এক্সপ্লোর

UPI Scam : OTP ছাড়াও টাকা হাতাচ্ছে প্রতারকরা ! বাজারে এসেছে নতুন স্ক্যাম, আপনাকে ফেলা হবে প্রতারণার ফাঁদে

Online Payment Scam : কোনও OTP ছাড়াই টাকা হাতিয়ে নিচ্ছে এই জালিয়াতচক্র (Online Scam)। জেনে নিন, কীভাবে এই ঠগবাজির শিকার হতে পারেন আপনি।


Online Payment Scam : অনলাইন পেমেন্টের যুগে দ্রুত লেনদেন করতে গিয়ে আপনিও পড়তে পারেন বড় বিপদে। সেই ক্ষেত্রে UPI অ্যাপকেই টার্গেট করছে প্রতারকরা। কোনও OTP ছাড়াই টাকা হাতিয়ে নিচ্ছে এই জালিয়াতচক্র (Online Scam)। জেনে নিন, কীভাবে এই ঠগবাজির শিকার হতে পারেন আপনি।

কীভাবে কাজ করছে এই অসাধুচক্র
আসলে আপনার মোবাইলে একটি লিঙ্ক পাঠাচ্ছে প্রতারকরা। এই লিঙ্ক আপনার মেসেজ বক্সে আসতে পারে। একবার এই লিঙ্কে ক্লিক করলেই ফ্রিজ হয়ে যাবে আপনার মোবাইল ফোন। সেই ক্ষেত্রে ফোন অচল হওয়া যাওয়াকে কোনও টেকনিক্যাল এরর বল ভুল করবেন না। NDTV-র রিপোর্ট বলছে, প্রতারকরা গ্রাহকের এই ধরনের সমস্য়াকে কাজে লাগিয়ে তাদের ভয় দেখায়। পরবর্তীকালে তাদের ফোনের অ্যাক্সেস বা নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতে। 

কীভাবে এই প্রতারণাচক্র কাজ করে ?
মনে রাখবেন ,এই ধরনের প্রতারণা কোনও মেসেজ, নোটিফিকেশন বা ফোন আসার পর শুরু হয়। জালিয়াতরা বলে, গ্রাহকের ফোনে কোনও বড় টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছে। নিজেদের টেকনিক্যাল সাপোর্ট টিমের অংশ বলে পরিচয় দিয়েই এই সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেওয়া হয় ঠগদের তরফে। এরপর জালিয়াতরা ভুক্তভুগীদের একটি অ্যাপ ডাউনললোড করার পরামর্শ দেয়। সেই ক্ষেত্রে ভুক্তভুগীকে এই অ্য়াপটিকে ভেরিফিকেশন,ক্যাশব্যাক, রিওয়ার্ড বা কাস্টমার সাপোর্ট অ্য়াপ হিসাবে পরিচয় দেওয়া হয়। 

এরপর আপনার সঙ্গে কী হবে
এই অ্যাপ ইনস্টল করার পর থেকেই শুরু হয় যাবতীয় 'উৎপাত'। অন্য সাধারণ অ্যাপের মতোই এটি বিভিন্ন ধরনের অনুমতির জন্য অনুরোধ আসতে থাকবে অ্যাপ থেকে। এই অনুমতিগুলোর মধ্যে এসএমএস (SMS), নোটিফিকেশন ও অ্যাক্সেসিবিলিটি-র মতো ফিচারের নিয়ন্ত্রণও থাকতে পারে। একবার এই অনুমতি পেয়ে গেলেই প্রতারকরা আপনার ফোনের নিয়ন্ত্রণ পেয়ে যাবে। মনে রাখবেন, কোনও কোনও ক্ষেত্রে আপনার ফোনের স্ক্রিনও নিয়ন্ত্রণ করতে পারবে প্রতারকরা। 

কীভাবে এই প্রতারণাচক্র থেকে বাঁচবেন ?
আপনার ফোন হঠাৎ করে কাজ বন্ধ করে দিলে আতঙ্কিত হবেন না। সেই পরিস্থিতিতে কী করবেন জেনে নিন..
১ এই ক্ষেত্রে ব্যাঙ্কের তথ্য বা UPI পিন কোনওটাই দেবেন না। 
২ অবিলম্বে এই ধরনের কোনও মোবাইলে সমস্য়া দেখা দিলে ডেটা ও Wi-Fi বন্ধ করে দিন।
৩ সাম্প্রতিক ইনস্টল করা অ্যাপগুলি পরীক্ষা করুন
৪ কোনও সন্দেহজনক অ্যাপ থাকলে তা ফোন থেকে আনইনস্টল করুন।
৫ অ্য়াপগুলিকে দেওয়া অপ্রয়োজনীয় অনুমতি বন্ধ করে দিন।
৬ একটি নির্ভরযোগ্য সিকিউরিটি অ্যাপ দিয়ে ফোনটি স্ক্যান করুন।

ব্যাঙ্কের তথ্য় প্রতারকদের হাতে চলে গেলে কী করবেন ?
১ কোনওভাবে আপনি যদি বোঝেন, আপনির ব্যাঙ্কের তথ্য় প্রতারকদের হাতে চলে গেছে, তাহলে অফিসিয়াল কাস্টমার কেয়ার সার্ভিসে ফোন করে তা রিপো্ট করুন।
২ সাম্প্রতিক ব্যাঙ্ক লেনদেনের বিষয়টা দেখে নিন।
৩ অবিলম্বে ব্যাঙ্ক, UPI-এর পাসওয়ার্ড বদলে ফেলুন।
৪ টাকা হারালে অবিলম্বে সাইবার হেল্পলাইন ১৯৩০ নম্বরে কল করুন।  

আরও পড়ুন : এবার বাজারে নতুন প্রতারণার ফাঁদ ! ভুয়ো ট্রাফিক চালান আসছে মোবাইলে, কীভাবে যাচাই করবেন ?

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RBI New Rules : ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
BOB FD Rates : ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget