এক্সপ্লোর

FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?

Fixed Deposit VS Stock Market : জেনে নিন, রিটার্নের ভিত্তিতে শেয়ার বাজার না ব্যাঙ্ক এফডি (Bank FD) দিয়েছে বেশি লাভ।   

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গত পাঁচ বছরে নিফটি ৫০ প্রায় ৫৫% বৃদ্ধি, বার্ষিক ১১-১২% রিটার্ন।
  • শেয়ার বাজারের বর্তমান অস্থিরতায় বিনিয়োগকারীরা অন্যত্র সরছেন।
  • সরকারি ব্যাংক ৫ বছরের FD-তে ৬-৬.৩% সুদ দিচ্ছে।
  • দীর্ঘমেয়াদী সম্পদ বৃদ্ধিতে শেয়ার, স্বল্প মেয়াদে FD নিরাপদ।

Fixed Deposit VS Stock Market : শেয়ার বাজারের (Share Market) বেশি মুনাফার দিন শেষ ! বর্তমানে ধসেই চলেছে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। সেই কারণে ফের একবার স্থায়ী আমানতের (FD Interest) দিকে ঝুঁকছে দেশবাসী। জেনে নিন, রিটার্নের ভিত্তিতে শেয়ার বাজার না ব্যাঙ্ক এফডি (Bank FD) দিয়েছে বেশি লাভ।   

গত ৫ বছরে কেমন রিটার্ন দিয়েছে নিফটি ৫০
হিসেব খাতা বলছে, গত পাঁচ বছরে ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি ৫০ (Nifty 50) প্রায় ৫৫% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বার্ষিক প্রায় ৯% হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে লভ্যাংশ বা ডিভিডেন্ড (Nifty TRI) হিসেবে ধরলে এই আয়ের পরিমাণ দাঁড়ায় বার্ষিক প্রায় ১১-১২%। তবে ২০২৪ সাল থেকে বদলে গিয়েছে শেয়ার বাজারের পরিস্থিতি। চলতি বছরের জানুয়ারিতে নিফটি রেকর্ড উচ্চতা ছুঁলেও, বর্তমানে তা কমে ২৩,১০০ পয়েন্টে চলে এসেছে। সেই ভয়ে বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট আপনার ক্ষেত্রে ভাল ? 
যারা শেয়ার বাজারের অস্থিরতায় বিশ্বাস করেন না, তাদের ক্ষেত্রে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বরাবরই নিরাপদ বিনিয়োগের জায়গা। তবে মনে রাখতে হবে, রিটার্নের ক্ষেত্রে শেয়ার বাজারের মতো লাভ পাওয়া যায় না এখানে। বর্তমানে স্টেট ব্যাংক (SBI) বা ব্যাঙ্ক অফ বরোদার মতো সরকারি ব্যাঙ্কগুলি ৫ বছরের স্থায়ী আমানতের ওপর ৬% থেকে ৬.৩% সুদ দিচ্ছে। কিছু বেসরকারি ও স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৭% থেকে ৭.৯% পর্যন্ত সুদ দেয়। তবে সেই ক্ষেত্রে ছোট ব্যাঙ্কের যোগ্যতা যাচাই করেই বিনিয়োগ করা উচিত। 

লাখ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে কত হবে ?
১ লক্ষ টাকা ৫ বছরে শেয়ার বাজার ও ব্যাঙ্ক এফডিতে কত বাড়ত:

বিনিয়োগের মাধ্যম আনুমানিক বার্ষিক রিটার্ন ৫ বছর পর ১ লক্ষ টাকার মূল্য
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (FD) ৬.৫% ১.৩৭ লক্ষ টাকা
Nifty 50 (Price Return) ৯% ১.৫৪ লক্ষ টাকা
Nifty 50 (TRI / ডিভিডেন্ড সহ) ১১–১২% ১.৬৮ – ১.৭৬ লক্ষ টাকা

ঝুঁকি বনাম স্থিতশীলতা: কোথায় বিনিয়োগ করলে আপনার লাভ ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই দুই ক্ষেত্রে বিনিয়োগের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। জেনে নিন, কী করা উচিত

শেয়ার বাজারে বিনিয়োগ করলে: অনেকেই সম্পদ বৃদ্ধির (Wealth Creation) জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। তবে এখানে স্বল্পমেয়াদে অস্থিরতা বেশি, তাই এখানে পতনের ঝুঁকি থাকায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ ভাল।

ব্যাঙ্ক এফডির ক্ষেত্রে : যারা কোনও ঝুঁকি না নিয়ে সুদের হার নিয়ে নিশ্চিত থাকতে চান, তাদের জন্য ফিক্সড ডিপোজিটই আদর্শ। এখানে মূলধন হারানোর ভয় নেই, তবে শেয়ার বাজারের মতো বড় মুনাফাও নেই।

মনে রাখবেন, আপনি যদি আগামী ৫-১০ বছরের কথা ভেবে বিনিয়োগ করেন, তবে নিফটি বা ইকুইটি মার্কেট আপনার রিটার্নের ক্ষেত্রে ভালো জায়গা হতে পারে। তবে জরুরি প্রয়োজনে বা স্বল্প মেয়াদের জন্য ব্যাঙ্ক এফডি-র কোনও বিকল্প নেই।

Frequently Asked Questions

গত ৫ বছরে নিফটি ৫০ থেকে বিনিয়োগকারীরা বার্ষিক কত শতাংশ রিটার্ন পেয়েছেন?

গত ৫ বছরে নিফটি ৫০ প্রায় ৫৫% বৃদ্ধি পেয়েছে, যা বার্ষিক প্রায় ৯% রিটার্ন। লভ্যাংশ সহ এটি ১১-১২% পর্যন্ত হতে পারে।

বর্তমানে সরকারি ব্যাঙ্কগুলি ৫ বছরের ফিক্সড ডিপোজিটে কত সুদ দিচ্ছে?

বর্তমানে স্টেট ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ বরোদার মতো সরকারি ব্যাঙ্কগুলি ৫ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৬% থেকে ৬.৩% সুদ দিচ্ছে।

শেয়ার বাজারে বিনিয়োগের প্রধান উদ্দেশ্য কী?

শেয়ার বাজারে বিনিয়োগের প্রধান উদ্দেশ্য হলো সম্পদ বৃদ্ধি করা। তবে এখানে স্বল্পমেয়াদে অস্থিরতা বেশি থাকায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা ভালো।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের প্রধান সুবিধা কী?

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট তাদের জন্য আদর্শ যারা ঝুঁকি না নিয়ে সুদের হার নিয়ে নিশ্চিত থাকতে চান। এখানে মূলধন হারানোর কোনো ভয় নেই।

সেরা শিরোনাম

PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget