এক্সপ্লোর

Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া

TRAI Draft On Consumer Protection : এবার থেকে গ্রাহকদের স্বার্থে শুধু ভয়েস কল (Voice Call) ও SMS রিচার্জের প্য়াক আনতেই হবে টেলিকম কোম্পানিগুলিকে । কী আছে ট্রাই-এর খসড়ায় ?

TRAI Draft On Consumer Protection : জল্পনা চলছিল অনেকদিন ধরেই। এবার বাস্তবের মুখ দেখতে চলেছে TRAI-এর নতুন নিয়ম। এবার থেকে গ্রাহকদের স্বার্থে শুধু ভয়েস কল (Voice Call) ও SMS রিচার্জের প্য়াক আনতেই হবে টেলিকম কোম্পানিগুলিকে (Telecom Company)। সম্প্রতি যার খসড়া প্রকাশ্যে আনল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। কী রাখা হয়েছে এই খসড়ায়।

গ্রাহক সুরক্ষায় কী উদ্যোগ নিয়েছে ট্রাই
সম্প্রতি টেলিকম গ্রাহকদের সুরক্ষায় ১৩ তম সংশোধনীর খসড়া প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। যেখানে বলা হয়েছে, এবার থেকে সব ধরনের মেয়াদের জন্য শুধু ভয়েস কল (Voice Call) ও SMS রিচার্জের প্য়াক রাখতেই হবে টেলিকম কোম্পানিগুলিকে। দেশের সব টেলিকম কোম্পানিকে মানতেই হবে এই রুল। খসড়ায় বলা হয়েছে, কিছু বিশেষ রিচার্জ ভাউচারেই পাওয়া যাচ্ছে এই সুবিধা।

কী কারণে এই উদ্যোগ নিয়েছে ট্রাই
টেলিকম গ্রাহকদের সব ধরনের দামে ভয়েস ও এসএমএস প্যাক দিতে চাইছে ট্রাই। যেকারণে টেলিকম কোম্পানিগুলির জন্য এই খসড়া প্রস্তুত করা হয়েছে। বর্তমানে বেশিরভাগ কোম্পানি ভয়েস কল, এসএমএস-এর পাশাপাশি ডেটার সুবিধা দেয়। যদিও সবার এই ডেটা প্যাকের প্রয়োজন নাও হতে পারে। যদিও প্রয়োজন না থাকা সত্ত্বেও এই ডেটার টাকা গুণতে হয় গ্রাহকদের। এখানেই আপত্তি রয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার। জোর করে ডেটা প্য়াক গছিয়ে গ্রাহকদের বেশি দামের রিচার্জ নিতে বাধ্য করে টেলিকম কোম্পানিগুলি। টেলিকম কনজুমার প্রোটেকশন অ্য়াক্টে নতুন সংশোধনী আনলে তা আর করতে পারবে না তারা।

সব মেয়াদের প্ল্যান বলতে কী বোঝানো হয়েছে
ধরে নিন, কোনও কোম্পানি আপনাকে ২৮, ৫৬ ও ৮৪ দিনের জন্য ডেটার সঙ্গে ভয়েস কল ও এসএমএস-এর সুবিধা দিচ্ছে। সেই ক্ষেত্রে ওই কোম্পানিগুলিকে কেবলমাত্র ভয়েস ও এসএমএসের সুবিধাও ওই নির্দিষ্ট মেয়াদগুলির জন্য় দিতে হবে। 

এখন কী ধরনের সুবিধা দিচ্ছে টেলিকম কোম্পানিগুলি
বর্তমানে স্পেশ্যাল ট্য়ারিফ ভাউচার হিসাবে খুব বেশি রিচার্জ প্ল্যান পাই না আমরা। এখানে STV বলতে ধরা হচ্ছে- শুধু ভয়েস ও এসএমএস প্য়াকগুলিকে। দেখা যাচ্ছে, দেশে ৮০-৮৪ দিন ছাড়া ৩৩৬-৩৬৫ দিনের ভ্য়ালিডিটি রিচার্জ প্ল্যান রয়েছে। অন্তত সেই বিষয়টি মনে করানো হয়েছে ট্রাই-এর খসড়ায়।

স্পেশ্য়াল প্য়াকের দাম নিয়েও উদ্বেগ
ট্রাই-এর খসড়ায় কেবল স্পেশ্যাল প্যাকের মেয়াদ নিয়ে বলা হয়নি। পাশাপাশি ভয়েস-এসএমএস প্য়াকে কেন ডেটা যুক্ত প্য়াকের মতো দাম নেওয়া হচ্ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন।   


    

 

 

     

 

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget