এক্সপ্লোর

AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 

Artificial Intelligence : অতিরিক্ত এআই ব্যবহারের ফলে মানুষের মস্তিষ্কের চিন্তাশক্তি হ্রাস পাচ্ছে এবং তৈরি হচ্ছে এক নতুন সমস্যা, যার নাম দেওয়া হয়েছে 'AI Brain Fry'।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অতিরিক্ত এআই ব্যবহারে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে, যা 'এআই ব্রেন ফ্রাই' নামে পরিচিত।
  • ১৪% কর্মী মানসিক অবসাদ, মনোযোগের অভাব ও মাথাব্যথার কথা জানিয়েছেন।
  • মার্কেটিং, এইচআর ও অপারেশনস পেশায় এই ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
  • কাজের চেয়ে এআই সামলাতেই বেশি ক্লান্তি, ভুল সিদ্ধান্ত ও চাকরি ছাড়ার প্রবণতা।

Artificial Intelligence : বর্তমান যুগে কোডিং থেকে শুরু করে মার্কেটিং বা অ্যাকাউন্টিং—সবক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI আমাদের নিত্যসঙ্গী। কিন্তু এই অতিনির্ভরতা কি আমাদের অজান্তেই বড় কোনও বিপদ ডেকে আনছে? সম্প্রতি হার্ভার্ড বিজনেস রিভিউ (HBR)-এ প্রকাশিত একটি গবেষণা এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। গবেষকরা বলছেন, অতিরিক্ত এআই ব্যবহারের ফলে মানুষের মস্তিষ্কের চিন্তাশক্তি হ্রাস পাচ্ছে এবং তৈরি হচ্ছে এক নতুন সমস্যা, যার নাম দেওয়া হয়েছে 'AI Brain Fry'।

কী এই ‘AI Brain Fry’?
গবেষণায় ১,৪৮৮ জন মার্কিন কর্মীর ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, যারা নিয়মিত একাধিক এআই টুল ব্যবহার বা মনিটর করেন, তারা এক ধরনের তীব্র মানসিক অবসাদে ভুগছেন। একেই গবেষকরা বলছেন ‘এআই ব্রেন ফ্রাই’। প্রায় ১৪ শতাংশ কর্মী জানিয়েছেন, সারাক্ষণ এআই সামলাতে গিয়ে তাদের মস্তিষ্কে ঝিমঝিম ভাব (Buzzing), মনোযোগের অভাব, সিদ্ধান্ত নিতে দেরি হওয়া এবং তীব্র মাথাব্যথার মতো লক্ষণ দেখা দিচ্ছে।

সাধারণ বার্নআউট বনাম এআই ব্রেন ফ্রাই
সাধারণত কাজের চাপে যে ‘বার্নআউট’ হয়, এটি তার থেকে আলাদা। সাধারণ বার্নআউটে মানুষ কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা আবেগগতভাবে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ‘এআই ব্রেন ফ্রাই’ সরাসরি মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি করে। একই সঙ্গে একাধিক এআই সিস্টেম পরিচালনা করা এবং সেগুলোর নির্ভুলতা যাচাই করতে গিয়ে মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।

কোন পেশায় ঝুঁকি বেশি ?
গবেষণার তথ্য অনুযায়ী, এআই-এর নেতিবাচক প্রভাব সব পেশায় সমান নয়:

মার্কেটিং: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত (২৬ শতাংশ কর্মী এই সমস্যায় আক্রান্ত)।

এইচআর (HR) ও অপারেশনস: তালিকার উপরের দিকে রয়েছে।

সফটওয়্যার ডেভেলপার: আশ্চর্যের বিষয় হল, সবচেয়ে বেশি এআই ব্যবহার করা সত্ত্বেও ডেভেলপাররা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

কাজের চেয়ে এআই সামলানোই বেশি কঠিন !
অনেক কর্মী জানিয়েছেন, মূল কাজের চেয়ে এআই টুলগুলো ম্যানেজ করতেই তারা বেশি ক্লান্ত বোধ করেন। একজন ইঞ্জিনিয়ারের মতে, সারাদিন এআই-এর আউটপুট ‘ডাবল চেক’ বা পুনরায় যাচাই করতে গিয়ে দিনশেষে কাজের চেয়ে মানসিক ক্লান্তিই বেশি হচ্ছে। এর ফলে ভুল সিদ্ধান্তের প্রবণতা প্রায় ৩৩ শতাংশ বেড়ে যাচ্ছে এবং অনেকেই চাকরি ছাড়ার কথা ভাবছেন।

সতর্কবার্তা: গবেষকরা জানাচ্ছেন, এআই তখনই ক্ষতিকারক যখন এটি মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে যদি একঘেয়ে বা যান্ত্রিক কাজ কমাতে এটি সঠিকভাবে ব্যবহার করা হয়, তবে তা মানসিক চাপ কমিয়ে সৃজনশীলতা বাড়াতেও সাহায্য করে। অর্থাৎ, প্রযুক্তির ব্যবহার নয়, বরং এর অতিরিক্ত ও ভুল প্রয়োগই মূল ভয়ের কারণ।

Frequently Asked Questions

AI Brain Fry আসলে কী?

AI Brain Fry হলো অতিরিক্ত AI ব্যবহারের ফলে সৃষ্ট মানসিক অবসাদ। নিয়মিত AI টুল ব্যবহারকারীদের মধ্যে এই সমস্যা দেখা দেয়।

AI Brain Fry-এর লক্ষণগুলো কী কী?

এই লক্ষণের মধ্যে রয়েছে মস্তিষ্কে ঝিমঝিম ভাব, মনোযোগের অভাব, সিদ্ধান্ত নিতে দেরি হওয়া এবং তীব্র মাথাব্যথা।

সাধারণ বার্নআউট এবং AI Brain Fry-এর মধ্যে পার্থক্য কী?

সাধারণ বার্নআউট কাজের প্রতি আগ্রহ হারায়, কিন্তু AI Brain Fry সরাসরি মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি করে।

কোন পেশায় AI Brain Fry-এর ঝুঁকি বেশি?

গবেষণা অনুযায়ী, মার্কেটিং পেশায় এই ঝুঁকি সবচেয়ে বেশি (২৬%), এরপর রয়েছে এইচআর ও অপারেশনস।

AI ব্যবহার কি সবসময় ক্ষতিকারক?

না, AI তখনই ক্ষতিকারক যখন এটি অতিরিক্ত চাপ সৃষ্টি করে। সঠিকভাবে ব্যবহার করলে এটি একঘেয়েমি কমিয়ে সৃজনশীলতা বাড়াতে পারে।

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget