement Benefits) স্বস্তি দিতে পারে। যেখানে আপনি পেতে পারেন মাসে ৬১ হাজার টাকা। 

কেন পিপিএফে ভরসা করতে পারেন এখন
সম্প্রতি স্বল্প সঞ্চয়ে সুদের নতুন হার ঘোষণা করেছে সরকার। যেখানে আগের ইন্টারেস্ট রেট রেখে দেওয়া হয়েছে। এপ্রিল-থেকে জুন ত্রৈমাসিকে আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড বাবদ ৭.১ শতাংশ সুদ পাবেন। মনে রাখতে হবে, বছরে চক্রবৃদ্ধি হারে এই সুদের হার পাবেন আপনি। মানে প্রতি বছর আপনার জমার ওপর ৭.১ শতাংশ সুদের পর যা আসল দাঁড়াবে, পরে তার ওপর সুদ পাবেন আপনি। এই কমপাউন্ড ইন্টারেস্টের জন্য আপনার তহবিল অনেকটাই বেড়ে যাবে। দীর্ঘ মেয়াদে যা বিপুল রিটার্ন দেবে আপনাকে।

এই পিপিএফ থেকেই ৬১ হাজার টাকা মাসে পাবেন
একবার এই কৌশলে বিনিয়োগ করলে আপনি ২৫ বছরে বিপুল টাকা পিপিএফ থেকে রিটার্ন বাবদ পাবেন। তবে আপনাকে মেনে চলতে হবে, ১৫+৫+৫ সূত্র। তবেই দীর্ঘ মেয়াদে আপনি অবসরের সময় মাসে ৬১ হাজার টাকা করে পেতে পারেন। এই স্কিমে নিয়ম অনুসারে ,আপনি সর্বোচ্চ বছরে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে ২৫ বছরে মোট ৩৭.৫  টাকা ইনভেস্ট করতে পারবেন। সব মিলিয়ে যা থেকে আপনি পাবেন ১.৩ কোটি টাকা।

কত টাকা ইন্টারেস্ট বাবদ আসছে
এইভাবে বিনিয়োগ করলে আপনি কেবল সুদ বাবদ পিপিএফ থেকে ৬৫ লাখ টাকা পাবেন। আপনি চাইলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই বিপুল তহবিল অ্য়াকাউন্টে রেখেও দিতে পারেন। সেই ক্ষেত্রে ১.৩ কোটি টাকার ওপর ৭.১ শতাংশের সুদ ধরলে আপনি ৭.৩১ লাখ প্রতি বছর পেতে পারেন। যা আপনাকে প্রতি মাসে ৬০ থেকে ৬১ হাজার টাকা দেবে। 

এই ক্ষেত্রে কী রয়েছে পিপিএফের নিয়ম
আপনাকে মনে রাখতে হবে, পিপিএফের মূল মেয়াদ ১৫ বছরের হয়। এরপর আপনার হাতে থাকে আরও তিনটে অপশন।
১ আপনি সব টাকা তুলে নিন
২ আপনি আরও ৫ বছরের জন্য এই টাকা রেখে দিতে পারেন
৩ অথবা প্রতি বছর আরও এর মধ্যে বিনিয়োগ করতে পারেন

আপনি পাবেন কর ছাড়ের সুবিধা
একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যদি ১৫ বছর ধরে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা পান , তাহলে আপনার টাকা আরও দ্রুত গতিতে বাড়বে। এ ছাড়াও আপনি পাবেন এখানে কর ছাড়ের সুবিধা। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী এতে আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন।

সাত বছরের পর রয়েছে আংশিক টাকা তোলার সুবিধা
এই স্কিম বেতনভুক কর্মী, গৃহিণী ও ছোট ব্য়বসায়ীদের জন্য দারুণ কাজের। এখানে আপনাকে বছরে ন্য়ূনতম ৫০০ টাকা রাখতেই হবে। সর্বোচ্চ ১.৫ লাখ টাকা রাখতে পারেন আপনি। ১৫ বছরের লক ইন পিরিয়ডের মধ্য়ে আপনি চাইলে ৭ বছরের পর এই টাকার আংশিক পরিমাণ তুলতে পারেন। সরকারি এই স্কিম পোস্ট অফিস বা ব্য়াঙ্কে খুলতে পারেন আপনি। ১৫+৫+৫ বছর মানে মোট ২৫ বছরে এখানে বিনিয়োগ বজায় রাখলে মাসে ৬১ হাজার টাকা করে সহজেই ঢুকবে।    
 
 

     

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget