এক্সপ্লোর

RBI-এর 'মাস্টারপ্ল্যান', আসছে 'কিল সুইচ', পেমেন্ট বাতিলের বিশেষ সুবিধা

Digital Payment New Rule : আগামী ৮ মে, ২০২৬-এর মধ্যে এই বিষয়ে জনসাধারণের মতামত চেয়েছে RBI।

Digital Payment New Rule : ডিজিটাল লেনদেনের যুগে আঙুলের এক ক্লিকেই টাকা আদান-প্রদান যেমন সহজ হয়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে সাইবার জালিয়াতি। সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয় সুরক্ষিত রাখতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। জালিয়াতি রুখতে 'কিল সুইচ' এবং 'ল্যাগড ক্রেডিট'-এর মতো একাধিক বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগামী ৮ মে, ২০২৬-এর মধ্যে এই বিষয়ে জনসাধারণের মতামত চেয়েছে RBI।

১. 'কিল সুইচ': এক টিপেই বন্ধ হবে সব লেনদেন
মোবাইল অ্যাপে একটি বিশেষ 'কিল সুইচ' (Kill Switch) রাখার প্রস্তাব দিয়েছে RBI। যদি কোনো গ্রাহক বুঝতে পারেন যে তাঁর ফোন হ্যাক হয়েছে বা তিনি প্রতারণার শিকার হচ্ছেন, তবে এই বাটনে ক্লিক করামাত্রই তাঁর অ্যাকাউন্টের সাথে যুক্ত সমস্ত ডিজিটাল পরিষেবা (যেমন- UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড) মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। একবার এই পরিষেবা বন্ধ হলে, তা পুনরায় চালু করতে গ্রাহককে কঠোর নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে অথবা সরাসরি ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করতে হবে।

২. ১০,০০০ টাকার বেশি লেনদেনে 'এক ঘণ্টার বিরতি'
প্রতারণার পরিসংখ্যান বলছে, মোট আর্থিক জালিয়াতির প্রায় ৯৮.৫ শতাংশই ঘটে ১০,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে। তাই RBI 'ল্যাগড ক্রেডিট' (Lagged Credit)-এর প্রস্তাব দিয়েছে।

নিয়মটি কী? যদি আপনি ১০,০০০ টাকার বেশি কাউকে পাঠান, তবে টাকাটি প্রাপকের অ্যাকাউন্টে তৎক্ষণাৎ জমা পড়বে না।

লেনদেন শুরু হওয়ার পর ১ ঘণ্টার একটি 'হোল্ড পিরিয়ড' বা বিরতি থাকবে।

এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটলেও তা প্রাপকের কাছে পৌঁছাবে না। ফলে ভুলবশত বা প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকা পাঠালে, এক ঘণ্টার মধ্যে সেই লেনদেন বাতিল করার সুযোগ পাবেন গ্রাহক।

৩. প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য 'ট্রাস্টেড পার্সন'
৭০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সুরক্ষায় 'ট্রাস্টেড পার্সন' (Trusted Person) বা বিশ্বস্ত ব্যক্তির ধারণা নিয়ে আসছে RBI। বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এই গ্রাহকরা একজন বিশ্বস্ত ব্যক্তিকে মনোনীত করতে পারবেন, যাঁর যাচাইকরণ বা অথেন্টিকেশন ছাড়া লেনদেন সম্পন্ন হবে না। এতে প্রবীণদের লক্ষ্য করে চলা জালিয়াতি অনেকটাই কমানো সম্ভব হবে।

কেন এই কড়াকড়ি?
ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এর তথ্য অনুযায়ী, ভারতে ডিজিটাল জালিয়াতি উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৫ সালে প্রায় ২৮ লক্ষ জালিয়াতির ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে ক্ষতির পরিমাণ প্রায় ২২,৯৩১ কোটি টাকা। এছাড়া 'মিউল অ্যাকাউন্ট' (অন্যের নামে খোলা ভুয়ো অ্যাকাউন্ট) ব্যবহার করে কালো টাকা সাদা করা রুখতে অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ বা 'ক্রেডিট লিমিট' বেঁধে দেওয়ার কথাও ভাবছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget