এক্সপ্লোর

Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

রাজধানী শহরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে একাধিক বড় পদক্ষেপ করেছে সরকার। এবার সপ্তাহান্তে দিল্লিতে সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার।


নয়াদিল্লি : NEET - UG র প্রশ্ন ফাঁস
নিয়ে আন্দোলনের ঝাঁঝ ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তেও। পরিস্থিতি সামাল দিতে একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্র। বারবার বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় - অটল। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে রাজধানী শহরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে একাধিক বড় পদক্ষেপ করেছে সরকার। এবার সপ্তাহান্তে দিল্লিতে সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার।

শহরের সমস্ত মদের দোকান সপ্তাহান্ত পর্যন্ত রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার আচমকাই নির্ধারিত সময়ের আগেই মদের দোকান বন্ধ হয়ে যাওয়ায় অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে হয়। সাধারণত দিল্লিতে মদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। দিল্লি সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “চলমান পরিস্থিতি এবং যন্তর মন্তরে হওয়া প্রতিবাদের বিষয়টি বিবেচনা করে পুলিশের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহান্ত পর্যন্ত দোকানগুলি রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।”

অন্যদিকে , প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের আবহে পদক্ষেপ নিয়েছে NEET-এর নিয়ামক সংস্থা ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। বরখাস্ত করা হয়েছে ৪৭ জন আধিকারিককে। কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা হল NEET । আর সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার উঠছে প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক অভিযোগ। যার জেরে বাতিল হচ্ছে পরীক্ষা। জলে যাচ্ছে যোগ্য় ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রস্তুতি। ভবিষ্য়ৎ নিয়ে তৈরি হচ্ছে দুশ্চিন্তা, সংশয়। এই হতাশাই এবার দেশজুড়ে চূড়ান্ত ক্ষোভের চেহারা নিয়েছে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের।  

প্রশ্ন উঠছে, NEET-এর নিয়ামক সংস্থা NTA অর্থাৎ ন্য়াশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও। লাগাতার এই আন্দোলনের আবহে পদক্ষেপ নিল NTA । বরখাস্ত করা হল ন্য়াশনাল টেস্টিং এজেন্সির ৪৭ জন আধিকারিককে। কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে উচ্চশিক্ষা মন্ত্রক থেকে পঞ্চায়েতিরাজ মন্ত্রকে পাঠানো হয়। এবার NTA-র ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হল।                                

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Bollywood News: দেশ কি ছাড়তেই হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
দেশ কি ছাড়তেই হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget