এক্সপ্লোর

SBI Vs PNB Vs Post Office FD: মাসে ২৫,০০০ টাকা ৫ বছর জমালে কোথায় বেশি পাবেন ? SBI, PNB না পোস্ট অফিসে ?

FD Interest Rates : বর্তমান সুদের হারের ভিত্তিতে কোথায় সবচেয়ে বেশি লাভ পাবেন, নীচে তার তুলনামূলক আলোচনা দেওয়া হল।

FD Interest Rates : মাসে-মাসে ২৫,০০০ টাকা করে রেখে বড় তহবিল গড়তে চাইলে আপনি নিচ্ছেন ঠিক সিদ্ধান্ত। তবে আপনার আর্জিত টাকা কোথায় রাখলে বেশি লাভ পাবেন জানেন ? এই ক্ষেত্রে আপনার স্টেট ব্যাঙ্ক (SBI), পিএনবি (PNB) না পোস্ট অফিসের আরডি (Post Office RD) দেবে বেশি লাভ (Profit)।

৫ বছর পর আপনি কত পাবেন

প্রতি মাসে ২৫,০০০ টাকা করে ৫ বছর অর্থাৎ ৬০ মাস ধরে জমালে আপনার পকেট থেকে মোট বিনিয়োগ হবে ১৫ লাখ টাকা ।এই ১৫ লাখ টাকার মূলধনের ওপর বিভিন্ন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের চক্রবৃদ্ধি সুদ কীভাবে কাজ করে এবং ২০২৬ সালের বর্তমান সুদের হারের ভিত্তিতে কোথায় সবচেয়ে বেশি লাভ পাবেন, তার একটি বিশদ প্রতিবেদন নীচে দেওয়া হল..

পোস্ট অফিস বনাম রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের রিটার্নের তুলনা
৫ বছরের মেয়াদে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের আনুমানিক সুদের হার এবং তার ভিত্তিতে আপনার জমানো ১৫ লাখ টাকা কত টাকা হয়ে ফেরত আসবে, তা দেখে নিন:

প্রতিষ্ঠান আনুমানিক সুদের হার (বার্ষিক) ৫ বছর পর আনুমানিক ম্যাচিউরিটি অ্যামাউন্ট মোট অর্জিত সুদের পরিমাণ
পোস্ট অফিস (Post Office) ৬.৭% ₹১৭.৩ লাখ থেকে ₹১৭.৬ লাখ ₹২.৩ লাখ থেকে ₹২.৬ লাখ
SBI এবং PNB ৬.৫% থেকে ৭% ₹১৭.৫ লাখ থেকে ₹১৮.০ লাখ ₹২.৫ লাখ থেকে ₹৩.০ লাখ
HDFC ব্যাংক ৭% ₹১৮.০ লাখ থেকে ₹১৮.৫ লাখ ₹৩.০ লাখ থেকে ₹৩.৫ লাখ

একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। পোস্ট অফিসের সুদের হার সম্পূর্ণ সরকারি গ্যারান্টিযুক্ত, যা কম ঝুঁকিতে নিশ্চিত আয়ের জন্য সেরা। অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক (SBI) বা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুদের হার সময়ে সময়ে সামান্য পরিবর্তিত হতে পারে, তবে এখানেও সুরক্ষার অভাব নেই। একটু বেশি রিটার্নের জন্য HDFC-র মতো শীর্ষ সারির বেসরকারি ব্যাঙ্ক বেছে নেওয়া যেতে পারে।

চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক, কোথায় বেশি টাকা
আমরা সবাই জানি, আরডি-তে টাকা বৃদ্ধির মূল কারণ চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং ইন্টারেস্ট। আপনি প্রথম মাসে যে ২৫,০০০ টাকা জমা দিচ্ছেন, সেটি পুরো ৬০ মাস ধরে সুদ পেতে থাকে। দ্বিতীয় মাসের টাকাটি পায় ৫৯ মাসের সুদ। এইভাবে প্রথম দিকে জমানো টাকা দীর্ঘ সময় ধরে খাটায় তার ওপর সুদের ওপর সুদ যোগ হতে থাকে। ফলে ৫ বছর শেষে একটা বড় অঙ্কের রিটার্ন আপনার হাতে আসে।

বিনিয়োগের আগে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখুন
সুদের ওপর কর (TDS): মনে রাখবেন, আরডি থেকে পাওয়া সুদের টাকা কিন্তু সম্পূর্ণ করমুক্ত নয়। আপনার বার্ষিক আয় অনুযায়ী আপনি যে ট্যাক্স স্ল্যাবের (Tax Slab) মধ্যে পড়েন, সেই হারে এই সুদের ওপর আপনাকে আয়কর দিতে হবে।

কিস্তি মিস করার জরিমানা: প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে ২৫,০০০ টাকার কিস্তি জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো কারণে কিস্তি দিতে দেরি হলে ব্যাঙ্ক বা পোস্ট অফিস জরিমানা (Penalty) কাটতে পারে।

মেয়াদ শেষের আগে টাকা তোলা: যদি ৫ বছর পূর্ণ হওয়ার আগেই আপনি আরডি ভেঙে টাকা তুলে নিতে চান, তবে কিন্তু নির্ধারিত সুদের চেয়ে বেশ কম হারে সুদ পাবেন।

আরও পড়ুন : প্রবীণ নাগরিকরা পাবেন ৮.২৫ শতাংশ সুদ, SBI, HDFC ও Yes Bank-এর মধ্যে কোথায় লাভ বেশি ?

Advertisement

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Advertisement

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget