এক্সপ্লোর

YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?

YouTube Premium Lite : এখানে জেনে নিন, কোনটি নিলে আপনার লাভ ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইউটিউব প্রিমিয়ামে বিজ্ঞাপন, ব্যাকগ্রাউন্ড প্লে, অফলাইন ডাউনলোড দেয়।
  • প্রিমিয়াম লাইটে কিছু ভিডিওতে বিজ্ঞাপন থাকলেও এটি সাশ্রয়ী।
  • মিউজিক প্রিমিয়াম ফিচার প্রিমিয়াম লাইট প্ল্যানে পাওয়া যায় না।
  • সঙ্গীত প্রেমীদের জন্য প্রিমিয়াম, সাধারণ ব্যবহারকারীদের জন্য লাইট লাভজনক।


YouTube Premium Lite : ইউটিউব দেখার ভাল অভিজ্ঞতা পেতে হলে এই দুই বিকল্প পাবেন আপনি। যার মধ্যে একটি ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium) অন্যটি ইউটিউব প্রিমিয়াম লাইট (YouTube Premium Lite)। এখানে জেনে নিন, কোনটি নিলে আপনার লাভ ।
 
ইউটিউব প্রিমিয়াম বনাম প্রিমিয়াম লাইট : কম খরচে সেরা অভিজ্ঞতা কোথায় ?
আজকাল ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যম ইউটিউব-এ নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পেতে অনেকেই সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিচ্ছেন। তবে সবথেকে বড় বিভ্রান্তি তৈরি হয়— ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium) নাকি ইউটিউব প্রিমিয়াম লাইট (YouTube Premium Lite), কোনটি আপনার জন্য সেরা তা নিয়ে ? চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই দুই প্ল্যানের মধ্য়ে কোনটি ভাল ?

ইউটিউব প্রিমিয়াম: সব ফিচার পাবেন এখানে
এটি ইউটিউবের সবথেকে দামি ও প্রিমিয়াম পরিষেবা। আপনি যদি কোনওরকম অ্যাপস ছাড়াই ইউটিউব ব্যবহার করতে চান, তবে এটি আপনার জন্য। এর বিশেষ বৈশিষ্ট্যগুলো হল:

সম্পূর্ণ বিজ্ঞাপনহীন পরিষেবা: কোনও ভিডিওতেই আপনি বিজ্ঞাপন দেখতে পাবেন না।

ইউটিউব মিউজিক প্রিমিয়াম পরিষেবা: আলাদা টাকা ছাড়াই আপনি ইউটিউব মিউজিক-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

ব্যাকগ্রাউন্ড প্লে ও অফলাইন ডাউনলোড পাবেন: অ্যাপ বন্ধ থাকলেও ভিডিও বা গান চলবে এবং ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা যাবে।

এখানে উন্নত ভিডিও কোয়ালিটি: এখানে হাই-বিটরেট এবং প্রিমিয়াম ভিডিও কোয়ালিটি পাওয়া যায়।

অন্যান্য সুবিধা কী রয়েছে : ভিডিও কিউয়িং, পিকচার-ইন-পিকচার মোড এবং নতুন এক্সপেরিমেন্টাল ফিচারগুলি ব্যবহারের সুযোগ।

ইউটিউব প্রিমিয়াম লাইট: সাশ্রয়ী কিন্তু সীমাবদ্ধ
যারা কম টাকায় বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য ইউটিউব সম্প্রতি 'প্রিমিয়াম লাইট' প্ল্যানটি আপডেট করেছে। এর ফিচারগুলি হল:

সীমিত বিজ্ঞাপন: অধিকাংশ ভিডিওতে বিজ্ঞাপন না থাকলেও মিউজিক ভিডিও, শর্টস (Shorts) এবং গান কভার করার ভিডিওতে বিজ্ঞাপন দেখা যেতে পারে।

নতুন আপডেট: গত মাসের আপডেট অনুযায়ী, এখন লাইট প্ল্যানেও অফলাইন ডাউনলোড এবং ব্যাকগ্রাউন্ড প্লে-এর সুবিধা পাওয়া যাচ্ছে।

যা পাবেন না: এই প্ল্যানে 'ইউটিউব মিউজিক প্রিমিয়াম'-এর সুবিধা পাওয়া যায় না।

কোনটি নিলে কার লাভ ?
যদি আপনি একজন সঙ্গীত প্রেমী হন ও ইউটিউবে গান শুনতে ভালোবাসেন, তবে ইউটিউব প্রিমিয়াম আপনার জন্য সাশ্রয়ী হবে, কারণ এতে মিউজিক অ্যাপটি আলাদাভাবে কিনতে হয় না। অন্যদিকে, আপনি যদি কেবল সাধারণ ভিডিও দেখেন ও ইউটিউব মিউজিকের প্রয়োজন না থাকে, তবে প্রিমিয়াম লাইট বেছে নিয়ে অনেকটা টাকা বাঁচাতে পারেন।

Frequently Asked Questions

ইউটিউব প্রিমিয়াম লাইট কি?

ইউটিউব প্রিমিয়াম লাইট হলো একটি সাশ্রয়ী প্ল্যান যেখানে আপনি বেশিরভাগ ভিডিওতে বিজ্ঞাপন ছাড়াই দেখতে পারবেন। তবে কিছু মিউজিক ভিডিও বা শর্টস-এ বিজ্ঞাপন দেখা যেতে পারে।

ইউটিউব প্রিমিয়াম লাইটে কি ব্যাকগ্রাউন্ড প্লে এবং অফলাইন ডাউনলোডের সুবিধা আছে?

হ্যাঁ, নতুন আপডেট অনুযায়ী ইউটিউব প্রিমিয়াম লাইট প্ল্যানে এখন ব্যাকগ্রাউন্ড প্লে এবং অফলাইন ডাউনলোডের সুবিধা পাওয়া যাচ্ছে।

আমি যদি গান শুনতে ভালোবাসি, তাহলে কোন প্ল্যানটি আমার জন্য ভালো?

আপনি যদি গান শুনতে ভালোবাসেন, তবে ইউটিউব প্রিমিয়াম আপনার জন্য ভালো কারণ এতে ইউটিউব মিউজিক প্রিমিয়াম-এর সুবিধা পাওয়া যায়, যা আলাদাভাবে কিনতে হয় না।

ইউটিউব প্রিমিয়ামের মূল সুবিধাগুলো কী কী?

ইউটিউব প্রিমিয়ামে আপনি সম্পূর্ণ বিজ্ঞাপনহীন পরিষেবা, ইউটিউব মিউজিক প্রিমিয়াম, ব্যাকগ্রাউন্ড প্লে, অফলাইন ডাউনলোড এবং উন্নত ভিডিও কোয়ালিটি সহ আরও অনেক সুবিধা পাবেন।

সেরা শিরোনাম

10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget