এক্সপ্লোর

State Bank of India: বন্ধ থাকতে চলেছে এসবিআইয়ের একাধিক পরিষেবা, কখন এবং কেন জেনে নিন

SBI: ট্যুইট করে এই ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

State Bank of India: আড়াই ঘণ্টা ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ট্যুইট করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে ৫ অগস্ট রাত ১টা ১৫ মিনিট থেকে ভোররাত ৩টে ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকতে চলেছে তাদের পরিষেবা। জানা গিয়েছে, ব্যাঙ্কিং সার্ভিসের প্রযুক্তিগত পরিকাঠামো দেখভাল করা হবে ওই নির্দিষ্ট সময়ে। সেই কারণেই বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। INB / YONO / YONO Lite / YONO Business / UPI - এই সমস্ত ধরনের পরিষেবাই বন্ধ থাকবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

 

 

ভারতের প্রচুর মানুষেরই অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্কে। এই ব্যাঙ্কের বিভিন্ন অনলাইন সার্ভিসের সঙ্গেও আজকাল অভ্যস্ত প্রায় সব গ্রাহকই। ফলে সাময়িক সময়ের জন্য পরিষেবা বন্ধ থাকলেও সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। যদিও আগাম ট্যুইটে সতর্কবার্তা দিয়ে দেওয়ায় গ্রাহকদের খুব বেশি সমস্যা হবে না বলে অনুমান করা হচ্ছে। সর্বোপরি যেহেতু রাতের দিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পরিষেবা বন্ধ রাখছেন, তাই সেই সময় প্রচুর গ্রাহক পরিষেবা ব্যবহার করবেন না। ফলে সমস্যা এড়ানো সম্ভব হবে। অনুমান এই কারণেই উল্লিখিত সময় বেছে নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

সম্প্রতি গ্রাহকদের জন্য একটি দারুণ পরিষেবা চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার থেকে ব্যাঙ্কে বা অন্য অ্যাপে যেতে হবে না গ্রাহকদের। বরং স্টেট ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই। সম্প্রতি ব্যাঙ্কের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে ট্যুইট করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। সেই ক্ষেত্রে ৯০২২৬৯০২২৬ নম্বরে 'Hi'লিখে পাঠাতে হবে গ্রাহককে। এই প্রথমবার নয়। গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই উদ্যোগ নিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক। এবার তাদের সেই উদ্যোগেরই ফসল হোয়াটসঅ্যাপ পরিষেবা। 

আরও পড়ুন- জাল নয় তো ? স্টেট ব্যাঙ্কের মেসেজ বুঝবেন এই কোডগুলি দেখে

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget