এক্সপ্লোর

Indian Passport: নীল, লাল ও সাদা- তিন আলাদা আলাদা রঙে কেন দেওয়া হয় পাসপোর্ট ? কোনটির কী বিশেষত্ব ?

Passport Features: প্রতিটি পাসপোর্টের যোগ্যতা, ব্যবহারবিধি ও সুযোগ-সুবিধে আলাদা আলাদা হয়ে থাকে। ভ্রমণের স্বাধীনতার নিরিখে একেকটি পাসপোর্টে আলাদা আলাদা স্বাধীনতা দেওয়া হয়ে থাকে।

Passport Rules: ভারত সরকার তিনটি আলাদা আলাদা ধরনের পাসপোর্ট ইস্যু করে থাকে- নীল, লাল ও সাদা রঙের। প্রতিটি পাসপোর্ট কিছু পূর্বনির্দিষ্ট উদ্দেশ্যপূরণের জন্য দেওয়া হয়ে থাকে আর একেক ধরনের নাগরিকদের একেক রকম পাসপোর্ট দেওয়া হয়। প্রতিটি পাসপোর্টের যোগ্যতা, ব্যবহারবিধি ও সুযোগ-সুবিধে আলাদা আলাদা হয়ে থাকে। ভ্রমণের স্বাধীনতার নিরিখে একেকটি পাসপোর্টে আলাদা আলাদা স্বাধীনতা দেওয়া হয়ে থাকে, জেনে নিন কোন পাসপোর্টের কী কী বিশেষত্ব।

নীল পাসপোর্ট

নীল পাসপোর্টকে বলা হয় টাইপ পি পাসপোর্ট বা পার্সোনাল/সাধারণ পাসপোর্ট। বেশিরভাগ ভারতীয় নাগরিককে এই পাসপোর্টই দেওয়া হয়। ব্যবসায়িক কাজ, ভ্রমণ, শিক্ষা, পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য এই পাসপোর্ট ইস্যু করা হয় যা প্রাপ্তবয়স্কদের জন্য ১০ বছর পর্যন্ত বৈধ থাকে আর ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বৈধ থাকে। এতে ৩৬ অথবা ৬০টি পাতা থাকে যা আবেদনকারীর প্রাধান্যের উপরে নির্ভর করে। পরিচয়পত্র, ঠিকানা আর নাগরিকত্বের প্রমাণ হিসেবে নন-অফিসিয়াল উদ্দেশ্যে আন্তর্জাতিক ভ্রমণের জন্য এই পাসপোর্ট ব্যবহার করা যায়।

রেড পাসপোর্ট

রেড পাসপোর্টকে বলা হয় টাইপ ডি পাসপোর্ট যা কিনা ভারতের আমলাদের জন্য সংরক্ষিত রাখা থাকে। ডিপ্লোম্যাট, উচ্চপদস্থ সরকারি আধিকারিক, বা ভারতের প্রতিনিধিত্বকারী এমন কাউকে এই পাসপোর্ট দেওয়া হয়ে থাকে। আন্তর্জাতিক আইনের অধীনে এই পাসপোর্টে বেশ কিছু ডিপ্লোম্যাটিক সুবিধে দেওয়া হয়, ভারতীয় বিদেশ মন্ত্রকের কর্মীদের জন্য এই পাসপোর্ট সংরক্ষিত থাকে। এতে বেশিরভাগ সময়েই ভিসা ছাড়াই আন্তর্জাতিক ভ্রমণের সুবিধে দেওয়া হয়। আর বিমানবন্দরেও এই রেড পাসপোর্টধারকদের প্রাধান্য দেওয়া হয় সবথেকে বেশি।

হোয়াইট পাসপোর্ট

এই পাসপোর্টকে বলা হয় টাইপ এস বা এটি আদপে অফিসিয়াল পাসপোর্ট যারা আসলে উচ্চপদস্থ সরকারি আধিকারিক নন, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আন্তর্জাতিক ভ্রমণ করবেন। নন-ডিপ্লোম্যাটিক অফিসইয়াল ভ্রমণের জন্য এই পাসপোর্ট ব্যবহার করে থাকেন সরকারি কর্মীরা। আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে, প্রশিক্ষণ নিতে, অন্য সরকারি কাজে এই পাসপোর্ট ব্যবহার করতে পারেন ব্যক্তিরা। সংশ্লিষ্ট সরকারি কাজের মেয়াদ পর্যন্ত বা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই পাসপোর্টের বৈধতা থাকে।

আরেক ধরনের পাসপোর্ট হয় যাকে বলা হয় এমার্জেন্সি সার্টিফিকেট। যে ভারতীয় নাগরিকরা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, কোনও সমস্যায় পড়েছেন তাদের ভারতীয় দূতাবাস থেকে বা কনস্যুলেট থেকে এই পাসপোর্ট দেওয়া হয়। অন্য দেশে যাওয়ার জন্য, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার কারণে বা এমন কোনো জরুরি পরিস্থিতি যার জন্য তাদের দেশে ফিরতে হবে সেই সময় এই এমার্জেন্সি সার্টিফিকেট পাসপোর্ট দেওয়া হয়। এটি একটি সিঙ্গল-ইউজ ডকুমেন্ট যা শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই জারি করা হয়। ভারতের ক্ষেত্রে সবথেকে বেশি ক্ষমতাশালী পাসপোর্ট হল রেড পাসপোর্ট যার অধীনে বেশ কিছু ভিসা ছাড়াই বা সরলীকৃত ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারেন ব্যক্তিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
10 kg LPG Cylinder : বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget