এক্সপ্লোর

Traffic Chalan Scam : এবার বাজারে নতুন প্রতারণার ফাঁদ ! ভুয়ো ট্রাফিক চালান আসছে মোবাইলে, কীভাবে যাচাই করবেন ?

WhatsApp Chalan Scam : সম্প্রতি ট্রাফিক চালান নিয়ে এমনই একটি বড় জালিয়াতি শুরু হয়েছে হোয়াটসঅ্য়াপে। আপনার কাছে এসেছে এই ধরনের মেসেজ ?


WhatsApp Chalan Scam : ডিজিটাল ইন্ডিয়ায় সুবিধার সঙ্গে সঙ্গে যোগ হয়েছে অনেক অসুবিধা। এখন বেড়েই চলেছে প্রতারণার ফাঁদ। সম্প্রতি ট্রাফিক চালান নিয়ে এমনই একটি বড় জালিয়াতি শুরু হয়েছে হোয়াটসঅ্য়াপে। আপনার কাছে এসেছে এই ধরনের মেসেজ ?

কীভাবে শুরু হয়েছে এই নতুন জালিয়াতি ?
সম্প্রতি হোয়াটসঅ্যাপে ৫০০০ টাকার ট্রাফিক চালান দেওয়া হয়নি বলে মেসেজ আসছে গ্রাহকদের কাছে। যেখানে বলা হচ্ছে, আপনি এই ট্রাফিক চালানের টাকাটা এখনও দেননি। তাই অবিলম্বে জরিমানার আগে এই অর্থ দিয়ে দিন। এর জন্য লিঙ্টি আগে ডাউনলোড করুন। আসলে এই ভুয়ো ই-চালান মেসেজের মাধ্যমে আপনার মোবাইলে APK ফাইল বা কোনও ফ্রড লিঙ্ক ঢুকিয়ে দেবে প্রতারকরা। দেখে মনে হবে ট্রাফিক অথরিটির কাছ থেকে এসেছে এই মেসেজ। 

কী করে যাচাই করবেন চালান আসল না নকল ? 
এই প্রতারণার বিষয়ে যাচাই করতে আপনাকে সরকারি ই-চালান পোর্টে যেতে হবে। সেখানেই যাবতীয় নথির আসল-নকল পেয়ে যাবেন আপনি। তাই এই ধরনের হোয়াটসঅ্যাপে মেসেজ এলে আগেই লিঙ্কে ক্লিক করবেন না। এই বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। চালকদের বলা হয়েছে, এই বিষয়ে সরাসরি মন্ত্রকের ওয়েবসাইট থেকে আসল বিষয়টি যাচাই করে নিন।

এই ভুলগুলি করবেন না
এই ধরনের প্রতারণায় 'এপিকে' (APK) ফাইল, যা মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ ব্যবহার করা হয়। এগুলোকে ট্রাফিক বা 'এম-পরিবহণ' (mParivahan) অ্যাপের মতো দেখিয়ে আপনার সামনে তুলে ধরবে প্রতারকরা। সরকারি ও পুলিশি সতর্কবার্তায় বলা হয়েছে, এই ধরনের ফাইল ম্যালওয়্যার ইনস্টল করতে পারে ও অপরাধীদের সংবেদনশীল তথ্যের নাগাল পেতে সহায়তা করতে পারে। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো আরটিও (RTO) ই-চালান এপিকে ফাইলগুলি সম্পর্কে সিআরপিএফ (CRPF) সতর্কবার্তা জারি করেছে।

কীভাবে যাচাই করবেন ৫০০০ টাকার ই-চালান আসল কিনা ?

১ মনে রাখবেন, এই ক্ষেত্রে পরিবহণ দফতরের ই-চালানের সরকারি পোর্টাল  .gov.in দিয়ে শেষ হয়।

২ তাই এই ধরনের কিছু সার্চ করতে গেলে নিজেই অ্যাড্রেস বারে সার্চ করে নিন। হোয়াটসঅ্য়াপ, SMS, ইমেলে আসা কোনও লিঙ্ক ডাউনলোড করবেন না। 

৩ এরকম Ministry of Road Transport and Highways-একই নামের অন্য ডোমেইন হতে পারে। সেটি আগে দেখে তবেই সাইটে ঢুকুন।

এই ধরনের কোনও সাইবার অ্যাটাকে আক্রান্ত হলে ১৯৩০ নম্বরে রিপোর্ট করুন।

 

আরও পড়ুন : এই ভুল করলে মেয়ের বিয়ের সময়েও টাকা তুলতে পারবেন না ! সুকন্যা সমৃদ্ধির এই নিয়মের বিষয়ে জানেন তো ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
Advertisement

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget