এক্সপ্লোর

SMS Alert Charges : SMS অ্যালার্টের জন্য় চার্জ কাটতে পারবে না ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক নিল বড় সিদ্ধান্ত

RBI Bars SMS Alert Charges : সব মিলিয়ে দেশে ৩০০ কোটি টাকা এর থেকে লস হবে ব্যাঙ্কগুলির। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশিত হয়েছে ইকোনমিক টাইমসে।

RBI Bars SMS Alert Charges : ব্য়াঙ্কের গ্রাহকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্য়াঙ্ক (RBI)। এবার থেকে কোনও প্রচারমূলক উদ্দেশ্যে পাঠানো বা সচেতনতার জন্য SMS Alert বাবদ কোনও চার্জ কাটতে পারবে না ব্যাঙ্কগুলি (Bank News)। ব্যাঙ্কের গ্রাহকদের ভাল হলেও কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তে বড় আর্থিক ক্ষতি হতে চলেছে ব্যাঙ্কগুলির। সব মিলিয়ে দেশে ৩০০ কোটি টাকা এর থেকে লস হবে ব্যাঙ্কগুলির। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশিত হয়েছে ইকোনমিক টাইমসে।

আগে কত টাকা গ্রাহকদের থেকে নিত ব্যাঙ্ক
গত ২৪ জুন SMS Alert বাবদ বিজ্ঞপ্তি প্রকাশ করে রিজার্ভ ব্য়াঙ্ক। যে নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে এই নির্দিষ্ট কারণবশত ব্যাঙ্ক SMS Alert বাবদ চার্জ কাটতে পারবে না। আগে গ্রাহকদের থেকে প্রতি ত্রৈমাসিকে ১৫-১৮ টাকা চার্জ করত ব্যাঙ্ক কর্তৃপক্ষ। হিসেব বলছে, কোনও ব্যাঙ্কের যদি ৫০ মিলিয়ন বা ৫ কোটি ফি-র কাস্টমার থাকে, তাহলে সেই ব্যাঙ্ক বছরে এই নতুন নিয়মের জন্য ৩৬০ কোটি টাকা হারাবে।  

গ্রাহকদের থেকে কীভাবে এই চার্জ তুলবে ব্যাঙ্কগুলি  
রিপোর্ট বলছে, এত বড় অঙ্কের লোকসান ঠেকাতে বিকল্প পথ খুঁজবে ব্য়াঙ্কগুলি। সেই ক্ষেত্রে গ্রাহকদের ন্যূনতম অ্য়াকাউন্ট ব্য়ালেন্স না রাখার জন্য চার্জ যোগ করতে পারে প্রতিষ্ঠানগুলি। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাঙ্কগুলি এই খরচ এখন অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ চার্জ বা অন্যান্য ট্রানজ্যাকশন ফি-র মধ্যে যোগ করে দিতে পারে।

তবে কিছুটা স্বস্তিও দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে
কেন্দ্রীয় ব্য়াঙ্কের এই সিদ্ধান্তে সমস্য় তৈরি হবে ব্যাঙ্কে। তবে এই নির্দেশিকার পাশাপাশি আরবিআই ব্যাঙ্কগুলিকে একটি বড় স্বস্তিও দিয়েছে। ৫০০ টাকা বা তার কম মূল্যের ক্ষুদ্র লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক SMS অ্যালার্ট পাঠানোর নিয়ম তুলে দেওয়া হয়েছে। ভারতে এই ধরনের ছোট লেনদেনের সংখ্যা বিপুল হওয়ায়, এটিকে ঐচ্ছিক করার ফলে ব্যাঙ্কগুলির মেসেজিংয়ের খরচ ও চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

অনেকের মতে, প্রযুক্তিগত উৎকর্ষ , উন্নত গ্রাহক পরিষেবার জন্য পরিচিত বড় ব্যাঙ্কগুলি তাদের সুনাম বজায় রাখতে এই মেসেজ পরিষেবা বজায় রাখতে পারে। জালিয়াতি বা ফ্রড রুখতেও এই তাৎক্ষণিক SMS অ্যালার্ট অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তাই অনেকই একে কাস্টমার অ্যালার্ট বলেই মনে করে।   

আরও পড়ুন : কর্মীদের জন্য নতুন পেনশন স্কিম, এখন কত বছর চাকরি করলে পেনশন পাবেন আপনি ? 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Air Purifier Price : বাতাসের দূষণে ওষ্ঠাগত প্রাণ ? ৫-১৫ হাজারে রয়েছে 'এয়ার পিউরিফায়ার', কোনটা কিনবেন ?
বাতাসের দূষণে ওষ্ঠাগত প্রাণ ? ৫-১৫ হাজারে রয়েছে 'এয়ার পিউরিফায়ার', কোনটা কিনবেন ?
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
8th Pay Commission : ৪৪,৯০০ টাকা বেসিক পে হলে এয়িয়ার পাবেন ৫ লাখের বেশি ? কত টাকা বাড়বে সরকারি কর্মীদের ? 
৪৪,৯০০ টাকা বেসিক পে হলে এয়িয়ার পাবেন ৫ লাখের বেশি ? কত টাকা বাড়বে সরকারি কর্মীদের ? 
Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget