এক্সপ্লোর

Railway Concession To Senior Citizen: ফের রেল ভাড়ায় ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা ? উত্তরে এই বললেন রেলমন্ত্রী

Indian Railway: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় দেওয়া নিয়ে সরকারের কাছে প্রস্তাব দিচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দল।

Indian Railway: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় দেওয়া নিয়ে সরকারের কাছে প্রস্তাব দিচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দল। অবশেষে সংসদে সেই প্রশ্নের জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  

Railway Concession To Senior Citizen: কী বলেছেন রেলমন্ত্রী ?
সংসদে এই নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রবীণ নাগরিকদের জন্য রেলে ভ্রমণে ছাড়ের বিষয়টি নতুন করে ভাবছে না সরকার। কারণ ইতিমধ্য়েই যাত্রী পরিষেবাগুলিতে ভর্তুকি হিসাবে ৫৯,০০০ কোটি টাকা ব্যয় করতে হয়েছে। রেলওয়েতে পেনশন ও বেতনের বোঝাও অনেক বেশি। তাই নতুন করে প্রবীণদের টিকিটে ছাড়ের পথে হাঁটছে না সরকার।

Indian Railway: কবে থেকে ভর্তুকি তুলে নেয় রেল ?
কোভিডের সময় থেকে রেলওয়ে প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় স্থগিত করেছিল। রেলমন্ত্রী জানান, রেলওয়েকে যাত্রী পরিষেবাগুলিতে ভর্তুকি বাবদ 59,000 কোটি টাকা ব্যয় করতে হবে, যা একটি বিশাল অঙ্ক। এই পরিমাণ কিছু রাজ্যের বার্ষিক বাজেটের চেয়েও বেশি। অশ্বিনী বৈষ্ণবের মতে, রেলের বার্ষিক পেনশনের জন্য 60,000 কোটি টাকা খরচ করতে হবে। বেতন ব্যয় 97,000 কোটি টাকা, যেখানে 40,000 কোটি টাকা জ্বালানি খরচ করতে হয়। এখানেই শেষ নয়, রেলওয়েকে গত বছর ভর্তুকি বাবদ 59,000 কোটি টাকা ব্যয় করতে হয়েছিল। বর্তমানে যাত্রীদের জন্য নতুন সুবিধা নিয়ে আসছে ভারতীয় রেল। সেই ক্ষেত্রে নিত্যদিন নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাই এই মুহূর্তে অন্যকিছু না ভেবে রেলের অবস্থার দিকে নজর দেওয়া উচিত সবার।

Railway Concession To Senior Citizen: রেলের টিকিটে ছাড় ফিরিয়ে আনার দাবি
সম্প্রতি রেলে প্রবীণ নাগরিকদের ভাড়া ছাড়ের বিষয়টি সংসদে তোলেন মহারাষ্ট্রের লোকসভা সাংসদ নবনীত রানা। রেলমন্ত্রীর কাছে তিনি জানতে চান, রেল ভাড়ায় প্রবীণ নাগরিকদের কবে থেকে ফের ছাড় দেওয়া হবে। যার জবাবে রেলমন্ত্রী বলেন,''বর্তমানে রেলের টিকিটে ছাড় ফিরিয়ে আনা সম্ভব নয়।''

Indian Railway: প্রতিটি রেল যাত্রী ভাড়ায় ৫৩ শতাংশ ছাড় পান
গত সপ্তাহে প্রশ্নোত্তর পর্বে প্রবীণ নাগরিকদের রেলে ছাড় দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রেলমন্ত্রীকে। যার জবাবে রেল মন্ত্রক জানিয়েছে,  রেলে ভ্রমণকারী সব যাত্রীদের জন্য গড়ে ৫৩ শতাংশ ছাড় দেয় ইন্ডিয়ান রেলওয়ে। এর সঙ্গে এই ছাড় ছাড়াও দিব্যাঙ্গন, ছাত্র ও রোগীদেরও ছাড় দেয় রেল। রেলমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে রেলওয়েতে ছাড়ের অভাবে ৬৩ লাখ প্রবীণ নাগরিক রেলে ভ্রমণ বন্ধ করে দিয়েছেন।  সংসদের স্থায়ী কমিটি আবারও প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে কি না? এই প্রশ্নের লিখিত উত্তরে, রেলমন্ত্রী বলেন, ২০১৯-২০ সালে রেল যাত্রী টিকিটে ৫৯,৮৩৭ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। অর্থাৎ প্রত্যেক রেল যাত্রীকে ভাড়ায় গড়ে ৫৩ শতাংশ ছাড় দিয়েছে । তাই নতুন করে আর প্রবীণ নাগরিকদের রেলের টিকিটে ছাড়ের বিষয়ে ভাবছে না সরকার।

আরও পড়ুন : Indian Railways: ভারতীয় রেলের নতুন উপহার, এবার এল 'সার্কুলার টিকিট',জেনে নিন কী সুবিধা

সেরা শিরোনাম

SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget