এক্সপ্লোর

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন আরও ৪ শতাংশ ডিএ ! কবে হবে এই সিদ্ধান্ত

Salary News: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর। আজ ১৭ মার্চ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় উপহার ঘোষণা করতে পারে  কেন্দ্রীয় সরকার।

Salary News: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর। আজ ১৭ মার্চ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় উপহার ঘোষণা করতে পারে  কেন্দ্রীয় সরকার। শুক্রবারই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এক কোটিরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করতে পারে। . অর্থাৎ মহার্ঘভাতা বাড়তে পারে ৪ শতাংশ।

7th Pay Commission: আজ কখন হবে এই সিদ্ধান্ত
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই বৈঠকে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি অনুমোদন হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতি বছর মার্চ মাসে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরফলে মুদ্রাস্ফীতি থেকে মুক্তি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা পর্যালোচনা করে বৃদ্ধির ঘোষণা করে। শেষবার, ২৮ সেপ্টেম্বর ২০২২-এ এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। ১ জুলাই ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ৮ মাসের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

Dearness Allowance : ৪২ শতাংশ হবে ডিএ ?

কেন্দ্রীয় সরকার এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) বর্তমান ৩৮ শতাংশ থেকে চার শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করতে পারে। লেবার ব্যুরোর শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচক বা  (CPI-IW) এর ওপর ভিত্তি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা গণনা করে। 

বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দেয় সরকার।  মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার যদি তা ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করে তাহলে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা মূল্যবৃদ্ধির থেকে বড় ধরনের স্বস্তি পাবেন। তথ্য বলছে, কেন্দ্রীয় সরকার যদি মহার্ঘ ভাতা বাড়ায় তাহলে এই সিদ্ধান্তের ফলে ৪৭ লক্ষ কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

Salary News: ডিএ কত বাড়বে ?

মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়বে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন হয় ২৫৫০০ টাকা। ৩৮ শতাংশ ডিএ অনুযায়ী ৯৬৯০ টাকা পাবেন তিনি। ডিএ ৪২ শতাংশ হলে মহার্ঘ ভাতা বেড়ে ১০,৭১০ টাকা হবে। অর্থাৎ প্রতি মাসে বেতন বাড়বে ১০২০ টাকা।

YouTube Fraud: ইউটিউবে টিউটোরিয়াল ভিডিওর নামে চলছে প্রতারণা, খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget