এক্সপ্লোর

আমি যামিনী তুমি শশী হে'—এক নতুন স্বাদে

স্কটল্যান্ডের মনোরম পরিবেশে মান্না দের “আমি যামিনী তুমি শশী হে” নতুন আঙ্গিকে ফিরল গৌরব চৌধুরীর কণ্ঠে, প্রেম ও স্বীকৃতির বার্তা নিয়ে।

নয়াদিল্লি, ১২ মে: মান্না দের এই কালজয়ী সৃষ্টিটি স্কটল্যান্ডের মনোরম পরিবেশে সেজে উঠল এক নতুন রূপে ও সমকালীন ব্যাখ্যায়। এই প্রকল্পটিতে কণ্ঠ দিয়েছেন স্কটল্যান্ড এডিনবার্গের বাসিন্দা চিকিৎসক গৌরব চৌধুরী।

তিনি মনে করেন, আধুনিক প্রজন্মের জন্য পুরনো বাংলা গানগুলোকে নতুনভাবে ফিরিয়ে আনার এটাই সেরা সময়। নজরুলগীতির তালিমপ্রাপ্ত শিল্পী গৌরবের সঙ্গে এই উদ্যোগে অংশ নিয়েছেন তাঁর স্থানীয় তিন বন্ধু—পায়েল, স্নেহা এবং সৌভিক। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ফুটে উঠেছে এমন এক প্রেমের গল্প, যা গৌরব বর্ণনা করেছেন সাম্য ও স্বীকৃতির এক ভিন্নধর্মী মোড় হিসেবে।

এই আয়োজনটির সুর ও আবহ নতুনভাবে তৈরি করেছেন মুম্বইয়ের রাজকুমার সেনগুপ্ত। গৌরবের আশা, মূল সৃষ্টির চিরায়ত আবেদন বজায় রেখেই এই সংস্করণটি সবার মন জয় করবে।

গৌরব একজন প্রতিষ্ঠিত চিকিৎসক, গবেষক ও সংগীতশিল্পী। বর্তমানে তিনি এডিনবার্গের রয়্যাল ইনফার্মারিতে রেসপিরেটরি কনসালটেন্ট এবং স্কটল্যান্ডের 'COPD লিড' হিসেবে কর্মরত।।

নজরুলগীতি এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতে তালিমপ্রাপ্ত এই শিল্পী পুরনো ও হারিয়ে যাওয়া বাংলা গানগুলোকে নতুন আঙ্গিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা করছেন।

তাঁর মতে, শ্রী মান্না দের সেই কালজয়ী কণ্ঠে এই গানের প্রকৃত নির্যাস হলো প্রেম; আর যুদ্ধ ও বিবাদের এই পৃথিবীতে সর্বস্তরের ভালোবাসাকেই স্বীকৃতি দেওয়া আমাদেরদায়িত্ব। পরিশেষে গৌরব তাই বলেন, "প্রতিটি প্রেমের গল্পই জ্যোৎস্নাভেজা উদযাপনের দাবি রাখে"—আর এই যথোপযুক্ত গানের মাধ্যমেই আমরা সেই ভাবনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

কিংবদন্তি শিল্পী মান্না দে র ১০৭তম জন্মজয়ন্তী উদযাপনের পুণ্য লগ্নে গানটি মুক্তি পাচ্ছে এই সপ্তাহে।

Disclaimer: This is a sponsored article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live does not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article and/or views expressed herein. Reader discretion is advised.

আরও পড়ুন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget