এক্সপ্লোর

Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?

Annapurna Yojana Funds: ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই ও তথ্য সংশোধনের কাজ। আপনার এলাকার জন প্রতিনিধি থেকে স্থানীয় প্রশাসন এই তথ্য যাচাই করছে বা তথ্য সংশোধন করছে।

কলকাতা: ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ হয়ে গিয়েছে। গত মাসে টাকাও ঢুকেছে বেশ কিছু মানুষের অ্যাকাউন্টে। কিন্তু তারপর এই মাসে যতদূর জানা গিয়েছে এখনও টাকা ঢোকেনি কারও অ্যাকাউন্টে। এই নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মনে। কিন্তু কেন এমন হচ্ছে?

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে?

ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই ও তথ্য সংশোধনের কাজ। আপনার এলাকার জন প্রতিনিধি থেকে স্থানীয় প্রশাসন, অর্থাৎ পঞ্চায়েত, বিডিও বা মিউনিসিপ্যালিটি মিলেমিশে এই তথ্য যাচাই করছে বা তথ্য সংশোধন করছে।

এই তথ্য সংশোধনের বা তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেলেই আবারও মিলতে থাকবে অন্নপূর্ণা যোজনার টাকা, খবর এমনই। কিন্তু যতক্ষণ না এই যাচাই হচ্ছে, ততক্ষণ টাকা পাওয়া যাবে না বলেই খবর। কিন্তু কীভাবে বুঝবেন আপনার আবেদনের কী স্টেটাস?

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

https://socialsecurity.wb.gov.in/Office/login পোর্টালে গিয়ে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা হয়েছিল, সেটা দিয়ে লগইন করতে হবে। OTP দিয়ে যাচাইয়ের পর আবেদনের নম্বরের পাশে আপনার এই আবেদনের বর্তমানে স্টেটাস দেখা যাবে।

সেখানে Approved, Pending at the BDO Office, Payment Pending, Bank Account Invalid, Rejected-এর মতো একাধিক লেখা দেখা যাবে। এর মধ্যে যদি Approved লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদিত হয়েছে ও আপনি খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন।

যদি ‘Pending at the BDO Office’ লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার আবেদন এখনও যাচাই চলছে। সেই ক্ষেত্রে সরকার বলছে ১৫ থেকে ৩০ দিনের মধ্যে ফের একবার স্টেটাস চেক করে নিতে।

আবার আপনি যদি দেখেন লেখা রয়েছে Payment Pending, তাহলে বুঝতে হবে আপনার আবেদন বৈধ ও আপনার আবেদন মঞ্জুরও হয়েছে। যদিও টাকা পেতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে। অনেকের আবার দেখাচ্ছে Bank Account Invalid। এমন দেখালে বুঝতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার সিডিং সম্পূর্ণ হয়নি। এই সমস্যা সমাধান করতে আপনাকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

আর যাঁদের আবেদনের ক্ষেত্রে Rejected লেখা, তাঁদের আবেদন নামঞ্জুর হয়েছে। যদিও তাঁরা যদি চান পুনরায় আবেদন করতে পারবেন। এর জন্য যা যা নথি দরকার, সেই সব নথি নিয়ে আপনি পুনরায় আবেদন করতে পারবেন।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget