এক্সপ্লোর

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?

Reserve Bank Of India: রেপো রেট বাড়লে বা কমলে তার প্রভাব পড়ে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলো যে ঋণ দিয়ে থাকে, তার উপর। বেশিরভাগ ক্ষেত্রে হোম লোনই রেপো রেটের সঙ্গে সংযুক্ত থাকে।

কলকাতা: বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৫.২৫ শতাংশ। যা সাম্প্রতিক অতীতে পরিবর্তন হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের ৬ সদস্যের মানিটারি পলিসি কমিটি বা MPC সর্বসম্মতিক্রমে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধানর্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, সুদের হারে কোনও বদল নিয়ে আসার আগে রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতি ও বিশ্বের কী অবস্থা, তার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চায়।               

আরও পড়ুন: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?

রেপো রেট কি?

রেপো রেট হল সেই সুদের হার, যে সুদের হারে কোনও দেশের প্রধান যে কেন্দ্রীয় ব্যাঙ্ক তারা দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্ককে অর্থ ঋণ হিসাবে দিয়ে থাকে। অর্থাৎ, আমাদের দেশের ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে দেশের অন্য ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়, সেটাই রেপো রেট। বর্তমানে সেই হাত ৫.২৫ শতাংশ।               

রেপো রেট বাড়লে বা কমলে তার প্রভাব পড়ে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলো যে ঋণ দিয়ে থাকে, তার উপর। বেশিরভাগ ক্ষেত্রে হোম লোনই রেপো রেটের সঙ্গে সংযুক্ত থাকে। যে কারণে রেপো রেট কমলে কমে যায় হোম লোনের সুদের হার। অন্যদিকে, রেপো রেট বাড়লে বেড়ে যায় হোম লোনের সুদের হার। কিন্তু এবারে যেহেতু রেপো রেট বদলায়নি, তাই হোম লোনের সুদের হারও বদলানোর কোনও সম্ভাবনা নেই বলছেন, বিশেষজ্ঞরাই।               

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

সহজ করে বললে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট বদল না করার অর্থ হল, আগামীতে যাঁরা ঋণ নিতে চাইবেন, তাঁদের পক্ষে কম সুদের ঋণ পাওয়ার সম্ভাবনা বেশ কম। যদি ব্যাঙ্কগুলো নিজে থেকে ঋণের হার কমিয়ে দেয়, সেটা অবশ্যই আলাদা বিষয়। না হলে কিন্তু হোম লোনের সুদের হার ও ইএমআই মোটামুটি বদলাবে না, মনে করছেন বিশেষজ্ঞরাই। তবে হ্যাঁ, আগামীতে যাঁরা ঋণ নিতে চলেছেন, তাঁরা একাধিক ব্যাঙ্কের মধ্যে ট্যালি করে যেখানে সুদের হার কম, সেখান থেকেই ঋণ নিতে পারেন।               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget