এক্সপ্লোর

Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

Traffic Rules : যদিও বেশিরভাগ বাইকারই জানেন না হেলমেট পরার আসল নিয়ম কী ? এই ট্রাফিক রুল না মানলেই জরিমানা হতে পারে আপনার।

Traffic Rules : বাইক চালালে হেলমেট (Helmet Wearing Tips) বাধ্যতামূলক, এই বিষয়ে প্রায় সকলেই জানেন। যদিও বেশিরভাগ বাইকারই জানেন না হেলমেট পরার আসল নিয়ম কী ? এই ট্রাফিক রুল না মানলেই জরিমানা হতে পারে আপনার। ১০০০ টাকা পর্যন্ত হতে পারে ফাইন।

মোটর ভেহিকেলস অ্যাক্টে কী বলা রয়েছে
সাধারণত রাস্তায় বাইক চালানোর সময় জীবনের স্বার্থে আমরা হেলমেট পরে থাকি। এটাই আমাদের রক্ষাকবচ। তবে ট্রাফিকে হেলমেট পরা সত্ত্বেও জরিমানার মুখে পড়তে পারেন আপনি। বিষয়েটা শুনতে আপনাকে রহতবাক করতে পারে, কিন্তু এটাই বাস্তব। সঠিকভাবে হেলমেট না পরলে এই জরিমানা হতে পারে আপনার। সেই ক্ষেত্রে মানতে হবে কিছু নির্দিষ্ট নিয়ম। 

হেলমেট সম্পর্কে এই চারটি নিয়ম অবশ্যই জেনে রাখুন.. 
১ আপনার হেলমেটে 'ISI' মার্ক থাকতেই হবে
আমরা অনেকেই সুন্দর দেখতে হেলমেটের দিকে ঝুঁকি। অনেকে আবার মুখে সঙ্গে মানানসই হেলমেট খোঁজেন। আসলে বাজার থেকে নামী ব্র্যান্ডের হেলমেট কিনলেও আপনি ট্রাফিক আইন এড়াতে পারবেন না। আপনাকে বাধ্য়তামূলকভাবে ISI (Indian Standards Institution) মার্কওয়ালা হেলমেটই কিনতে হবে। 

এই বিষয়টা আপনাকে জানতেই হবে। সরকারি নিয়ম অনুসারে, বিআইএস (BIS) সার্টিফাইড বা আইএসআই মার্ক ছাড়া হেলমেট পরা আইনত অপরাধ। হাফ-হেলমেট বা সস্তা ও নিম্নমানের হেলমেট পরে বাইক চালালে পুলিশ আপনার চালান কাটতে পারে।

২ হেলমেটের স্ট্র্যাপ না বাঁধলে বড় জরিমানা
অনেক ক্ষেত্রে দেখা যায়, বাইকার হেলমেট পরলেও স্ট্র্যাপ বা ফিতেটা বাঁধেন না। ট্রাফিক আইন অনুযায়ী, আপনি এই কাজ করলে বড় জরিমানার মুখে পড়তে পারেন। হেলমেটের লক বা স্ট্র্যাপ না বাঁধা আর হেলমেট না পরা, ট্রাফিক আইনের চোখে দুই সমান। সুরক্ষার ক্ষেত্রে কোনও কারণে স্ট্র্যাপ না বাঁধা থাকলে হেলমেট খুলে যেতে পারে। সেই কারণে একবার রাস্তায় পড়ে গেলে বড় দুর্ঘটনা নিশ্চিত। তাই হেলমেটের ফিতে না বাঁধলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

৩ সহযাত্রী হেলমেট না পরলেও রাইডারের ফাইন হবে 
মোটরসাইকেলের চালক হেলমেট পরেছেন কিন্তু পেছনে বসা সহযাত্রীর মাথায় হেলমেট নেই, এমনটা হলে কিন্তু জরিমানা চালককেই দিতে হবে। আইন অনুযায়ী, টু-হুইলারে থাকা দুজন আরোহীর মাথাতেই হেলমেট থাকা বাধ্যতামূলক।

৪ সামনের ভাইজর ভাঙা হলে 
অনেকে হেলমেট পরলেও ভাইজর ভাঙা থাকতে পারে। ভাইজর হল হলেমেটের সামনের অংশ। এই প্রোটেকশন না থাকলে বা ভাইজার ভাঙা হলে ট্রাফিক আইনের মুখোমুখি হতে পারেন আপনি। এখানেই শেষ নয়, ভাইজরে স্ক্র্যাচ পড়ে নোংরা হয়ে থাকলে বা সেটি যদি ঠিকমতো বন্ধ না হয়, তবে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। 

আরও পড়ুন : ৬ লাখে মাইক্রো এসইউভি আনছে মারুতি, এবার চিন্তা বাড়বে টাটা পাঞ্চের !

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

ভিডিও

Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget