এক্সপ্লোর

Smartphone Repair Fraud :  সাবধান ! সার্ভিস সেন্টারে ফোন দেওয়ার আগে এই কাজটি না করলে ফাঁস হবে সব গোপন তথ্য

Tech Fraud : কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন ফোনটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে দিতে হয়।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • স্মার্টফোন মেরামতের সময় ডেটা সুরক্ষায় 'রিপেয়ার মোড' চালু করুন।
  • এই মোড টেকনিশিয়ানদের হার্ডওয়্যার পরীক্ষায় সীমিত অ্যাক্সেস দেয়।
  • স্যামসাং, পিক্সেল, আইফোন ও অন্যান্য ফোনে সহজ সেটিংসে পাওয়া যায়।
  • ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় ফোন মেরামতের আগে মোডটি ব্যবহার জরুরি।

Tech Fraud :  বর্তমান যুগে আমাদের স্মার্টফোন কেবল কথা বলার মাধ্যম নয়, বরং এটি আমাদের ব্যক্তিগত তথ্যের ডিজিটাল ভল্ট। ব্যাঙ্কিং ডিটেইলস থেকে শুরু করে ব্যক্তিগত ছবি ও মেসেজ—সবই থাকে এই এক যন্ত্রে। কিন্তু বিপত্তি ঘটে তখনই, যখন ফোনটি মেরামতের জন্য সার্ভিস সেন্টারে দিতে হয়।

অনেক সময় সার্ভিস সেন্টারের কর্মীরা ফোনের লক খুলে দিতে বলেন অথবা পাসওয়ার্ড চেয়ে নেন। আর এখানেই লুকিয়ে থাকে মহাবিপদ। আপনার অসতর্কতার সুযোগে হাতবদল হয়ে যেতে পারে আপনার একান্ত ব্যক্তিগত ডেটা। এই ঝুঁকি এড়াতেই এখন স্মার্টফোন কোম্পানিগুলো নিয়ে এসেছে বিশেষ 'রিপেয়ার মোড' (Repair Mode) বা 'মেইনটেন্যান্স মোড'।

কেন এই মোড জরুরি ?
সার্ভিস সেন্টারে ফোন জমা দিলে টেকনিশিয়ানরা হার্ডওয়্যার পরীক্ষা করার জন্য ফোনের ভেতরে ঢোকার প্রয়োজন বোধ করেন। রিপেয়ার মোড অন করা থাকলে তারা ফোনের ক্যামেরা, স্পিকার বা ডিসপ্লে পরীক্ষা করতে পারলেও আপনার গ্যালারি, কন্টাক্ট লিস্ট বা ইমেইল অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ, আপনার ফোন থাকবে সুরক্ষিত আর টেকনিশিয়ানও তার কাজ করতে পারবেন অনায়াসে।

বিভিন্ন ফোনে কীভাবে অন করবেন এই সুরক্ষা কবচ ?
আপনার ফোনের ব্র্যান্ড অনুযায়ী নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:

Samsung: সেটিংস (Settings) থেকে 'Device Care'-এ যান এবং 'Maintenance Mode' অপশনটি চালু করুন।

Google Pixel: ফোনের সেটিংসে গিয়ে সরাসরি 'Repair Mode' খুঁজে পাবেন।

Apple (iPhone): সেটিংসে গিয়ে 'General' অপশনে যান। এরপর 'Transfer and Reset Phone'-এ ক্লিক করলে 'Prepare for Repair' অপশনটি দেখতে পাবেন।

OnePlus: সেটিংসের ভেতরে 'Privacy' অপশনে গিয়ে 'Repair Mode' সক্রিয় করুন।

Xiaomi / Redmi / Poco: সেটিংস থেকে 'Privacy Protection'-এ যান, সেখানে 'Repair Mode' অপশনটি পাবেন।

Vivo / iQOO: ফোনের 'Privacy' সেকশনে গেলেই 'Repair Mode' এনাবল করার অপশন মিলবে।

( মনে রাখবেন: সার্ভিস সেন্টারের কর্মীরা যতই বিশ্বস্ত হোন না কেন, নিজের ডিজিটাল নিরাপত্তার দায়িত্ব আপনার হাতেই। ফোন মেরামতের আগে অবশ্যই এই মোডটি ব্যবহার করুন এবং নিজেকে বিপদমুক্ত রাখুন। )

Frequently Asked Questions

স্মার্টফোনের রিপেয়ার মোড বা মেইনটেন্যান্স মোড কী?

রিপেয়ার মোড হলো একটি সুরক্ষা বৈশিষ্ট্য যা সার্ভিস সেন্টারে ফোন মেরামতের সময় ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখে। এটি টেকনিশিয়ানদের নির্দিষ্ট হার্ডওয়্যার পরীক্ষা করার অনুমতি দেয় কিন্তু ব্যক্তিগত ফাইল অ্যাক্সেস করতে দেয় না।

কেন রিপেয়ার মোড ব্যবহার করা উচিত?

সার্ভিস সেন্টারের কর্মীরা আপনার ফোন পরীক্ষা করার সময় যাতে আপনার ব্যক্তিগত ছবি, মেসেজ বা ব্যাঙ্কিং তথ্য দেখতে না পারে, তা নিশ্চিত করতে এই মোড ব্যবহার করা জরুরি। এতে আপনার ডেটা সুরক্ষিত থাকে।

বিভিন্ন ব্র্যান্ডের ফোনে রিপেয়ার মোড কীভাবে চালু করব?

Samsung-এর জন্য 'Device Care' > 'Maintenance Mode', Google Pixel-এর জন্য সরাসরি সেটিংসে 'Repair Mode', Apple iPhone-এর জন্য 'General' > 'Transfer and Reset Phone' > 'Prepare for Repair' অপশন ব্যবহার করুন। Xiaomi/Redmi/Poco-র জন্য 'Privacy Protection' এবং OnePlus/Vivo/iQOO-র জন্য 'Privacy' সেকশনে রিপেয়ার মোড অপশন পাবেন।

টেকনিশিয়ানরা কি রিপেয়ার মোডে ফোনের হার্ডওয়্যার পরীক্ষা করতে পারবে?

হ্যাঁ, রিপেয়ার মোড চালু থাকলে টেকনিশিয়ানরা ফোনের ক্যামেরা, স্পিকার বা ডিসপ্লের মতো হার্ডওয়্যার পরীক্ষা করতে পারবেন। তবে তারা আপনার গ্যালারি, কন্টাক্ট লিস্ট বা ইমেইল অ্যাক্সেস করতে পারবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Best FD Interest Rate : ৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে ?
৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget