এক্সপ্লোর

SBI Hikes Interest: ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল স্টেট ব্যাঙ্ক, জেনে নিন নতুন হার

SBI FD Interest Rates: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়াতেই এবার স্থায়ী আমানতে (Fixed Deposit) সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

SBI FD Interest Rates: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়াতেই এবার স্থায়ী আমানতে (Fixed Deposit) সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে ১০ মে থেকে কার্যকর হয়েছে নতুন সুদের হার।

SBI Update: কত টাকার ওপর বাড়ল সুদ ?
স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে, বিভিন্ন স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক।ইন্টারেস্ট আপডেট অনুসারে, ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক 2 কোটি টাকা বা তার বেশি আমানতের ওপর সুদের হার বাড়িয়েছে। নতুন হারগুলি মঙ্গলবার, 10 মে থেকে কার্যকর হয়েছে৷ তবে 7 থেকে 45 দিনের জন্য স্বল্পমেয়াদী স্থায়ী আমানতের (SBI FD) ওপর সুদের হার বাড়ানো হয়নি৷

SBI FD Interest Rates: কোন মেয়াদে কত সুদ ? 
নতুন সুদের হার অনুসারে 46 দিন থেকে 149 দিনের মেয়াদের FD গুলিতে 50 বেসিস পয়েন্ট বেশি রিটার্ন দেবে ব্যাঙ্ক। পাশাপাশি এক বছরের বেশি ও 2 বছরের কম আমানতের জন্য সুদ 40 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। সেখানে 2 থেকে 3 বছরের মধ্যে ম্যাচুরিটি আমানতের জন্য সুদের হার 65 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। 

SBI Update: কারা পাবেন বেশি সুবিধা ?
তবে এই সুদ বৃদ্ধির সবথেকে বেশি সুবিধা পাওয়া যাবে 3 থেকে 5 বছর ও 5 থেকে 10 বছরের FD-গুলিতে। এই মেয়াদের ক্ষেত্রে সুদের হার আরও বেশি দিচ্ছে ব্যাঙ্ক। আগে এই নির্দিষ্ট মেয়াদে 3.6 শতাংশ সুদ পেতেন গ্রাহকরা। এবার সেই সুদের হার বাড়িয়ে 4.5 শতাংশ করা হয়েছে।গত সপ্তাহেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট 40 বেসিস পয়েন্ট বাড়িয়ে 4.4 শতাংশে বাড়িয়ে দেয়। এরপরই বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের সুদের হার বাড়িয়ে দেয়। দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

SBI FD Interest Rates: জেনে নিন নতুন সুদের হার

7 থেকে 45 দিন 3 শতাংশ

46 থেকে 179 দিন 3.5 শতাংশ

180 দিন থেকে 210 দিন 3.5 শতাংশ

211 দিন থেকে 1 বছর 3.75 শতাংশ

1 বছর থেকে 2 বছর 4 শতাংশ

2 বছর থেকে 3 বছর 4.25 শতাংশ

3 বছর থেকে 5 বছর 4.5 শতাংশ

5 বছর থেকে 10 বছর 4.5 শতাংশ

তবে প্রবীণ নাগরিকদের জন্য SBI FD সুদের হার সাধারণের থেকে 50 বেসিস পয়েন্ট বেশি রেখেছে।

আরও পড়ুন : EPFO Update: ইউএএন নম্বর ভুলে গেছেন ? এই সহজ উপায়ে অনলাইনে জানুন আপনার গোপন তথ্য

সেরা শিরোনাম

Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
New Financial Rules : ১ ডিসেম্বর থেকে বাড়বে আরও খরচ ? এই আর্থিক নিয়মগুলিতে হচ্ছে পরিবর্তন
১ ডিসেম্বর থেকে বাড়বে আরও খরচ ? এই আর্থিক নিয়মগুলিতে হচ্ছে পরিবর্তন
8th Pay Commission: ১ লাখ টাকা হতে পারে বেসিক পে ? ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই সব সম্ভব, কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন ?
১ লাখ টাকা হতে পারে বেসিক পে ? ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই সব সম্ভব, কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন ?
PNB FD Schemes: PNB দিচ্ছে ৬৮০ দিনের FD স্কিম, সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে কোথায় আলাদা, কত সুদ ?
PNB দিচ্ছে ৬৮০ দিনের FD স্কিম, সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে কোথায় আলাদা, কত সুদ ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget